Taj Travel Agency

Taj Travel Agency Taj Travel Agency

28/02/2026

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

✈️ যাত্রীদের প্রতি জরুরি বিজ্ঞপ্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

উক্ত গন্তব্যে যাত্রা করতে ইচ্ছুক সকল যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাথে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

📞 *যোগাযোগ: ১৩৬৩৬*

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আমাদের সম্মানিত যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো আপডেট যথাসময়ে জানানো হবে।

সংবাদটি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক অনুরোধ রইলো।

— মহাব্যবস্থাপক, জনসংযোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

11/01/2026

ভারতীয় মেডিকেল ভিসা
12.01.2026 (সোমবার) থেকে IVAC চট্টগ্রামে ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে।

07/01/2026

থাইল্যান্ড টুরিষ্ট ও মেডিকেল ভিসার অফার চলছে।
মাত্র ৩-৫ দিনে
+8801822858696

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা-------------------------------------------------------------ব...
07/01/2026

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা
-------------------------------------------------------------
বাণিজ্যিক ব্যাংকগুলো পাসপোর্টে ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট ফি বা চার্জ সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে। এনডোর্সমেন্ট ফি বা চার্জ ব্যতীত কোনো সার্ভিস ফি বা চার্জ বা কমিশন বা অনুরূপ যেকোনো নামে অতিরিক্ত কোনো ফি বা চার্জ কিংবা কমিশন আদায় করা যাবে না।

দীর্ঘ বিরতির পর নবযাত্রার সূচনা...২৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছেবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–করাচি-ঢাকা সরাসরি ফ্ল...
07/01/2026

দীর্ঘ বিরতির পর নবযাত্রার সূচনা...
২৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–করাচি-ঢাকা সরাসরি ফ্লাইট।
Call- 01822858696

20/12/2025
  চেন্নাই ভেলোর CM.C তে ডক্টর দেখাতে যাবেন কোথায় থাকবেন কি করবেন কিভাবে ডক্টর দেখাবেন সমস্ত তথ্যCHRISTIAN MEDICAL Cox's ...
11/11/2025

চেন্নাই ভেলোর CM.C তে ডক্টর দেখাতে যাবেন কোথায় থাকবেন কি করবেন কিভাবে ডক্টর দেখাবেন সমস্ত তথ্য
CHRISTIAN MEDICAL Cox's Bazar DC College
============================
১) স্টেশনে নেমে ১৫০-২০০ টাকায় অটো ভাড়া দিয়ে আসবেন গান্ধী রোডে। ৩০০ থেকে Lodge ভাড়া শুরু। মোটামুটি ভালো। খুব বেশি বড় না। খাট রাখার পাশে অল্প জায়গা আপনার ব্যাগ রাখার জন্য। খুব কম ঘরে জামাকাপড় রাখার আলমারি পাবেন। সুতরাং হয় আপনাকে বারংবার ব্যাগ থেকে জামাকাপড় বের করতে হবে নয়ত আপনি দড়ি ব্যবহার করতে পারেন। উচ্চবিত্ত পরিবারের জন্য প্রচুর RESIDENCY আছে। যার ভাড়া একটু বেশি। K.V.S. CHETTY STREET এ ভালো RESIDENCY পাবেন। এখানে বেশিরভাগই LODGE।
2) রান্না করার জন্য প্রতিটি FLOOR এই রান্নাঘর আছে।রান্না করার জন্য গ্যাস দেবে। যার ভাড়া ১৩০-১৫০ প্রতি কেজি। বাসন দেবে একটা হাড়ি, একটা গামলা, একটা কড়াই, বঁটি, একটা হাতা, রুটির সরঞ্জাম, একটা খুন্তি ও দুটি থালা। ভাড়া ১২-২০ টাকা পুরো সেট প্রতিদিন। বাসনগুলো প্রথমে একটু ধূয়ে ব্যবহার করলেই ভালো।
৩)প্রতিটি লজেই common বারান্দা আছে। জামাকাপড় ধুয়ে শুকাতে পারবেন। তবে দড়ি ও ক্লিপ আপনাকে নিয়ে যেতে হবে। আসলে এখানে বেশ কিছুদিন সময় হাতে নিয়ে আসতে হবে। অনেক জামাকাপড় নিয়ে আসা সম্ভব নয় তাই বলে রাখা। এছাড়াও এখানে চাদর, বালিশের কভার অনেকেই দেয় না। নিয়ে আসার চেষ্টা করবেন।
৪) যদি পারেন প্লাস্টিকের যে বাটিগুলোতে RESTAURANT থেকে খাবার আনা হয় সেগুলো অল্পকিছু নিয়ে আসতে। কারণ এখানে খাবার RESTAURANT থেকে LODGE এ নিয়ে আসতে চাইলে EXTRA PACKING CHARGES ৫ টাকা প্রতিটি বাটির জন্য দিতে হবে।
৫) চেষ্টা করবেন গান্ধী রোডে থাকার। Main Road থেকে বামদিকে গেলে LODGE, RESIDENCY, RESTAURANT সব পাবেন এবং একটু সোজা এগিয়ে ডানদিকে পেয়ে যাবেন সবজি আড়ত। যেহেতু এই জায়গাটা আড়ত তাই অন্যান্য জায়গা থেকে একটু কম দামে সবজি পাবেন। এছাড়াও CMC একদম কাছে গান্ধী রোড থেকে। সবাই এখানেই থাকে।
৬) অনেক সময় রান্না করার সময় পাবেন না। সেই সময় CMC এর উল্টো দিকে বা বলা ভালো CMC এর OPD BLOCK এর উল্টো দিকে বাইরে যে খাবারের দোকান গুলো আছে সেখানে খেতে পারেন। ভালো খাবার। তাছাড়া OPD BLOCK এর উল্টো দিকে যে রাস্তা ঢুকেছে সেই রাস্তা দিয়ে ঢুকে একটু এগোলে বামদিকে একটা গলি পাবেন। সেই গলি দিয়ে ঢুকলে ব্যার্নাজী হোটেল ও অন্নপূর্ণা হোটেল এই দুই টি বাঙালি হোটেল পাবেন। খাবার ভালো। আবার বাঁ দিকে না ঢুকে আর একটু সোজা এগোলে ডানদিকে পড়বে SAI RESIDENCY। তারপরে একটা গলি পাবেন (উপরে দেখবেন PUNJABI DHABA লেখা) সেই গলি দিয়ে ঢুকলে NAGHA HOTEL পাবেন। সেটাও বাঙালি হোটেল, খাবার ভালো।
এবার আসি হসপিটাল এর কথায় :
১) এখানে Security Guard সবাই খুব সাহায্য করে। অসুবিধা নেই। কোন GATE দিয়ে ঢুকতে হবে কোথায় যেতে হবে সব বলে দেবে।
২) প্রথমেই এসে ISSCC BUILDING থেকে ১,২,৩ এবং ৪ নং counter থেকে CHRIS CARD করাতে হবে। তার জন্য আপনার ID PROOF দেখাতে হবে। এই কার্ডে আপনাকে টাকাও ভরাতে হবে এখানেই। এখানে সমস্ত কাজের জন্য এই কার্ডটি অত্যাবশ্যক। Doctor Appointment, Any kind of test সব কিছু এই কার্ডের মাধ্যমে করা হয়।
৩) যে কোনো কাজের জন্য অবশ্যই MRO COUNTER এ কথা বলবেন। প্রতিটি FLOOR এই MRO COUNTER থাকে। যে FLOOR এ ডাক্তার দেখেছেন সেই FLOOR এর MRO COUNTER এ কথা বলবেন।
৪) আবার ধরুন আপনি ডাক্তার দেখালেন। উনি কিছু টেস্ট করতে দিলেন এবং পরবর্তী APPOINTMENT দিলেন। আপনার কার্ডে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকলে ডাক্তার নিজেই সব বুক করে দেবেন। আপনি শুধু MRO COUNTER থেকে APPOINTMENT SLIP টা সংগ্রহ করে নেবেন। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে এত কাজ করার সময় বেঁচে যাবে।
৫)যদি সকালে ৭-৮ নাগাদ Appointment থাকে চেষ্টা করবেন ভোর ৬-৬:৩০ নাগাদ চলে যাওয়ার। এখানে অত সকালেও অনেক লাইন পড়ে যায়। তার ফলে আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখাতে পারবেন এবং ডাক্তার যা যা টেস্ট দেবে আপনি সেই দিন করাতে পারবেন। ফলে আপনার ভাগ্য ভালো হলে সেই দিন ই আবার ডাক্তার দেখাতে পারবেন বিনামূল্যে। নয়ত পরে যেদিন ডাক্তার বসবেন সেই দিন বুক করতে হবে টাকা দিয়ে।
৬)কার্ডের অতিরিক্ত টাকা সম্পূর্ণ ফেরত পেয়ে যাবেন। আবার ডাক্তার যদি কয়েক মাস পর CHECK UP এর তারিখ দেয় তাহলে ওই কার্ড নিয়ে বাড়ি চলে আসতে পারেন। পরবর্তী সময়ে কার্ড করার জন্য সময় নষ্ট হবে না।
🇧🇩আগে থেকে ডাক্তার বুক করে যেতে পারেন। সময় নষ্ট কম হবে।
১) যদি হাসপাতালে ভর্তি করতে হয় তাহলে অবশ্যম্ভাবী রুগীর সাথে একজন পরিবারের মহিলাকে রাতে থাকতেই হবে। বাকি সারাদিন যে কেউ থাকতে পারে হাসপাতালে। পুরুষ হলে রাত ৮ টা পর্যন্ত অনুমতি পাবেন হাসপাতালে থাকার। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যে ওয়ার্ডে ভর্তি হবে সেখানে নার্সের সঙ্গে পরামর্শ করবেন উনি আয়ার ব্যাবস্হা করে দেবেন। প্রতি দিন রাত ৮ টা থেকে সকাল ৮ টা।
২) রুগীর সাথে যিনি থাকবেন তাকে রুগীর বিছানার পাশে মাটিতে শুতে হবে। তাই মাটিতে পাতার জন্য চাদর বা পাতলা কম্বল, গায়ে দেওয়ার জন্য চাদর বা কম্বল ও একটি Air Pillow নিয়ে যাবেন। রুগীর সাথে যে থাকবে তাকে কিছুই দেবেনা হাসপাতাল থেকে। এটা general cabin এ থাকলে তবেই। যদি private single cabin এ থাকে তাহলে পুরুষ মহিলা যে কেউ থাকতে পারে। তবে সেখানে থাকার ব্যবস্থা কি আছে আমার তা জানা নেই।
৩) রুগীর যে CHRIS CARD টা করেছেন সেটা অবশ্যই রুগীর সাথে যিনি থাকবেন তার কাছে রেখে দেবেন। আর তাতে পর্যাপ্ত পরিমাণে টাকা ভরে রাখবেন। কারণ যে কোন সময়ে রুগীর জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে হবে।
৪) রুগীর খাবারের জন্য প্রতিদিন ২৫০ টাকা করে দিতে হবে তিন বেলার জন্য। তবে এটা optional। আপনি চাইলে আপনার মত বাইরে থেকে খাবার এনে দিতে পারেন। তবে জল খুব সম্ভবত রুগীর পরিবারকেই কিনে দিতে হবে।
৫) যদি অপারেশন করতে হয় তবে অবশ্যই পরিবারের একজন বা দুইজন কে রক্তদান করতে হবে। নয়ত রক্ত কিনতে হবে অতিরিক্ত টাকা দিয়ে।
৬) সকল কিছু হয়ে গেলে অবশ্যই ডাক্তার কে বলবেন Medical Report সংগ্রহ করবেন। ডাক্তার আপনাকে বলে দেবে কি করতে হবে। এছাড়া আপনাকে যদি X Ray বা MRI বা ওই ধরনের টেস্ট করতে হয় তাহলে সেই প্লেটগুলো ও আলাদা ভাবে সংগ্রহ করতে হবে টাকার বিনিময়ে। এই সকল কিছুই সংগ্রহ করে নেবেন কারণ পরবর্তীকালে এগুলো আপনার আবার লাগবে ডাক্তার দেখাতে গেলে।
৭) যদি রুগীর ক্যানসার হয় ডাক্তারকে বলবেন যে আপনি travel compensation চান। তাহলে ডাক্তার আপনাকে বলে দেবে কোথা থেকে কি করতে হবে। আপনি যতবার check up করবেন ততবার আপনাকে নিয়ে নিতে হবে। কারণ এই form টা আপনি ২ টো পাবেন। একবার এখান থেকে যাওয়ার সময় ও পরবর্তীকালে এখানে আসার সময়‌ টিকিট কাটার counter এ জমা নিয়ে নেবে। এই form টা জমা দিয়ে টিকিট কাটলে ট্রেনে রুগী এবং রুগীর সাথে একজনের টিকিটে অনেক টাকা ছাড় পেয়ে যাবেন। কতটা ছাড় পাবেন সেটা নির্ভর করছে আপনি ট্রেনে কোন CLASS ( 3 AC, 2 AC, 1 ST AC, SLEEPER) এ টিকিট কাটছেন তার উপর।

চেন্নাই এ্যাপোলো হাসপাতাল ও শংকর নেত্রালয় -------------------------------------এর হাফ কিলোমিটারের মধ্যে- গ্রিমস রোডে থাক...
04/11/2025

চেন্নাই এ্যাপোলো হাসপাতাল ও শংকর নেত্রালয়
-------------------------------------
এর হাফ কিলোমিটারের মধ্যে- গ্রিমস রোডে থাকা কয়েকটি হোটেলের ভিজিটিং কার্ড দেয়া হলো। প্রয়োজনে যোগোযোগ করতে পারেন।

টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে শাহজালালে বিমান উপদেষ্টা-----------------------------------------------------------...
26/08/2025

টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে শাহজালালে বিমান উপদেষ্টা-
-------------------------------------------------------------------
চাহিদা বেশী হলে যোগান কম - মুল্য বাড়বে- এটা স্বাভাবিক -
যোগান বেশী হলে চাহিদা কম - মুল্য কমবে-
নতুন - নতুন এয়ারলাইন্স চলাচলের ব্যবস্থা ছাড়া মুল্য কমানোর সম্ভবনা নেই।
২০ কোটি জনসংখ্যার দেশে- পরিসংখ্যান- ভবিষ্যত চাহিদা- আগে ভাগে ব্যবস্থা নিলে এ সমস্যা হত না।

বেশী দুর যেতে হবে না- বিমান ভাড়া কিভাবে নিয়ন্ত্রন করেন- পার্শবর্তী
দেশের দিকে তাকালে দেখা যায়।

মন্ত্রনালয় সচিবগন- বুঝেও না বুঝার ভান করে- উপদেষ্টা মহোদয়কে ভিন্ন খাতে অহেতুক সময় নষ্ট করতেছেন।

কিন্তু টিকেটের মুল্য- ও বিক্রেতার নাম চেক করে- মুল্য কমানোর নতুন ফর্মুলা- আমার জানা ছিল না।

কিছু কিছু ই- পাসপোর্ট  এর NFC প্রযুক্তি সমস্যা থাকায় - অনেক ওমরাহ যাত্রী ওমরাহ ভিসার আবেদন করা যাচ্ছে না। এ বিষয় টি পাসপ...
29/07/2025

কিছু কিছু ই- পাসপোর্ট এর NFC প্রযুক্তি সমস্যা থাকায় - অনেক ওমরাহ যাত্রী ওমরাহ ভিসার আবেদন করা যাচ্ছে না।
এ বিষয় টি পাসপোট ও ইমিগ্রেশন অধিদপ্তর জরুরী ভিত্তিতে খতিয়ে দেখা দরকার।

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার www.moi.gov.qa/site/english৩। কুয়েত www.m...
05/03/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

নাম ও পাসপোর্ট ছাড়া ফ্লাইটের টিকিট বুকিং নিষিদ্ধ---------------------------------------------------যাত্রীর নাম, পাসপোর্...
06/02/2025

নাম ও পাসপোর্ট ছাড়া ফ্লাইটের টিকিট বুকিং নিষিদ্ধ
---------------------------------------------------
যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের কপি ছাড়া বিদেশগামী ফ্লাইটের টিকিট অগ্রিম বুকিং করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এক সভায়। বাংলাদেশ থেকে বিদেশভ্রমণের বিভিন্ন পর্যায়ে ফ্লাইটের টিকিটের উচ্চমূল্য পর্যালোচনাসহ যৌক্তিক মূল্য নির্ধারণ করতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।

বিভিন্ন পর্যায়ে ফ্লাইটের টিকিটের উচ্চমূল্য পর্যালোচনাসহ যৌক্তিক মূল্য নির্ধারণ করতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের কপি ছাড়া যাতে টিকিট বুকিং করা না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে বুকিং করা টিকিট-পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইস্যু না করা হলে স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইনস সেই টিকিট বাতিল নিশ্চিত করবে।

এতে আরও বলা হয়, এরই মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্সিকে গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ব্লক করা টিকিট আগামী ৭ দিনের মধ্যে ভ্রমণকারী যাত্রীর নাম, পাসপোর্ট নম্বরসহ (পাসপোর্টের কপিসহ) টিকিট ইস্যু নিশ্চিত করতে হবে। না হলে তিন দিনের মধ্যে এয়ারলাইনস তা বাতিল নিশ্চিত করবে।

Address

NO 6, Junaid Market, Zia Complex, Laldigir Par, Main Road
Cox's Bazar
4700

Telephone

+8801822858696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taj Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taj Travel Agency:

Share

Category