27/06/2026
#শোক #সংবাদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিংবদন্তি চক্ষু চিকিৎসক, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (BNSB), চট্টগ্রাম, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. রবিউল হোসেন-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
দেশের চক্ষু চিকিৎসা খাতের উন্নয়ন, আধুনিক চিকিৎসাসেবা বিস্তার এবং মানবকল্যাণে তাঁর অসামান্য অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্ম, আদর্শ ও মানবসেবার দৃষ্টান্ত আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
এলান ডেকোরেটরস-এর সাফল্যের পেছনে যাঁর রয়েছে অগণিত অবদান, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক প্রফেসর ডা. রবিউল হোসেন স্যারের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর অবদান, দিকনির্দেশনা ও ভালোবাসা আমরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।
এলান ডেকোরেটরস পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।
আমীন।