23/10/2020
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ , আজকে অনেকগুলো ফ্রুজেন আইটেমের ডেলিভারি কাজ সম্পন্ন করলাম।
❤️❤️আজকে অর্ডার ছিল বড় ভাবির । বড় ভাবি প্রতিদিনই কোন না কোন ফ্রুজেন আইটেম নিয়ে যায় আমার কাছ থেকে।
আমার প্রতিটা খাবার অনেক পছন্দ করেন উনি। আমার সবচাইতে ফ্রুজেন আইটেমের পপুলার ব্যক্তিত্ব হচ্ছে বড় ভাবি।
🥰🥰প্রতিদিনই ফোন করে আমাকে বলে এটা পাঠাও ওটা পাঠাও। কি কি আইটেম রেডি করেছ সবগুলোর থেকে পাঠাও।
তখন আমি অনেক অনুপ্রাণিত এবং উৎসাহিত হয়।কারণ , বড় ভাবির ফ্যামিলির সবাই আমাকে অনেক উৎসাহ দিয়ে আসছে এবং বলে সব সময় তুমি সব করো ,, তুমি সব পারবে ইনশাআল্লাহ আমরা আছি তোমার সাথে। উনাদের ভালোবাসা, উনাদের সহযোগিতা, উনাদের অনুপ্রেরণায় আমার এগিয়ে যাওয়ার পথ চলা।
❤️❤️এছাড়াও সরোয়ার কামাল ভাইয়ের ফ্যামিলি এবং তানভির তুহিন ভাইয়ের ফ্যামিলি ও প্রতিদিন কোন না কোন আইটেম নিয়ে যায়। আজকে ও উনাদেরকে ডেজার্ট ডেলিভারি দিলাম। ওনারাও বেশ পছন্দ করে আমার খাবারগুলো।
😍😍আজকে আমি আমার পেইজে সবার ভালবাসার কথা শেয়ার করলাম। সবাই আমাকে অনেক সহযোগিতা এবং ভালোবাসা দিয়ে যাচ্ছে ।আশা করি সবার কাছ থেকে এই ভাবে ভালোবাসা পেয়ে যাব।
👉আজকের অর্ডার ছিল:-
১। চিকেন রোল ৬০ পিস।
২। সমুচা ৭০ পিস।
৩। নারিকেল পুলি ৩০ পিস।
৪। অন্তন ৩০ পিস।
৫। ব্রেড পকেট ৩০ পিস।
৬। ব্রেড মালাই চপ ৩০ পিস।
🌟 এছাড়া সরওয়ার কামাল ভাইয়ের ৫পিস ব্রেড মালাই চপ এবং তুহিন ভাইয়ের ও ছিল ৫পিস ব্রেড মালাই চপ।
❤️❤️ পরিশেষে সবার দোয়া ও ভালোবাসা কামনা করি।