21/09/2026
Bella Armario By Farah নিয়ে আসছে
“শারদীয় সংগ্রহ ২০২৬”
প্রিয় সুধী,
শিউলির মিষ্টি গন্ধ, কাশফুলের দোলা, ঢাকের বাদ্যি আর নতুন শাড়ির মায়া—
দুর্গাপূজা মানেই তো বাঙালির হৃদয়ে এক অন্যরকম আনন্দ! ❤️
সেই চিরচেনা পুজোর আমেজ একটু আপনাদের কাছে নিয়ে আসতেই আগামী ৩রা অক্টোবর আয়োজন করতে যাচ্ছি আমাদের শারদীয় সংগ্রহ ২০২৬।
থাকছে পুজোর সাজে আপনাকে আরও অপরূপ করে তুলতে সুন্দর সুন্দর শাড়ি, পোশাক ও নান্দনিক জুয়েলারির সম্ভার।
আর কেনাকাটার ফাঁকে জমবে আড্ডা, হাসি-আনন্দ—সঙ্গে থাকবে মুখরোচক বাঙালি খাবারের আয়োজন। 😋
তাই ঢাকের তালে তালে, পুজোর নতুন সাজের খোঁজে—
বন্ধু-বান্ধব ও সপরিবারে চলে আসুন।
🌺 আপনাদের উপস্থিতিই হবে আমাদের আয়োজনের সবচেয়ে বড় আনন্দ।
📅 ৩রা অক্টোবর ২০২৬
Bella Armario By Farah
2 Epsom Place Caroline Springs- 3023