01/06/2023
#বাঙালির বেড়ানো
আপনারা যদি এক্কেবারে কম খরচে কোনো আন্তর্জাতিক ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে বর্তমানে বিহারের জয়নগর থেকে নেপালের কুর্থা পর্যন্ত যে ডেমু ট্রেন চলে সেই ট্রেনে চড়বেন । এই ট্রেনে চড়ে নেপালে গেলে কোনো প্রকার পাশপোর্ট - ভিসা লাগবে না শুধুমাত্র ভোটার কার্ড নিয়ে গেলেই চলবে । তাছাড়া নেপাল ভ্রমণের ক্ষেত্রে এই ট্রেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । আপনারা এক্ষেত্রে দুপুরবেলার শিয়ালদহ - জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেন ধরে পরদিন সকালবেলায় জয়নগর রেলওয়ে স্টেশনে নামবেন । গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে আটটা নাগাদ জয়নগর রেলওয়ে স্টেশনে পৌঁছায় । জয়নগর রেলওয়ে স্টেশনে নামার পরে সেখানে শুধুমাত্র দুপুরবেলায় ব্যাগপত্র রাখার জন্য একটি সবথেকে সস্তার হোটেল নিয়ে সেখানে ব্যাগপত্র রেখে বাথরুমে স্নান করে নিয়ে জয়নগরের স্থানীয় কোনো দর্শনীয় স্থান ভ্রমণ করবেন এবং লাঞ্চ করে নেবেন । তবে আপনারা জয়নগরে হোটেল না নিয়ে জয়নগর রেলওয়ে স্টেশনের রেলের ওয়েটিং রুমেও ব্যাগপত্র নিয়েও অপেক্ষা করতে পারেন । যাইহোক এরপর আপনারা দুপুর দুটোর সময়ে জয়নগর রেলওয়ে স্টেশনের নেপাল রেলওয়ে এর প্লাটফর্মে যাবেন । সেখানে আপনি কাস্টমসে আপনার ব্যাগপত্র অর্থাৎ লাগেজ চেক করাবেন । তারপর জয়নগর - কুর্থা ডেমু ট্রেনের জয়নগর থেকে কুর্থা পর্যন্ত টিকিট কাটবেন । এক্ষেত্রে বলে রাখি ওই ডেমু ট্রেনের দুটি শ্রেণী রয়েছে, প্রথমটি জেনারেল চেয়ার কার শ্রেণী যেটার ভাড়া জয়নগর থেকে কুর্থা পর্যন্ত ভারতীয় মুদ্রায় সত্তর (70) টাকা এবং দ্বিতীয়টি হলো এসি চেয়ারকার শ্রেণী যেটার ভাড়া জয়নগর থেকে কুর্থা পর্যন্ত ভারতীয় মুদ্রায় সাড়ে চারশো (450) টাকা এবং জেনারেল এবং এসি দুটো শ্রেণীই আনরিজার্ভড অর্থাৎ ওই ডেমু ট্রেনে কোনো রিজার্ভড কোচ নেই । যাইহোক ওই জয়নগর - কুর্থা ডেমু ট্রেনটি ভারতীয় সময় বিকাল তিনটায় ভারতের জয়নগর থেকে ছেড়ে নেপালের কুর্থায় পৌঁছাবে বিকাল পাঁচটা নাগাদ । কুর্থা রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নেমে আপনারা সেখান থেকে অটোতে চড়ে কুর্থা বাসস্ট্যান্ডে যাবেন এবং সেখান থেকে কাঠমান্ডুর বাস পাবেন । আপনারা চাইলে ওই ডেমু ট্রেনে কুর্থা পর্যন্ত না গিয়ে কুর্থার আগের স্টেশন জনকপুর ধাম এ ট্রেন থেকে নেমে সেখান থেকে অটো কিংবা টাঙ্গা ধরে জনকপুর বাসস্ট্যান্ডে গিয়ে সেখান থেকেও কাঠমান্ডুর বাস ধরতে পারেন । যদি কুর্থা কিংবা জনকপুর থেকে কাঠমান্ডু যাওয়ার কোনো বাস না পান তাহলে আপনি কুর্থা কিংবা জনকপুর থেকে ছোট বাস কিংবা অটো ধরে পৌঁছে যান বারদিবাস এ মনে রাখবেন যে বারদিবাস বাসস্ট্যান্ডটি নেপালের বিখ্যাত ইস্ট - ওয়েস্ট হাইওয়ে যেটি শিলিগুড়ি থেকে বাগডোগরা - নকশালবাড়ি - পানিট্যাঙ্কি - কাঁকর ভিটা - বিরাট নগর বাইপাস হয়ে কাঠমান্ডু গিয়েছে সেই হাইওয়ের এর ওপর অবস্থিত সুতরাং কাঁকর ভিটা, বিরাট নগর, জনকপুর থেকে কাঠমান্ডু গামী বাসগুলো বারদিবাস এর ওপর দিয়ে যায় এবং বারদিবাসে ওই কাঠমান্ডুগামী বাসগুলো রাতে পৌঁছায় । সেক্ষেত্রে বারদিবাস থেকে আপনারা থেকে রাত্রিবেলায় ওই কাঠমান্ডুগামী বাসগুলো ধরবেন এবং পরদিন সাতসকালে কাঠমান্ডু পৌঁছে যাবেন ।তারপরে আপনারা কাঠমান্ডুর দর্শনীয় স্থান সমূহ যথা পশুপতিনাথ মন্দির, বোধনাথ স্তুপ, স্বয়ম্ভুনাথ মন্দির, কাঠমান্ডু জাতীয় জাদুঘর, কাঠমান্ডু নারায়ণহিটি প্যালেস মিউজিয়াম, কাঠমান্ডু সেনা জাদুঘর দেখে সেখান থেকে পোখরা চলে যাবেন এবং পোখরা ভ্রমণ করার পরে সেখান থেকে মনোকামনা মন্দির দর্শন করে পুনরায় কাঠমান্ডু ফিরে আসবেন ।
নেপাল ভ্রমণ করে ফেরার সময়ে আপনারা রাত্রিবেলায় কাঠমান্ডুর স্বয়ম্ভুনাথ বাসস্ট্যান্ড থেকে জনকপুর গামী বাস ধরে পরদিন সকালবেলায় জনকপুরে নামবেন । তারপরে জনকপুরে এক রাত্রি থাকার জন্য একটি হোটেল রুম নিয়ে সেখানে ব্যাগপত্র রেখে দিয়ে ব্রেকফাস্ট করতে যাবেন । তারপর কিছুক্ষণ বিশ্রাম করবেন । তারপরে আপনারা স্নান সেরে নিয়ে লাঞ্চ করে নিয়ে আবার কিছুক্ষণ বিশ্রাম নেবেন । তারপরে রামায়ণের সীতার বাবার বাড়ি অর্থাৎ জনকপুর ধাম দেখতে বেরিয়ে পড়বেন । জনকপুর ধাম দর্শন করে আপনারা টিফিন করে নিয়ে হোটেলে ফিরবেন । তারপরে রাত্রি হয়ে গেলে আপনারা ডিনার সেরে ওই রাত্রিটা ওই হোটেলে থেকে যাবেন । পরদিন সকালবেলায় আপনারা হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করার পরে ব্যাগপত্র নিয়ে জনকপুর ধাম রেলওয়ে স্টেশনে যাবেন এবং সেখান থেকে ভারতীয় সময় সকাল সাড়ে দশটার দশটা কুর্থা - জয়নগর ডেমু ট্রেন ধরে আবার জয়নগর রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন । এক্ষেত্রে জনকপুর ধাম থেকে জয়নগর পর্যন্ত ডেমু ট্রেনের ভাড়া ভারতীয় মুদ্রায় জেনারেল চেয়ার কারে পঁয়তাল্লিশ (45) টাকা এবং এসি চেয়ার কারে ভারতীয় মুদ্রায় সাড়ে তিনশো (350) টাকা । যাইহোক এরপর আপনারা জয়নগর রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগপত্র নিয়ে অপেক্ষা করবেন এবং দুপুরের লাঞ্চ করে নেবেন । তারপরে ভারতীয় সময় বিকাল সাড়ে চারটের ডাউন জয়নগর - শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেন ধরে আপনারা বাড়ি ফিরে আসবেন ।