30/12/2025
🚨আগামী ১০, ১১ ও ১২ ই জানুয়ারি ২০২৬ জিয়াগঞ্জের দেবীপুরে ভাগীরথীর পাড়ে অনুষ্ঠিত হতে চলেছে FOLK FOKIRI BAUL FASTIVAL (Session - l ) সঙ্গে থাকছে গান, হাসি , আড্ডা ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন ।
উক্ত অনুষ্ঠানে আপনার উষ্ণ উপস্থিতি একান্ত কাম্য 🙏।
✅প্রথম দিনে থাকবে ফকিরি গানের মায়াবী পরিবেশনা, বিশেষ আকর্ষণ মানসুর ফকিরের মন ছুঁয়ে যাওয়া সুর, সঙ্গে প্রথাগত বাউল গান।
✅দ্বিতীয় দিনে মঞ্চ মাতাবেন খ্যাতিমান লোকশিল্পীরা, যাঁদের কণ্ঠে জেগে উঠবে বাংলার লোকজ ঐতিহ্যের বহুবর্ণ রূপ।
🌀শুধু সংগীতই নয়—উৎসবের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে নানা আকর্ষণীয় স্টল: শিল্পকলার হাতের কাজ, শান্তিনিকেতনের গন্ধমাখা পোশাক, দেশি খাবারের মনভোলানো স্বাদ, সঙ্গে ভিন্নধর্মী টেন্টে বসে ভগীরথীর অপরূপ দৃশ্য উপভোগের সুযোগ। রইল 🍡বারবিকিউ সহ সম্পূর্ণ খাবারের ব্যবস্থা এবং পরম আপন, বন্ধুত্বপূর্ণ পরিবেশ। আর নদীপাড়ের আসল রূপ চেনাতে থাকবে
🚤 নৌভ্রমণের বিশেষ সুযোগ—🏙️ হাজারদুয়ারি, রানী ভবানীর মন্দির, কাথগোলাপ বাগান, জৈন মন্দির, জগতশেঠের বাড়ি, মতি ঝিল, খোশবাগ, চার-বাংলা মন্দিরসহ আরও অনেক ঐতিহাসিক স্মৃতিস্থান ঘুরে দেখার আয়োজন।
এই উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়—এ এক আবেগ, এক মিলনমেলা, যেখানে মানুষ, গান আর নদী মিলে একসঙ্গে লিখবে মুগ্ধতার নতুন অধ্যায়।
🚨২ জনার খরচ ২দিনের তিন বেলা থাকা খাওয়া নৌকা করে সাইট সিন ঘোরানো বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরা সমেত ২ জনার মাত্র ৭০০০/- টাকা
👉বুকিং এর জন্য যোগাযোগ করুন --
89109 83619
81004 50597
83359 46612
💙
Crafting unforgettable experiences with precision and passion with your vision and our expertise ��