11/04/2018
নতুন আই ফোন ৮ কিনে বাসায় ফিরেছে মেয়ে।
বাবা মেয়েকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো,
– কত নিলো রে ফোন?
– ৭০০ ডলার বাবা। সাথে ২০ ডলার দিয়ে কভার
আর ২৫ ডলার দিয়ে স্ক্রিন প্রটেক্টর কিনেছি।
– কভার আর স্ক্রিন প্রটেক্টর না কিনলেই
পারতিস। ২৫ ডলার বেঁচে যেত দিব্যি।
– কি যে বল বাবা! ৭০০ ডলার দিয়ে ফোন
কিনতে পারলাম। সেই দামী ফোনের
প্রটেকশনের জন্য মাত্র ২৫ ডলার খরচ করব না?
– আ্যাপল কোম্পানীর জন্য এইটা একটু
অপমানের বিষয় হয়ে গেল যে, তাদের ফোন ঠিক
নিরাপদ না কভার আর স্ক্রিন প্রটেক্টর ছাড়া।
কভার লাগালে তো আ্যাপল এর লোগো-ও
দেখা যাবে না।
– মোটেই না। বরং আ্যাপল বলেই দিয়েছে
স্ক্রিন প্রটেক্টর আর কভার লাগাতে। হাত
থেকে পড়লেও দাগ পড়বে না। দেখতেও সুন্দর
লাগে। আ্যাপল এর লোগো দেখাতে হবে না
বাবা। যারা ফোন চেনে, কভারের ভেতরে
থাকলেও আই ফোন চিনবে।
বাবা মিষ্টি হেসে মেয়েকে কাছে টেনে
নিলেন।
– মা রে, তুই ৭০০ ডলার দিয়ে আই ফোন কেনার
পরেও সৌন্দর্য্য আর প্রটেকশনের জন্য আরো ২৫
ডলার খরচ করে কভার-প্রটেক্টর কিনলি।
এবার চিন্তা করে দেখ – মহিমান্বিত আল্লাহ
তা’আলা বিনামূল্যেই তোকে এত সুন্দর করে
পৃথিবীতে পাঠিয়েছেন। সেখানে একটু কষ্ট
করে নিজের প্রটেকশনের জন্য, নিজেকে আরো
মার্জিত-নম্র লাগার জন্য হিজাব করা কি
উচিত নয় তোর? এত প্রিয় আই ফোনের
নিরাপত্তা ও সৌন্দর্য্যের জন্য কভার-প্রটেক্টর
লাগলে নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও
সৌন্দর্য্যের জন্য কভার-প্রটেক্টর লাগবে না?
কভারের জন্য লোগো না দেখতে পারলেও যদি
মানুষজন আই ফোন চিনতে পারে, তাহলে
হিজাবের ভেতরে থাকলেও তোর প্রতিভার তো
কমতি হবে না।
একটু থেমে দীর্ঘশ্বাস ফেললেন বাবা,
“এই ফোনকে তো কারো কাছে জবাবদিহি
করতে হবে না। কিন্তু তোকে এবং আমাকে তো
হাশরের মাঠে নিশ্চয়ই পরাক্রমশালী আল্লাহ
তা’আলার কাছে জবাবদিহি করতে হবে রে মা!”