22/02/2026
উদ্যোগটা ভালো মন্দ নয়।😅
তার চেয়ে,বেশি ভালো এই দুইজনকে 'Duolingo' বোধ হয় বেশ মোটা অংকের কিছু দিয়েছেন প্রচারণা করবার জন্য।😅
আর,এদিকে আমার ঝুলিতে আছে উর্দু,হিন্দি,গুজরাটি এবং ফারসি ভাষা।এখন যদি উর্দুতে কন্টেন্ট বানানো শুরু করি এই দুইজন লোক নির্ঘাত আমাকে 'রাজাকার', 'পাকিস্তানি' তকমা দিয়ে দেবেন।
প্রান্তিক পর্যায়ের শিশুরা যেখানে ঠিক করে বাংলা অক্ষরটাই শিখতে পারছে না,সেখানে বিদেশী ভাষা তো বিলাসিতা।চেয়ারে বসে বোধ হয় মাথার ঠিক নেই এই দুইজনের।
ভাষা শিক্ষা দেবে ভালো কথা!তা সেই শিক্ষাটা দেবে কে? এটা বাস্তবায়িত করার জন্য তো আগে শিক্ষকদের 'তৃতীয় ভাষাটা' শিখতে হবে।তার চেয়ে বড় কথা অধিকাংশ স্টুডেন্ট যেখানে 'বাংলাতেই' 'এ প্লাস' পায় না সেখানে এটা যদি 'সাবজেক্ট' হিসেবে বিবেচনা করা হয় তখন কি হবে??