Moyna

Moyna কোনো একদিন হঠাৎ করে স্তব্ধ নয়নে বুঝে গেলাম আমি আর নেই🥀

04/11/2025

🌱🫀

তোমাকে প্রথম দেখেও মনে হয়নি তুমি হবে আমার নির্ঘুম রাতের কারণ। কিন্তু যখন তোমাকে ভালবাসতে শুরু করছি তখন মনে হয়েছিল তুমিও ...
01/11/2025

তোমাকে প্রথম দেখেও মনে হয়নি তুমি হবে আমার নির্ঘুম রাতের কারণ। কিন্তু যখন তোমাকে ভালবাসতে শুরু করছি তখন মনে হয়েছিল তুমিও আমাকে ভালবাসবে, তবে আমি ভুল ছিলাম।

আমি যখন বুঝতে শুরু করলাম, তোমাকে ছাড়া আমার চলবে না, তখনই তুমি সরে যেতে লাগলে। তোমাকে পাওয়ার রাস্তা যখন আমি নিজেই খুঁজে বের করলাম, তুমি তখনই আড়াল হয়ে গেলে। অথচ তুমি জানলেও না তুমি যা তুচ্ছ ভেবে এড়িয়ে যাচ্ছো, তা আমাকে নিরবে শেষ করে দিচ্ছে।

আমি জানি আমাদের পথ আলাদা, তবে ইচ্ছা হয় একটা মুহূর্তের জন্য তোমাকে আমার কষ্টটা ছুঁইয়ে দিই। না, কষ্ট দেওয়ার জন্য নয়, শুধু যাতে তুমি বুঝতে পারো, তোমার অবহেলা, তোমার না-ফেরা, না-বলা কথাগুলো আমাকে কতটা নীরবে ভেঙ্গে দিয়েছে। আমি চাইনা তুমি ব্যথা পাও, আমি চেয়েছিলাম তুমি বুঝো।

ভালোবাসা একতরফা হলে তা অভিশাপ হয় না, হয় অভিমান আর বোবা কান্নার ঘর। আমি শুধু চাই একবার, এক মুহূর্তের জন্য, যদি তুমি আমার চোখ দিয়ে আমার যন্ত্রণাটা দেখতে পারতে, তাহলেই বুঝতে, তুমি তোমার অবহেলা, অপেক্ষা দিয়ে কতটা আঘাত করছো!🤍

ভালোবাসা আর ঘৃণা দুইটাই মানুষের চোখে লেখা থাকে!
01/11/2025

ভালোবাসা আর ঘৃণা দুইটাই মানুষের চোখে লেখা থাকে!

এই এত কঠিন ঝড়ে'র মধ্যে আমার শুধু তোমাকেই মনে পড়ে ময়না🥀
29/10/2025

এই এত কঠিন ঝড়ে'র মধ্যে আমার শুধু তোমাকেই মনে পড়ে ময়না🥀

28/10/2025

তুমি চলে যাওয়ার পর কিছুই বদলায়নি আগের মতই শহরের জ্যাম লেগে থাকে।

তুমি চলে যাওয়ার পর কিছুই বদলায়নি। রোজ নিয়ম করে বাড়ির ছাঁদে এখনো সকালে গাঁদা ফুল ফোটে। এখনও চড়ুই পাখি দেয়ালের ছিদ্রে বাসা বাঁধে। স্বচ্ছ, নির্মল শরতের নীল আকাশে এখনো মাঝেমাঝে রংধনু ভেসে ওঠে।

তুমি চলে যাওয়ার পর পৃথিবীর কিছুই বদলায়নি। শুধু ম'রে গেছে আমার হাসি। দুনিয়ার কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবকিছু একই ধারাবাহিকতায় চলছে। যত লোকসান সব আমার হয়েছে; অবশ্য আমারই তো হওয়ার কথা। যেহেতু ভালোবেসেছি।

কিন্তু জানো? এসব ক্ষয়ক্ষতিতে আমার কিচ্ছুটি যায় আসেনি। শুধু যেদিন বুঝতে পারি ভালোবাসা ছিলো একপাক্ষিক; তুমি ছিলে শুধুমাত্র সময়ের আবরণ যা সময় কেটে গেলে নিরাকার ধারণ করে, সেদিন থেকে আমি আর হাসতে পারিনা।

সামান্য বিষয়েও হামাগুড়ি দিয়ে হাসতে থাকা আমি, তুমি চলে যাওয়ার পর আর কোনোদিন হাসতে পারিনি।

(ময়না)

৯০ এর দশকে তোমার আমার প্রেম থাকলে 'তোমায় চিঠি লিখে - লিখে'ই দেউলিয়া হতাম
25/10/2025

৯০ এর দশকে তোমার আমার প্রেম থাকলে '
তোমায় চিঠি লিখে - লিখে'ই দেউলিয়া হতাম

সমস্ত ফুলের নামের শেষে 🌸তোমার নাম বলা যেতে পারে. ভাগ্যিস ফুলেরা ঈর্ষা  করতে জানে না ।
24/10/2025

সমস্ত ফুলের নামের শেষে 🌸
তোমার নাম বলা যেতে পারে.
ভাগ্যিস ফুলেরা ঈর্ষা করতে জানে না ।

24/10/2025 সমস্ত প্রশ্নের অবসান সমস্ত উওরে'র সমাপ্তিসমস্ত আশার প্রস্থান (.............)
24/10/2025

24/10/2025
সমস্ত প্রশ্নের অবসান
সমস্ত উওরে'র সমাপ্তি
সমস্ত আশার প্রস্থান
(.............)

যতদূর চোখ যায় আমি শুধু তোমাকেই খুঁজি 👣ভোর ৫:৩৯
23/10/2025

যতদূর চোখ যায় আমি শুধু তোমাকেই খুঁজি 👣
ভোর ৫:৩৯

আজ বৃহস্পতিবার:প্রতিদিন পৃথিবীতে কত নিয়ম ভা ঙে, তুমিও তো আমার লাইগা দুই একটা নিয়ম ভা ঙ তে পারতা।মানুষ তো নিয়ম-নীতি তৈয়ার...
23/10/2025

আজ বৃহস্পতিবার:
প্রতিদিন পৃথিবীতে কত নিয়ম ভা ঙে, তুমিও তো আমার লাইগা দুই একটা নিয়ম ভা ঙ তে পারতা।

মানুষ তো নিয়ম-নীতি তৈয়ার করছিল শান্তিতে থাকার লাইগা; জীবনের চাইয়া তো নিয়ম বেশী গুরুত্বপূর্ণ না।

আমি তো অনিয়ম জীবনযাপনের মইধ্যে দৌড়াইতেছি উদ্দেশ্যহীন; তুমি বুঝি একটু নিয়ম ভা ই ঙা ফিরতে পারো না পুরোনো প্রেমের কাছে? দেখা দিবার পারো না?

হাওয়ার ছুঁতো ধরে গাছের একটা দূরবর্তী পাতাও তো পাইয়া যায় আরেকটা পাতারে, আমি খা লি তোমারে পাইতেছিনা কোন ছুঁতায়।

যেন তুমি আমার হারায় যাওয়া সেই সোনালী শৈশব; যারে চিরকাল ধরে খালি খোয়াবে দেইখা যাব, কিন্তু কোনোদিন ফিরে পাবো না।

Address

Bangladesh
Shahzadpur
31517

Telephone

+8801822980583

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moyna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moyna:

Share