25/09/2026
To: Arthi (LLB 48, maybe)
From: চিনবেন না
প্রিয় মায়াবতী,
শুনেন, আপনি এমন কেন বলেন তো? আপনার আশেপাশে, আপনার দিকে কে তাকিয়ে থাকে—সেটা কেন কখনো খেয়াল করেন না? একবারও কি থেমে তাকান না? অথচ আপনাকে একবার দেখার জন্য কেউ যে ক্যাম্পাস থেকে শুরু করে ক্যান্টিন পর্যন্ত আপনার পেছন পেছন হেঁটে যায়, সেটাও কি আপনি বুঝতে পারেন না?
যাই হোক, কোথা থেকে যেন শুরু করেছিলাম…
আপনাকে প্রথম দেখেছিলাম Admission Office-এ। সেদিন আপনি আপনার বান্ধবীর সঙ্গে ছিলেন। সত্যি বলতে, প্রথম দেখাতেই কেন জানি আপনাকে ভালো লেগে গিয়েছিল। এরপর একটু খোঁজ নিয়ে জানলাম, আপনি একজন fresher।
তারপর আপনাকে City Cafe-তে দেখতাম। বান্ধবীদের সঙ্গে বসে একদম বাচ্চাদের মতো কার্টুন দেখতে দেখতে খেতেন। 😐 এতটা বাচ্চামি করেন কীভাবে আপনি? সবসময় দেখি বান্ধবীদের সঙ্গে হাসি-ঠাট্টা করছেন। তখনও মনে হতো—এই মেয়েটার মধ্যে অদ্ভুত রকমের একটা সরলতা আছে।
এরপর ফুচকার দোকান, চায়ের দোকান—কত জায়গায় যে আপনাকে দেখেছি, তার হিসাব নেই। অথচ আপনি কখনোই বুঝলেন না, কেউ একজন দূর থেকে আপনাকে লক্ষ্য করছে।
একদিন তো আপনাদের পেছনে একজনকে যেতে দেখে ভেবেছিলাম, হয়তো আপনার boyfriend হবে। পরে জানতে পারলাম, না—boyfriend না, আপনাকে পছন্দ করে। 🥲
কী বলব আপনাকে…
আপনাকে দেখার পর থেকে কেন জানি আমি আর নিজের মধ্যে থাকি না। সারাক্ষণ শুধু একটা অপেক্ষা—কখন আপনার ক্লাস হবে, কখন ক্লাস শেষ হবে, আর কখন আপনাকে একবার দেখতে পাব।
আপনি খুব শান্ত একটা মেয়ে। আর সত্যি বলতে, আপনার এই শান্ত স্বভাবটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।
আপনাকে দেখার মধ্যে অদ্ভুত এক ধরনের শান্তি আছে। আপনার কপালের ছোট্ট টিপটাও আপনাকে ভীষণ মানায়। আপনাকে দেখলে মাঝে মাঝে মনে হয়, আপনি যেন কোনো উপন্যাসের চরিত্র—চোখে আলাদা এক মায়া, মুখে অদ্ভুত এক সরলতা।
ভাবতাম, এত সুন্দর একটা মেয়ের নিশ্চয়ই boyfriend আছে। আবার মাঝে মাঝে আপনার Instagram story দেখে মনে হয়, হয়তো কোথাও একটা ভাঙা গল্প লুকিয়ে আছে। 😐
আসলে আমি জানি না, সত্যিটা কী।
শুধু এটুকু জানি—
আপনাকে আমার চাই।
কীভাবে, কতটা, কোন নামে—সেটা হয়তো আজও জানি না।
তবে আপনাকে দেখার এই অপেক্ষাটা, আপনার প্রতি এই অদ্ভুত টানটা—দিন দিন যেন আরও বেড়েই চলেছে।
হয়তো আপনি আমাকে কখনো চিনবেন না।
হয়তো এই চিঠিটাও পড়ে হেসে উড়িয়ে দেবেন।
তবুও কিছু অনুভূতি বলে ফেলতে হয়—নাম না জেনেও, পরিচয় না দিয়েও।
ইতি,
আপনার প্রেমে পাগল এক অচেনা মানুষ। 😐