01/12/2024
To.নাম জানি তাও গোপন রাখলাম
From.তোমার অচেনা কেও
তুমি আমার সব সময় অন্ন রকম ভাব । কিন্তু আমি অন্যরকম না।হয়তো তুমি আমাকে খুব ভালো করে চিনো হয়তোবা না । । তোমার বন্ধুদের কাছ থেকে শুনলাম তুমি নাকি অনেক ভালো এবং ভদ্র মেয়ে তাই আরকি সামনা সামনি কথা বলতে সাহস হয়নি।। তোমাকে আমার খুব ভালো লাগে।আমার এই খন্ড বিখন্ড জীবনে তোমাকে ভালো লেগে যাবে আমি কখনো ভাবিনি। তুমি ভাবতে পারো এতো মেয়ে থাকতে তোমাকেই কেন ভালো লাগলো? হ্যাঁ তুমি প্রশ্নটা করতেই পার। আর উত্তরটা একটু ভিন্ন। তুমি মেয়ে, আর সবার মতোই কিন্তু একটু অন্যরকম ভাবেই আমার চোখে ভালো লাগার ছোয়া দিয়ে গেছ। কল্পনা আর বাস্তবতার মিশ্রনে গড়া আমার এক অনন্য ভূবন তুমি। বেঁচে থাকার সবটা সময়ে তোমার পাশে থাকতে চাই, সুযোগ পেলে বাস্তবতায়, না পেলে কল্পনায়। আর কোন এক বৃষ্টি ভেজা দিনে হিমুর বেশে এক গুচ্ছ কদম ফুল তোমার দিকে বাড়িয়ে দিয়ে বলতে চাই,
অনেক ভালো লাগে তোমায়।।এই কনফিউশান টা করতে আমি বাধ্য হয়েছি কারণ জানি না কখন থেকে ভালো লাগা, আর সেই ভালো লাগাতে confession এ পরিনত হবে আমি নিজে ও বুঝতে পারলাম না।অন্য কারো মায়ার চাদরে নিজেকে যে এতোটা সহজে জড়িয়ে ফেলা যায়, তোমাকে না দেখলে হয়তো কখনো বুঝতে পারতাম না। 😊