03/06/2026
শোক বার্তা
ওঁম দিব্যান লোকান সা গচ্ছুত
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, JHP Holy Festival-এর সম্মানিত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শাহীমহল জুয়েলার্সের কর্ণধার বাবু কার্ত্তিক বণিকের শ্রদ্ধেয় মাতা আজ রাত্রি ১০:৩০ ঘটিকায় পরলোকগমন করেছেন।
তাঁর এই অকাল প্রয়াণে জাগো হিন্দু পরিষদ, পাহাড়তলী থানা শাখার পক্ষ থেকে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমরা প্রয়াত বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
এই শোকের মুহূর্তে আমরা পরিবারের সদস্যদের প্রতি শক্তি, ধৈর্য ও মানসিক শান্তি কামনা করি।
ওঁ শান্তি। ওঁ শান্তি। ওঁ শান্তি।
জাগো হিন্দু পরিষদ
পাহাড়তলী থানা শাখা,চট্টগ্রাম