টিমিত্রী

টিমিত্রী All of our association is about making the greatest event of your life more beautiful and creative w

টিমিত্রী is a profitable film production house founded by M.I Titu,Mizanun Hossain Mizan and F.R Rion . Main purpose of this production house is making films,drama,arranging stage show ,music videos and advertisement with VFX etc ...We also take part in any kind of wedding by giving support with the finest of our experienced photographers and cinematographers to make your moment more rememberable.

So ,don't forget to check out our portfolios and subscribe to our youtube channel to get awesome updates and videos .

26/04/2016

ক্লাইমেট চেঞ্জ নিয়ে টিমিত্রীর নতুন শর্টফিল্প......
আসছে শিগ্রই

13/02/2016

film is life :-)

lets make a life :-)

28/01/2016

জীবনের পথে আমাদের ছুটে চলা
নিরন্তর। মাঝে মাঝে কোনএক
স্টেশনে আমাদের থামতে হয়, আমরা
থামি। কখনো পাশে তাকিয়ে
পাশের মানুষটাকে দেখা হয়না। যদিও
বা দেখি, হৃদয়ে দানা বেঁধে উঠে
সন্দেহ। স্টেশনের সবচেয়ে অসহায়
মানুষটা, তার দুঃখ কাউকে স্পর্শ করে
না। অথচ সে স্পর্শ করে যায়।
আমরা তখন তার কাছে ফিরে আসি
একঝুড়ি করুণা নিয়ে।
বুঝতে পারি দেখার জন্য দৃষ্টির চেয়ে
প্রয়োজন দৃষ্টিভঙ্গি।
মনে পড়ে সেই রাশিয়ান প্রবাদ:
SOMEONE DOESN'T HAVE THE LUXURY TO SEE
THE WORLD
আমাদের এই ক্ষুদ্র চলচিত্র হিমালয় স্পর্শ
করুক কিংবা না করুক, দর্শকের হৃদয় স্পর্শ
করে যাবে, এই প্রত্যাশায়............ টিটু ( DIRECTOR, স্পর্শপাঠ)

ইউটিউব লিংকঃ কমেন্টবক্সে

ডাইরেক্টঃ একশন কইলে হিশু করা স্টার্ট করবি.....হিরোঃ ওকা :3
03/01/2016

ডাইরেক্টঃ একশন কইলে হিশু করা স্টার্ট করবি.....
হিরোঃ ওকা :3

শুটিং এর সাময় wrong emotion দিলে এভাবেই আমরা হিরো কে প্রহার করি!এবং এজন্যই আমরা ইউনিক :-P
03/01/2016

শুটিং এর সাময় wrong emotion দিলে এভাবেই আমরা হিরো কে প্রহার করি!
এবং এজন্যই আমরা ইউনিক :-P

শুটিং টাইম......@ময়সিং জং
02/01/2016

শুটিং টাইম......@ময়সিং জং

take 1:::ACTION!!!!!:-)
01/01/2016

take 1:::ACTION!!!!!
:-)

........আসছে :-)ইউটিউব প্রিমিয়ার দেখতে আমন্ত্রণ জানিয়ে রাখলুম।মুক্তির দিন তারিখ সময় জানিয়ে দেওয়া হবে।
01/01/2016

........আসছে :-)

ইউটিউব প্রিমিয়ার দেখতে আমন্ত্রণ জানিয়ে রাখলুম।
মুক্তির দিন তারিখ সময় জানিয়ে দেওয়া হবে।

06/09/2015

"মিথ্যাবাদী মা".. এতটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি
কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী।
বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা
সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল
রেখা।
মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে
লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে।
তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি
আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি।
পাড়া পড়শী বলল এসে এই বয়সেই রাঢ়ি !
একা একা এতটা পথ কেমনে দিবে পাড়ি।
ভাল একটা ছেলে দেখে বিয়ে কর আবার
মা বলল, ওসব শুনে ঘেন্না লাগে আমার।
একা কোথায় খোকন আছে, বিয়ের কী
দরকার?
ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার।
রাত্রি জেগে সেলাই মেশিন, চোখের
কোণে কালি
নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি।
ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফুটে মা’র হাতে
আমি বলি, শোও তো এবার কী কাজ অত রাতে?
মা বলত ঘুম আসে না শুয়ে কী লাভ বল?
ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল।
স্কুল থেকে নিতে আসা গাড়ী ঘোড়ার চাপে
আমার জন্য দাড়ানো মা কড়া রোদের তাপে।
ঘামে মায়ের দম ফেটে যায়, দুচোখ ভরা ঝিম
ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম।
মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও
মলিন হেসে মা বলত, খাও তো বাবা খাও।
আমার আবার গলা ব্যাথা, ঠান্ডা খাওয়া মানা
ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা।
বড় হয়ে চাকুরী নিয়ে বড় শহর আসি
টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালবাসি।
পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে
সাজিয়ে নিলাম মনের মত অত্যাধুনিক করে।
মা তখনো মফস্বলে কুশিয়ারার ঢালে
লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে।
নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল
মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চল।
মা বলল এই তো ভাল খোলা মেলা হাওয়া
কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া?
বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়
ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়।
তারপর আমি আরো বড়, স্টেটস এ অভিবাসী
বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি।
দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই
মায়ের খবর নিব এমন সময় কমই পাই।
মা বিছানায় একলা পড়া
খবর এল শেষে
এমন অসুখ হয়েছে যার
চিকিৎসা নেই দেশে।
উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ
পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত
একা একা গঞ্জে পড়ে কী সুখ তোমার বল?
আমার সংগে এবার তুমি এমেরিকা চল।
এসব অসুখ এমেরিকায় কোন ব্যাপার নয়
সাত দিনের চিকিৎসাতেই সমুল নিরাময়।
কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা
প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না ?
আমার কিছু হয় নি তেমন ভাবছিস অযথা
ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা।
ক’দিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবদী
মিথ্যাবাদী মায়ের জন্য আজো আমি কাঁদি।
আপনি হয়তো জানেন না আপনার জন্মের পর
থেকে এ
পর্যন্ত তার সব কষ্টগুলোকে চাপা দিয়ে
রেখেছে শুধু আপনার
মুখে একটু হাসি ফুটানোর জন্য ।
আপনাদের কাছে শুধু একটাই অনুররোধ মা কে
কখনো কষ্ট
দিবেন না, কারন "আপনার দেয়া কষ্টগুলি মায়ের
মনকে নীরবে কাঁদায়" যা আপনাকে বুঝতে
দিবে না, আপনিও
কোনদিনই বুঝতে পারবেন না ।(সংগ্রহ)
#প্রথমা #

30/08/2015

ছোট বেলা থেকেই নীশুর রাগ হলেই সে
খাওয়া দাওয়া বন্ধ করে দিত । অনেক মান
অভিমান চলতো পরিবারের লোকজনের
উপর ! কিন্তু কেউ ওকে খাওয়াতে পারতো
না ! খিদে পেটে রাগটা আরও একটু একটু
বাড়তে থাকতো ! কিন্তু আবীরের সাথে
বিয়ে হওয়ার পরে নীশু এই কাজটা মোটেই
করতে পারে না ! আবীরের সাথে ওর একটা
অলিখিত চুক্তি হয়েছে । সংসারে ঝাগড়া
বিবাদ হবে কিন্তু কেউ না খেয়ে থাকবে
না ! রাগ হবে মানুষের সাথে কিন্তু
খাবারের সাথে কেউ রাগ করবে না !
আজ পুরো বিকেলটা নীশু আবীরের সাথে
রাগ করে কাটিয়েছে । অভিমান পর্ব
এতোটাই বড় ছিল যে নীশু ঠিক করে
নিয়েছে কিছুতেই সে আবীর কে এবার
ছাড় দিবে না । প্রতিবার আবীর একটা
করে ভুল করে আর কিভাবে কিভাবে যেন
ঠিকই ওকে পটিয়ে ফেলে ! কিন্তু এবার আর
না ! ওর সাথে আর কোন কথা নয় ! পুরো
বিকেল টা ওর জন্য অপেক্ষা করেছে ।
কথা ছিল ওকে নিয়ে বেড়াতে যাবে
কিন্তু হঠাৎ ফোন করে বলল যে কাজে
আটকে গেছে আসতে পারবে না ! তারপর
নীশুকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন
রেখে দিল !
পুরো বিকেল টা ওর নষ্ট গেল ! আবীরের
উপর এমন রাগ হল ! ঠিক করে নিল ওর সাথে
আর কথা নয় ! কোন ভাবেই নয় !
রাতে বাসায় এসে আবীর এমন একটা ভাব
করলো যেন কোন ঘটনায় ঘটে নি ! এমন কথা
দিয়ে না আসাটা খুব স্বাভাবিক একটা
কাজ ! এইটা দেখে নীশুর রাগটা আরও
বেড়ে গেল ! সে মোটামুটি ঠিক করেই
ফেলল এই বদ ছেলের সাথে আর থাকবে
না ! যদি হাত জোর করে ক্ষমা না চায়
তাহলে কাল সকালবেলা বাবার বাসায়
চলে যাবে ! আর আসবে না !
বদ ছেলে কোথাকার !
রাতের খাবারের সময় হলে আবীর খুব
স্বাভাবিক ভাবেই খাবার টেবিলে এল !
নীশুর একবার মনে হল সে খেতে যাবে না !
একবার পেট ভরে গেলে তখন আর রাগ ধরে
রাখা যাবে না ! কিন্তু পরক্ষনেই মনে হল
কেন ধরে রাখা যাবে না ! আর আবীরের
উপর রাগ করে না খেয়ে থাকার কোন
মানে নেই !
আবীর যেমন ওকে কেয়ার করছে না দোষ
করেও, তখন ও কেন খামোখা না খেয়ে
থাকবে ! ওর সাথেই খেতে বসে গেল ! ও
নিজেকে স্বভাবিক রাখার চেষ্টা করতে
লাগলো ! আর মনে মনে বলল আবীর কে
এবার সে কিছুতেই মাফ করবে না ! করবে
না করবে না করবে না !
কিন্তু যখন খাওয়া শেষ করলো তখন অবাক
হয়ে লক্ষ্য করলো যে খালি পেটে
আবীরের উপর যতখানি রাগ ছিল এখন
সেটা আর নেই । আগে যেখানে কোন
ভাবেই ক্ষমা করবে না এমন একটা মনভাব
ছিল এখন সেখানে হাত জোর করে ক্ষমা
চাইলে ক্ষমা করে দিবে এমন মনভাব চলে
এল ! তবুও নীশু নিজের রাগ টা কে ধরে
রাখার আপ্রান চেষ্টা করছে ! একবার মনে
হল বেচারা নিশ্চয় বড় হ্যাপার মধ্যে ছিল !
বস নিশ্চয়ই আটকিয়ে দিয়েছিল ! ওর বা কি
করার ছিল !
না ! তবুও ও সরি বলে নি ! ওর জন্য বিকেল
টা নষ্ট হল !
নিজেকে আবারও বোঝাতে লাগলো ! ওর
দোষ !
আচ্ছা ! কেবল সরি বলুক !
সরি না বললে কিছুতেই কাজ হবে না ! কথা
বলবে না !
এমন যখন মনে ভেতরে দ্বিধা দ্বন্দ্ব কাজ
করছে তখন নীশু দেখলো আবীর ওর দিকে
এগিয়ে আসছে । নীশু নিজের মুখ টা যথাযথ
গম্ভীর রাখার চেষ্টা করলো কিন্তু খুব
একটা কাজ হচ্ছে না ! আবীর ওর সামনে
একটা বড় ন্যাসলের চকলেট বার রাখলো !
তারপর একটু হেসে বলল
-যদি শান্তি চুক্তি গ্রহন কর তাহলে উপ
হার হিসাবে এটা নিতে পারো ! আমি
টিভির ঘরে অপেক্ষায় আছি !
নীশুকে দ্বিধার ভেতরে রেখে হাসতে
হাসতে টিভির ঘরের দিকে হাটা দিল !
নীশুর এতো রাগ হল !
এই বদ ছেলেটা ওর দূর্বলতার কথা খুব ভাল
করেই জানে ! আবীর খুব ভাল করেই জানে
চকলেট ওর কি পরিমান প্রিয় !
কিন্তু তাই বলে একটা চকলেট বার দিয়েই
মাফ পেয়ে যাবে ?
একবার সরিও বলবে না !
খাবো না চকলেট !
কোন শান্তি চুক্তি না !
ওর সাথে কোন কথা বলবো না !
কিন্তু লাভ হল না ! কেবল মনে চকলেট বার
টা ওকে বারবার ডাকছে ! চিৎকার করে
বলছে আবীরই তো আগে কথা বলেছে !
এবার মত ওকে ক্ষমা করে দাও ! আর
আমাকে গ্রহন কর ! বেচারা তো আর ইচ্ছে
করে দেরি করে আসে নি ! ওর বদ বস টাই
সব নষ্টের মূলে !
শেষে আর থাকতে না পেরে চকলেট হাতে
নিয়ে টিভির ঘরের দিকে হাটা দিল !
ওখানে গিয়ে দেখে আবীর যথরীতি ওর
দিকে তাকিয়ে হাসছে ! এই ছেলেটার
সাথে একটু রাগ অভিমান করেও শান্তি
নেই ! ঠিক ঠিক ও পটিয়ে ফেলে কেমন
করে যেন !
বদ ছেলে কোথাকার !
#প্রথমা #

28/08/2015

নতুন মোড়কে,নতুন কিছু....... আসছে টিমিত্রীর ব্যানারে। সাথে থাকুন :-)

19/08/2015

aj admin RIYAD vaiyar jonmodin.shuvo jonmodin RIYAD MOHAMMAD CHOWDHURY

Address

অলকা নদীবাংলা কমপ্লেক্স
Mymensingh
২২০০

Website

Alerts

Be the first to know and let us send you an email when টিমিত্রী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share