22/05/2020
█▒▒▒ সর্বশেষ পাওয়া ▒▒▒█ ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা
৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা
Fri, 22 May 2020 10:22:37 +0600 Fri, 22 May 2020 10:22:37 +0600
নিজস্ব প্রতিবেদক
করোনায় যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণফোন ও ব্র্যাক। প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় প্রতিষ্ঠান দুটি যৌথ উদ্যোগে শুরু করেছে ‘ডাকছে আমার দেশ’ কার্যক্রম।
এ উদ্যোগে সাড়া দিয়ে এবি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, এডিসন গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, রেডিও ভূমি এবং অনেক ব্যক্তি করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ইতিমধ্যে এগিয়ে এসেছেন। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় আরও ৫০ হাজার পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দিতে প্রস্তুত ‘ডাকছে আমার দেশ’। খুব শিগগিরই এ সহায়তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ মে) গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ধৈর্য, বোঝাপড়া ও সহমর্মিতার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাই একসাথে এগিয়ে আসার এটাই উপযুক্ত সময়। ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগে যুক্ত হতে আমরা সামর্থবান সব ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছি।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, যারা এ উদ্যোগের সঙ্গে এগিয়ে এসেছেন, আমরা সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ।
‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে ব্র্যাক দুই লাখ এবং গ্রামীণফোন এক লাখ পরিবারকে সহায়তা দিয়েছে।
ইয়ামিন/সাইফ
© Risingbd