M R PiAsh Photography

M R PiAsh Photography Hi Everyone! This is Piash Ullah. Wedding photography-Birthday photography-Anniversary photography-Fashion photography-Events
We work on your Dream!

 এটা হল YONGNUO ব্র্যান্ডের একটি অটো ফ্ল্যাশ। এটার ক্যানন এবং নাইকন দুইটা ভার্শনই আছে।FEATURES:Type: Slave Flash.Mode: T...
27/07/2017


এটা হল YONGNUO ব্র্যান্ডের একটি অটো ফ্ল্যাশ। এটার ক্যানন এবং নাইকন দুইটা ভার্শনই আছে।
FEATURES:
Type: Slave Flash.
Mode: TTL. অর্থাৎ এই ফ্ল্যাশ Auto এবং Manual দুই মোডেই ব্যবহার করা যায়।
Guide Number [GN]: 197’/60m. গাইড নাম্বার বেশী মানেই ফ্ল্যাশের পাওয়ার বেশী। আপনার যদি বেশী আলো ওয়ালা ফ্ল্যাশের দরকার হয় তাহলে যে ফ্ল্যাশের Guide Number বেশী সেই ফ্ল্যাশ কিনতে হবে।
High Speed Sync: 1/8000th, অর্থাৎ সর্বচ্চ Shutter Speed 1/8000 পর্যন্ত এই ফ্ল্যাশ ক্যামেরার সাথে Sync হতে পারবে। মনে রাখবেন, সব ফ্ল্যাশে এই ফিচার থাকে না। উল্লেখ্য, ক্যামেরার বিল্ট ইন ফ্ল্যাশ সাধারন্ত Shutter Speed 1/200 পর্যন্ত সাপোর্ট করে, ক্যামেরার মডেল ভেদে এই ভ্যালু কম বেশী হতে পারে।
Sync: 1st Curtain Sync / 2nd Curtain Sync সাপোর্ট করে।
Flash Power: Manual Flash 1/128 to 1/1 output control (1/3rd increments)
Zoom: 20 – 200mm Auto and Manual Flash Zoom. এই ফিচারের মাধ্যমে ফ্ল্যাশের আলোকে নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ, আলোটা ছবির কেন্দ্রে নাকি ছবির সবখানে সমানভাবে পড়বে সেইটা এই ফিচার দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।
Built-in Radio System: YN-622 & RF 603.
Supported Trigger: YN-622, YN-622 TX, YN 560 TX, YN 560 IV, RF 605, RF 603, RF 603 II
Power Recycle – From 3 Seconds at Full Power. অর্থাৎ, ব্যাটারী ফুল পাওয়ারে থাকা অবস্থায় ফ্ল্যাশের পাওয়ার ফুল (1/1) সেট করে সাটার প্রেস করলে পরবর্তী ছবি তোলার জন্য ফ্ল্যাশ রেডি হতে ৩ সেকেন্ড সময় লাগবে।
Flash Groups: 6 Groups
Channels: 7 Channels
LCD: Large Dot Matrix LCD Screen
AF Assist Light: Yes. এটা থাকায় লো লাইটে ক্যামেরা দ্বারা ফোকাস করতে সুবিধা হয়। কারণ, ফ্ল্যাশ থেকে একটা লাল লাইট সাবজেক্টের উপর পড়ে। এই লাইটটাই ক্যামেরাকে অটো ফোকাস করতে সাহায্য করে।
Swivel: 360 Degree Swivel and Tilt Head. ফ্ল্যাশকে ডান সাইডে 180 Degree এবং বাম সাইডে 180 Degree ঘুরানো যায়।
External Power Source: External High Voltage (HV) Battery Port
Power Source: ফ্ল্যাশ টি চালানোর জন্য ৪ টি AA সাইজের ব্যাটারী দরকার হয়।
PC Sync Port: Yes
এবার আমরা আলোচনা করবো এই ফ্ল্যাশকে Off Camera Flash হিসাবে ব্যবহার করতে কোন ট্রিগার কি কি ফিচার রিমোটলি কন্ট্রোল করতে দেবে। এই ফ্ল্যাশের জন্য কোন ট্রিগার কিনবেন সেইটা ঠিক করার আগে এই ফিচার গুলো জানা খুব জরুরী। উল্লেখ্য, ছবি তোলার সময় ফ্ল্যাশকে যদি আমরা রিমোটলি ফায়ার করি তাহলে তাকে Off Camera Flash বলে। আরেকটা কথা বলে রাখি, প্রতিটা ট্রিগারের মডেলের সাথে C অথবা N লেখা থাকতে পারে। C দ্বারা Canon এবং N দ্বারা Nikon বোঝায়। যেমন, YN 622 C.
USING TRANSMITTTER – YN-622 / YN-622-TX
TTL /M / Multi
HSS to 1/8000th
1st Curtain Sync / 2nd Curtain Sync
FEC / FEB – 1/3rd Increments (±3 stops)
Remote Flash Power – 1/128 – 1/1 (1/3rd increments)
Remote Flash Zoom 20-200mm – Auto and Manual
Group Control
USING TRANSMITTER – YN560-TX / YN560 IV
Remote Flash Power – 1/128 – 1/1 (1/3rd increments)
Remote Flash Zoom 20-200mm – Manual
Group Control
USING TRANSMITTER – RF-605
Fire the Flash
Group Control
USING TRANSMITTER – RF-603 II / RF-603
Fire the Flash Only

কিভাবে বুঝবেন আপনার Nikon ক্যামেরাটি নতুন নাকি পুরাতন?ক্যামেরা কেনার আগে যে জিনিস গুলো চেক করা খুবই প্রয়োজন সেইটাই আমাদে...
27/07/2017

কিভাবে বুঝবেন আপনার Nikon ক্যামেরাটি নতুন নাকি পুরাতন?
ক্যামেরা কেনার আগে যে জিনিস গুলো চেক করা খুবই প্রয়োজন সেইটাই আমাদের আজকের আলোচনার বিষয়। এই জিনিস গুলো আপনাকে কিছুটা নিশ্চিত করবে যে, আপনি যে ক্যামেরাটা ক্রয় করতে যাচ্ছেন সেটা নতুন, নাকি Repaired, নাকি Refurbished! আজ আমরা শুধুমাত্র Nikon নিয়ে আলোচনা করবো। পরের আরটিক্যালে Canon নিয়ে বলবো।
প্রথম কাজঃ
প্রথমেই চেক করবেন ক্যামেরার প্যাকেটটায় বারকোডসহ কোনো স্টিকার আছে কিনা। ঐখানে ৬ অথবা ৭ ডিজিটের একটা সিরিয়াল নাম্বার থাকে। আমি কোন স্যাম্পল সিরিয়াল নাম্বারের ছবি দিতে পারলাম না কারণ আমার পরিচিত কারো Nikon ক্যামেরার প্যাকেটে কোন সিরিয়াল নাম্বার আমি এখনও পর্যন্ত পাইনাই! মনে রাখবেন, ক্যামেরাটা কোম্পানি থেকে দুইভাবে আসতে পারে।
শুধু বডি
লেন্সসহ বডি
কোম্পানি থেকে যদি শুধুমাত্র বডি প্যাক হয়ে আসে তাহলে প্যাকেটে শুধুমাত্র একটা স্টিকার থাকবে। আর যদি লেন্সসহ বডি প্যাক হয়ে আসে তাহলে দুইটা স্টিকার থাকবে। একটা স্টিকার ক্যামেরার জন্য, অন্যটা লেন্সের জন্য।
দ্বিতীয় কাজঃ
এবার প্যাকেট থেকে ক্যামেরাটা বের করে দেখবেন ক্যামেরা বডির নিচে দেয়া সিরিয়াল নাম্বার (Picture - 1) এর সাথে প্যাকেটের গায়ে লাগানো স্টিকারের সিরিয়াল নাম্বারের মিল আছে কিনা। ঠিক একইভাবে লেন্সের সিরিয়াল নাম্বারটাও মিলিয়ে নিন। লেন্সের সিরিয়াল নাম্বার সাধারন্ত লেন্সের ব্যারেলের নিচে থাকে।
তৃতীয় কাজঃ
এবার যে কাজটি করতে হবে সেইটা হল, ক্যামেরার মধ্যে থাকা মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা মেলানো! এইটাই আমাদের শেষ কাজ। আগের দুইটা সিরিয়ালের সাথে এইটা মিলে গেলেই আপনি অনেকটা নিশ্চিন্ত হতে পারবেন। এইটার জন্য ইন্টারনেট কানেকশন দরকার কারণ এই ভেরিফিকেশন টা Web Site এর মাধ্যমে করতে হবে। ঐ ক্যামেরা দিয়ে একটা SMALL Size এর JPEG Format এর ছবি তুলে ছবিটা www.nikonshuttercount.com এ আপলোড দিন। Picture - 2 এ যে ছবিটা দেখতে পাচ্ছেন এইটা হল Web Site থেকে পাওয়া রেজাল্ট। এখান থেকে আপনি ক্যামেরার সিরিয়াল নাম্বার এবং Shutter Count টা পেয়ে যাবেন।
এবার সিদ্ধান্তের পালা। ঘটনা তিন রকমের হতে পারে,
• প্যাকেটের গায়ের সিরিয়াল নাম্বার, ক্যামেরা বডির নিচে থাকা সিরিয়াল নাম্বার এবং মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার যদি একই থাকে এবং Shutter Count যদি 1 (One) হয় তাহলে আপনি অনেকটা নিশ্চিত হতে পারবেন যে, ক্যামেরা টা ঠিক আছে এবং ক্যামেরা টা নতুন। “অনেকটা নিশ্চিত হতে পারবেন” কথাটা বলার মুল কারণ হল, যদি নকলকারীরা খুব বেশি সচেতন হন তাহলে তারা মাদারবোর্ডের সিরিয়ালের সাথে মিল রেখেই কেসিং (ক্যামেরা বডি) এবং প্যাকেটের সিরিয়াল প্রিন্ট করে দেবে! যদিও কাজটা অতটা সহজ নয়।
• সব সিরিয়াল ঠিক আছে কিন্তু Shutter Count শুন্য না, কয়েক শ’ হতে পারে। তার মানে ক্যামেরাটা Refurbished. কারণ Refurbished ক্যামেরাতে Shutter Count সাধারন্ত 0 (Zero) থাকে না। সাধারন্ত কয়েক শ’ থাকে। তবে কোন কোন ক্ষেত্রে 0 (Zero) থাকতেও পারে!
• আর যদি মাদারবোর্ডের সিরিয়ালের সাথে বডির সিরিয়ালে মিল না পান তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন, ক্যামেরাটা পুরানো। সেই পুরানো ক্যামেরাটার শুধুমাত্র কেসিং টা পরিবর্তন করে দিয়েছে! এই রকম সমস্যায় আমার এক স্টুডেন্ট পড়েছে। উনার মাদারবোর্ডের সিরিয়ালের সাথে বডির সিরিয়ালের কোন মিল নাই! উনি বাংলাদেশ থেকে বডি কিনেছেন!
সতর্কতামূলক অতিরিক্ত কাজঃ
• ক্যামেরা মাউন্টটা ভালো করে চেক করুন। বোঝার চেষ্টা করুন ঐখানে কোন প্রকার দাগ আছে কিনা। ঐখানে কোন প্রকার দাগ থাকলে বুঝবেন ক্যামেরাটা ব্যবহৃত।
• একই সাথে ঐখানকার স্ক্রু গুলোও ভালো করে লক্ষ্য করবেন। স্ক্রুর ঘাট গুলো ফ্রেশ আছে কিনা।
• ক্যামেরার প্যাকেটটা তীক্ষ্ণ দৃশটিতে দেখুন। কোথাও কোন ভাঁজ আছে কিনা। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, ম্যানুফ্যাকচারার থেকে ক্যামেরাটা কি বক্সে করে এসেছে? নাকি বক্স আলাদা এসেছে। আলাদা বক্স আসাটা নিশ্চয়ই ভালো কিছু ইন্ডিকেট করে না!
• ক্যামেরার সাথে Nikon Warranty কার্ড আছে কিনা।
• বেশ মোটা একটা Instruction Manual থাকবে (Picture - 3)। সাধারন্ত দুইটা থাকে, একটা English ভাষায় আরেকটা অন্য ভাষায়।
উল্লেখ্য, (আমি নিশ্চিত নই) ক্যামেরার Firmware আপডেট দিলে নাকি Shutter Count আবার 0 (Zero) হয়ে যায়! এইটা সত্য হলে চিন্তার বিষয়!
বিঃদ্রঃ
যদি www.nikonshuttercount.com থেকে আপনার ক্যামেরার সিরিয়াল নাম্বার না পান সেই ক্ষেত্রে বিকল্প Web Site হিসাবে www.shuttercounter.com ব্যবহার করুন। এই সাইটে আপনার ছবিটি আপলোড করলে একটা Info Box আসবে (Picture - 4 ) যেখানে শুধু আপনার ক্যামেরার সাটার কাউন্টটি দেখাবে। Info Box এর OK বাটনে প্রেস করলে ছবির EXIF Info দেখাবে। এই লিস্টেই (Picture - 5) আপনি পেয়ে যাবেন আপনার ক্যামেরার Serial Number.

 Please share the the tips and do click beautiful moment :)© M R PiAsh Photography
26/07/2017


Please share the the tips and do click beautiful moment :)
© M R PiAsh Photography

04/06/2017

Here comes !
Stay Tune with us! 😎😊😁

Keep love in your heart. A life without it is like a sunless garden when the flowers are dead.© M R PiAsh Photography- A...
23/03/2017

Keep love in your heart. A life without it is like a sunless garden when the flowers are dead.

© M R PiAsh Photography- All rights reserved. (March, 2017)

 ....! :)© M R PiAsh Photography- All rights reserved. (July, 2016)
15/07/2016

....! :)

© M R PiAsh Photography- All rights reserved. (July, 2016)

 #বুনোহাঁসের_দল ...© M R PiAsh Photography- All rights reserved. (June, 2016)
02/07/2016

#বুনোহাঁসের_দল ...
© M R PiAsh Photography- All rights reserved. (June, 2016)

   ... :)© M R PiAsh Photography- All rights reserved. (February, 2016)
07/02/2016



... :)

© M R PiAsh Photography- All rights reserved. (February, 2016)

 .... :)© M R PiAsh Photography- All rights reserved. (November, 2015)
15/11/2015

.... :)
© M R PiAsh Photography- All rights reserved. (November, 2015)

24/10/2015

150 Likes comes up..!!
Thankzz to all nd
Be wid :)

© M R PiAsh Photography- All rights reserved. (October, 2015)
06/10/2015

© M R PiAsh Photography- All rights reserved. (October, 2015)

Address

Crystal Palace, 23 Gulshan South Avenue
Dhaka
1215

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when M R PiAsh Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M R PiAsh Photography:

Share