12/05/2025
বিশ্ব মা দিবস উপলক্ষে ক্যাডেট কলেজ ক্লাব আয়োজিত এক অসাধারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এখনই ফিরলাম।
উচ্চ মানবিক গুণসমৃদ্ধ দেশের প্রায় সকল পেশার বিশিষ্ট জনের অমূল্য কথা শুনে আমি মুগ্ধ।
অ্যালবাম আকৃতির একখানা অপরূপ বইয়ের মোড়ক উন্মোচন করতে হলো আমাকেই। কারণ আমি যে অনুষ্ঠানের প্রধান অতিথি। বইখানার নাম, 'মায়ের কাছে প্রথম চিঠি'।
আমার গলায় উত্তরীয় পরিয়ে হাতে ধরিয়ে দিলেন অপূর্ব সুন্দর একখানা ক্রেস্ট ও অসাধারণ একটি ফুলের তোড়া।
এরপর শুরু হল বিচিত্র গিফট দেওয়ার পালা। তার সংখ্যা এবং পরিমাণ এতই যে তা বহন করে আনতে দু'জনের দরকার হল।
প্রধান অতিথির বক্তব্য শেষ করলাম। সবার জোর অনুরোধে আমাকে আবারো মাইকে যেতে হল।
এ স্মৃতি কখনো ভুলবোনা।