ADUST Debating Society

ADUST Debating Society || যুক্তির আলোয় খুঁজে,মুক্তির সোপান ||

Official page of Atish Dipankar University of Science & Technology (ADUST) Debating Society - ADS

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার...
07/02/2026

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে এডাস্ট ডিবেটিং সোসাইটি।

চূড়ান্ত পর্বে আইন বিভাগ ও এগ্রিবিজনেস বিভাগের বিতার্কিক টিম অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও যুক্তিনির্ভর এ বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আরমান এবং এফ এইচ হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ফয়সাল আজম (বাপ্পী)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মোসা. কামরুন নেহার এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চীফ একাডেমিক এডভাইজার প্রফেসর ড. এবিএম শহীদুল ইসলাম এবং রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, যুক্তি উপস্থাপন ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করে।”

বিতর্কের ফলাফল ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। আইন বিভাগ চ্যাম্পিয়ন এবং এগ্রিবিজনেস বিভাগ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল পর্বের সেরা বিতার্কিক নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী আফসানা মিমি। বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আইন বিভাগের হয়ে বিতর্ক করেন-
আফসানা মিমি
রাফিয়া তাহনিম
নুসরাত জাহান

এগ্রিবিজনেস বিভাগের হয়ে বিতর্ক করেন -
শোয়াইব আদনান শিফাত
তানভীর আহমেদ
মো:শুভ সরকার

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান আ ম মো. সাঈদ, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, এডাস্ট ডিবেটিং সোসাইটির সম্মানিত মডারেটর ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান আরিফ উজ জামান খান, এডাস্ট ডিবেটিং সোসাইটির মডারেটর ও বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক ড. রাফাতুল হক রিশাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে এডাস্ট ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর ও আইন বিভাগের লেকচারার ও কো-অর্ডিনেটর মো. সিফাত হোসেন সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে অভিনন্দন জানান এবং এডাস্ট ডিবেটিং সোসাইটির কার্যক্রম আরো গতিশীল ও জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

25/11/2025
23/11/2025

ডিবেট ফর ডেমোক্রেসির মঞ্চে অতীশের জয় 🩶
ADUST Debating Society
Atish Dipankar University of Science & Technology-ADUST

Team:ADS
Noor E Mohammad Nupur
Samantha Haque
Ahamed Naim

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এটিএন বাংলা পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প...
17/11/2025

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এটিএন বাংলা পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গত রবিবার (১৬/১১/২০২৫) বিএফডিসি (তেজগাঁও) এ ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এটিএন বাংলা পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এই সাফল্য অর্জন করায় উক্ত টীমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় সদস্য-সচিব জনাব মোঃ কামরুজ্জামান লিটু ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

বিতর্কের বিষয় ছিলো "ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই গণতন্ত্র টেকসই হবে।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দলে বিতর্ক করেন -
নূর ঈ সুলতানা নূপুর
সানজিদা হক
মো: নাঈম হোসেন
সনাতন মন্ডল অর্ক
আফসানা মিমি

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ের ডাক এর প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং সুপ্রীম কোর্ট এর আইনজীবী ও বিশিষ্ট মানবাধিকার কর্মী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)

এই সময় উপস্থিত ছিলেন এডাস্ট ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর ও আইন বিভাগের প্রভাষক সিফাত হোসেন, এডাস্ট ডিবেটিং সোসাইটির মডারেটর ও ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক ড. রাফাতুল হক রিশাদ।

  আপনারা যারা আগামীকালকের  বিতর্ক প্রতিযোগিতায় আমাদের দলকে সমর্থন করার জন্য দর্শক হিসেবে যাওয়ার জন্য নাম দিয়েছেন , আপ...
15/11/2025


আপনারা যারা আগামীকালকের বিতর্ক প্রতিযোগিতায় আমাদের দলকে সমর্থন করার জন্য দর্শক হিসেবে যাওয়ার জন্য নাম দিয়েছেন , আপনারা অনুগ্রহ করে আগামীকাল সকাল ০৮টা ৩০ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবেন ।
সকাল ৮:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে বিএফডিসি এর উদ্দেশে বাস ছেড়ে যাবে।( সকালের নাস্তা ও দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে)
ধন্যবাদ।

প্রয়োজনে ,
সুদীপ্ত দেবনাথ আকাশ
ইভেন্ট ম্যানেজমেন্ট
এডাস্ট ডিবেটিং সোসাইটি
মোবাইল: ০১৬২৯-৮৮১২৯৩

এডাস্ট ডিবেটিং সোসাইটির আয়োজনে-সংসদীয় বিতর্ক কর্মশালাপ্রশিক্ষক-আদনান মুস্তারিসাবেক সাধারণ সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি ডিবে...
27/10/2025

এডাস্ট ডিবেটিং সোসাইটির আয়োজনে-

সংসদীয় বিতর্ক কর্মশালা

প্রশিক্ষক-

আদনান মুস্তারি
সাবেক সাধারণ সম্পাদক
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

তারিখ - ২৯/১০/২০২৫ (বুধবার)
সময়- সন্ধ্যা ৭ ঘটিকা
মাধ্যম- ফেসবুক লাইভ
(এডাস্ট ডিবেটিং সোসাইটি ফেসবুক পেইজ)

*সকলে আমন্ত্রিত*

*বিতর্ক বিষয়ক যেকোনো জিজ্ঞাসা লাইভ চলাকালীন কমেন্টবক্সে করতে পারবেন*

*এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এটিএন বাংলা (ATN Bangla)       চ্যানেলে সম্প্রচারিত জাতীয়   বিতর...
23/10/2025

*এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এটিএন বাংলা (ATN Bangla) চ্যানেলে সম্প্রচারিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হয়েছে*

*এবং দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় বিতর্ক দলের (পাঁচ জন) তালিকা প্রেরণের জন্য আহবান জানানো হয়েছে।*

* এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলে বিতর্ক করতে ইচ্ছুক প্রত্যেক শিক্ষার্থীকে আগামী ২৫/১০/২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে নির্ধারিত বিষয়ে ৪ মিনিটের বক্তব্য ধারণ করে উক্ত বক্তব্যের ভিডিও নিম্নোক্ত মোবাইল নাম্বারে WhatsApp এ প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। ( ক্যাপশনে আপনার নাম, স্টুডেন্ট আইডি নম্বর এবং বিভাগ সহ)

*+8801629881293(WhatsApp)*

*নির্ধারিত বিষয় -
১) জুলাই সনদ বাস্তবায়নে আইনী কাঠামো অপেক্ষা রাজনৈতিক সদিচ্ছা বেশি জরুরি
অথবা
২) জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই ভবিষ্যৎ এ ফ্যাসিবাদ প্রতিরোধ সম্ভব

*বক্তব্যগুলো পর্যালোচনা করে ADS এর শ্রদ্ধেয় মডারেটরবৃন্দের মতামতের ভিত্তিতে সেরা পাঁচজনের তালিকা নির্ধারিত হবে।*

*বি.দ্র- উক্ত বিতর্ক প্রতিযোগিতাটি এটিএন বাংলায় সম্প্রচারিত হবার পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রপত্রিকায় কাভার নিউজ করা হবে।*

ধন্যবাদান্তে-
মো: রায়হান সরকার
সভাপতি
ADUST Debating
Society (ADS)
নিম্নলিখিত ব্যক্তির সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হলো
সুদীপ্ত দেবনাথ
ইভেন্ট ম্যানেজমেন্ট
এডাস্ট ডিবেটিং সোসাইটি
মোবাইল: 01629881293

  আপনারা যারা আগামীকালকের  বিতর্ক প্রতিযোগিতায় আমাদের দলকে সমর্থন করার জন্য দর্শক হিসেবে যাওয়ার জন্য নাম দিয়েছেন , আপ...
22/08/2025


আপনারা যারা আগামীকালকের বিতর্ক প্রতিযোগিতায় আমাদের দলকে সমর্থন করার জন্য দর্শক হিসেবে যাওয়ার জন্য নাম দিয়েছেন , আপনারা অনুগ্রহ করে আগামীকাল সকাল ৭টা ১৫ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবেন ।
সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে বিএফডিসি এর উদ্দেশে বাস ছেড়ে যাবে।
ধন্যবাদ।

প্রয়োজনে ,
সুদীপ্ত দেবনাথ আকাশ
ইভেন্ট ম্যানেজমেন্ট
এডাস্ট ডিবেটিং সোসাইটি
মোবাইল: ০১৬২৯-৮৮১২৯৩

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩-০৮-২০২৫ রোজ শনিবার, ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ছায়া সংসদ বি...
20/08/2025

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩-০৮-২০২৫ রোজ শনিবার, ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় "অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" বনাম "মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি" অংশগ্রহণ করছে।

উক্ত দিন আমাদের বিতার্কিকদের উৎসাহ এবং সমর্থন দিতে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। (উক্ত দিন সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে বিএফডিসি-এর উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে)

ধন্যবাদান্তে,
সুদীপ্ত দেবনাথ আকাশ
ইভেন্ট ম্যানেজমেন্ট
এডাস্ট ডিবেটিং সোসাইটি - এডিএস
যোগাযোগ- ০১৬২৯-৮৮১২৯৩

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩-০৮-২০২৫ রোজ শনিবার, 'ডিবেট ফর ডেমোক্রেসি - ছায়া সংসদ বিতর্ক প্রতিয...
20/08/2025

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী ২৩-০৮-২০২৫ রোজ শনিবার, 'ডিবেট ফর ডেমোক্রেসি - ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা'য় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে এডিএস (ADS)-এর একটি বিতর্ক দল অংশগ্রহণ করছে।

বিতার্কিকদের উৎসাহ এবং সমর্থন দিতে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য (উক্ত দিন সকালে বিশ্ববিদ্যালয় হতে বাস যাবে)।

ধন্যবাদান্তে,
সুমাইয়া আক্তার সানজিদা
দপ্তর সম্পাদক
এডাস্ট ডিবেটিং সোসাইটি - এডিএস (ADS)

Address

Sector# 15 (Near Uttara Passport Office) Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADUST Debating Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category