05/02/2025
Kaaktaal Solo Show : ততদিনে দেরী হয়ে যায় Has been postponed from 31 January to 11 February 2025
এখনও সময় হয়নি নাকি
দেরী হয়ে গিয়েছে ?
যখন তখন - যা মনে চায়।
সময় হয়নি এখনও - এতে আছে আশা, নাকি অলসতা?
দেরী হয়ে যাওয়াতে তাহলে হতাশা নাকি চেষ্টার তাগিদ?
কখনও কি ঠিক সময় আসে? নাকি সময়কে ঠিক বানিয়ে নিতে হয়?
অনেকে আবার সময়ের অস্তিত্বকেই প্রশ্ন করে?
তারপরেও ঘড়ির কাটা চলতে থাকে, ক্যালেন্ডারের পাতা পাল্টায়,
সূর্য উঠে, অস্ত যায়, তারিখ, মাস, বছরের বয়স বাড়তেই থাকে।
এক সময়ে লেখা চিঠি আরেক সময়ে পৌঁছে।
একই বৃত্তের আবর্তে নাকি সরলরেখায়?
জানিনা, শুধু জানি এসব ভাবতে ভাবতে যতদিনে উত্তর আসে- ততদিনে দেরী হয়ে যায়।
তারপরও ভাবতে খারাপ লাগে না, সময়ের মাঝে নিজেদের বাঁধতে, মাপতে, বাঁচাতে, মারতে - সময় চলে যায়।
ততদিনে দেরী হয়ে যায়!
যাদের মাথায় এসব কথা কখনও এসেছে- আমরাও তাদের দলে। চলুন না একদিন সময়ের মাঝে বাঁধা পড়া, বেঁচে থাকার কিছু গল্প শুনি গানে গানে।
এই ১১ ফেব্রুয়ারী, সন্ধ্যা ৬টা থেকে ৯টা, মিলিটারী মিউজিয়াম অ্যাম্ফিথিয়েটার, বিজয় সরণীতে- শুধুমাত্র কাকতালের সাথে।
তাই দেরী হয়ে যাবার আগে টিকেট সংগ্রহ করুন।
টিকেট মূল্য ৫৫০ টাকা।
Ticketing Process
Ticket Price: 550 BDT
Ticket Options:
Physical Tickets: Available at Heavy Metal T-shirt (Farmgate Outlet), Will be available soon.
Digital Tickets: Purchase online and collect physical tickets at the venue on the event day.
Steps to Secure Your Ticket:
Send 550 BDT via Bkash (Send Money) to 01744-984623
Include this reference with your payment: Kaak_(Your Name)
Fill out the provided form after payment.
Form link : https://forms.gle/RNbqxtCWbw2oTmzk9
We will confirm your ticket through email within 48 hours.
Get your physical ticket at the venue by providing your Serial number of your ticket, which was emailed to you. Alternatively, show the email.
For Queries:
If you didn't get an email within 48 hours, refund or any assistance DM 01744-984623 on WhatsApp.