আল-মারজান হজ্ব কাফেলা

আল-মারজান হজ্ব কাফেলা সহীহভাবে হজ্ব ও উমরাহ্ পালনে বিশ্বস্ত প্রতিষ্ঠান।

21/07/2026

🕋 মাল্টিপল এন্ট্রি (Multiple Entry) উমরাহ ভিসা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

আলহামদুলিল্লাহ! উমরাহ যাত্রীদের জন্য আরও সহজ ও সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করতে মাল্টিপল এন্ট্রি উমরাহ ভিসা চালু হয়েছে।

📌 গুরুত্বপূর্ণ শর্তাবলি:

✅ ভিসার মেয়াদ:
📅 ইস্যুর তারিখ থেকে ১ বছর (৩৬৫ দিন)।

✅ অবস্থানের অনুমতি:
🇸🇦 ভিসার পুরো মেয়াদকালে সর্বমোট ৯০ দিন সৌদি আরবে অবস্থান করা যাবে। প্রতিবার অবস্থানের দিনগুলো ৯০ দিনের সীমা থেকে সমন্বয় করা হবে।

✅ দ্বিতীয়বার ও পরবর্তীবার উমরাহ:
📲 পুনরায় সৌদি আরবে প্রবেশ করে উমরাহ আদায় করতে চাইলে অবশ্যই নির্ধারিত সার্ভিস প্যাকেজ ক্রয় করতে হবে এবং Nusuk App থেকে Umrah Permit সংগ্রহ করতে হবে।

🟢 গুরুত্বপূর্ণ সময়সীমা:
🚫১ জিলকদ থেকে ১৩ জিলহজ্জ পর্যন্ত সময়ে মাল্টিপল এন্ট্রি উমরাহ ভিসাধারীরা সৌদি আরবে অবস্থান করতে পারবেন না। তাই ভ্রমণ পরিকল্পনার সময় এ বিষয়টি অবশ্যই মাথায় রাখুন।

📢 সকল ট্রাভেল এজেন্সি ও সম্মানিত উমরাহ যাত্রীদের প্রতি অনুরোধ:
ভিসার শর্তাবলি ভালোভাবে জেনে এবং যথাযথভাবে অনুসরণ করুন। সচেতন থাকুন, নিরাপদ ও নির্বিঘ্নে ইবাদত সম্পন্ন করুন।

🤲 মহান আল্লাহ তাআলা সকলের উমরাহ কবুল করুক

19/07/2026

🕋 স্পেশাল উমরাহ অফার 🕋
অফার প্রাইজ ১ লাখ ২০ হাজার,
( খুব সীমিত সময়ের জন্য...!)

✈️রেডি পাসপোর্ট থাকতে হবে ইনস্ট্যান্ট টিকেট ইস্যু করতে হবে!

🕋ফ্লাইট টাইম সেপ্টেম্বর অথবা অক্টোবরে।

🧰 লাগেজ ২৫ কেজি হাতে ৭ কেজি।

🟢 যা যা থাকবে
💳উমরাহ ভিসা
🎫টিকিট (লাক্সজারি বিমান রিয়াদ এয়ারে) ঢাকা থেকে সরাসরি রিয়াদ শর্ট ট্রানজিট হয়ে জেদ্দা ,আসা সেইম ফ্লাইটে
🚌 ট্রান্সপোর্ট ও যিয়ারাহ
🏨হোটেল
🥗খাবার সহ
👳🏻‍♂️মুয়াল্লিম

🏨মক্কা হোটেল:৭০০ /৮০০ মিটার এর মধ্যে।
🏨 মদিনা হোটেল: ৭০০ মিটার দারুল সালাম কুবা রোডে ,

⛔বিশেষ দ্রষ্টব্য :অফারটি থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এয়ারলাইন্সের টিকেটের উপর অফার থাকবে।
তাই চিন্তাভাবনা না করে দ্রুতই আপনার স্বপ্নের যাত্রার জন্য সরাসরি অফিসে চলে আসুন অথবা কল করুন।

📞 বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য:
বিস্তারিত জানতে সরাসরি কল করুন, ম্যাসেজ বা হোয়াটসঅ্যাপে নক করুন 01910786872

📍 হেড অফিস:
ফাইনাস টাওয়ার তৃতীয় তলা, বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা

আলহামদুলিল্লাহ, ২০২৭ সালের পবিত্র হজের কার্যক্রমের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।📅 হজ নিবন্ধনের সময়সীমা:২৬ জুলাই ২০২৬ থেকে ...
09/06/2026

আলহামদুলিল্লাহ, ২০২৭ সালের পবিত্র হজের কার্যক্রমের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।

📅 হজ নিবন্ধনের সময়সীমা:
২৬ জুলাই ২০২৬ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

পবিত্র হজ পালনে আগ্রহী সকলকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

🤲 মহান আল্লাহ তাআলা ২০২৭ সালের হজের সকল কার্যক্রম সহজ ও কল্যাণময় করুন এবং সকল হাজীকে হজ্জে মাবরুর নসিব করুন। আমিন।

اللهم ارزقنا زيارة الكعبة المشرفة 🤍🕋اللهم اجعل قلوبنا قريبة منك دائمًا #اسلام  #الله  #الكعبة  #مكة  #مسلم  #القرآن    #...
23/05/2026

اللهم ارزقنا زيارة الكعبة المشرفة 🤍🕋
اللهم اجعل قلوبنا قريبة منك دائمًا
#اسلام #الله #الكعبة #مكة #مسلم #القرآن #دين #الجمعة

🕋 হারাম শরীফে প্রথমবার প্রবেশ করলে অনেকেই বিভ্রান্ত হয়ে যান—✔️ কোন গেট দিয়ে ঢুকবেন?✔️ কোথা দিয়ে তাওয়াফ এরিয়ায় যাবেন?✔️ ব...
09/05/2026

🕋 হারাম শরীফে প্রথমবার প্রবেশ করলে অনেকেই বিভ্রান্ত হয়ে যান—
✔️ কোন গেট দিয়ে ঢুকবেন?
✔️ কোথা দিয়ে তাওয়াফ এরিয়ায় যাবেন?
✔️ বের হয়ে আবার একই জায়গা খুঁজে পাবেন কীভাবে?

তাই আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ গেট ও লোকেশন সম্পর্কে ধারণা থাকলে চলাফেরা অনেক সহজ হয়ে যায় 👇

🔶 প্রধান গেটসমূহ (Key Gates You Must Know)

🔸 কিং আব্দুল আজিজ গেট (Gate 1)
✔️ হারামের সবচেয়ে পরিচিত প্রধান গেট
✔️ ক্লক টাওয়ারের সামনে অবস্থিত
👉 কখন ব্যবহার করবেন
▪️ প্রথমবার প্রবেশ
▪️ গ্রুপ মিটিং পয়েন্ট
👉 সুবিধা
✔️ সহজে চেনা যায়
✔️ ভলান্টিয়ার/পুলিশ থাকে
✔️ এসকেলেটর ও লিফট সুবিধা

━━━

🔸 কিং ফাহাদ গেট (Gate 79)
✔️ তাওয়াফ এরিয়ায় দ্রুত প্রবেশের জন্য জনপ্রিয়
👉 কখন ব্যবহার করবেন
▪️ ভিড় এড়িয়ে দ্রুত মাতাফে যেতে
👉 সুবিধা
✔️ একাধিক এসকেলেটর
✔️ নিচের লেভেলে নামা সহজ
✔️ প্রবাহ (flow) ভালো

━━━

🔸 উমরা গেট (Gate 62)
✔️ উমরাহকারীদের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত
👉 কখন ব্যবহার করবেন
▪️ প্রথম উমরাহ করতে গেলে
▪️ গ্রুপের সাথে গেলে
👉 সুবিধা
✔️ সরাসরি তাওয়াফ এরিয়ায় প্রবেশ

━━━

🔸 ফাত্তাহ গেট (Gate 45)
✔️ মাঝারি ভিড়ের একটি বিকল্প গেট
👉 কখন ব্যবহার করবেন
▪️ পিক টাইমে চাপ এড়াতে
👉 সুবিধা
✔️ কম ভিড়
✔️ দ্রুত প্রবেশ/বের হওয়া

━━━

🔸 কিং আব্দুল্লাহ গেট (Gate 100)
✔️ নতুন এক্সটেনশন এরিয়ার প্রধান প্রবেশপথ
👉 কখন ব্যবহার করবেন
▪️ এক্সটেনশন দিক থেকে এলে
👉 সুবিধা
✔️ প্রশস্ত জায়গা
✔️ আধুনিক সুবিধা
✔️ বেশি ধারণক্ষমতা

━━━

🔶 হারামের এক্সটেনশন এরিয়া
🔹 কিং ফাহাদ এক্সটেনশন
▪️ পুরনো ও সুসংগঠিত অংশ
▪️ নামাজের জন্য ভালো স্পেস

🔹 কিং আব্দুল্লাহ এক্সটেনশন
▪️ নতুন ও আধুনিক
▪️ তুলনামূলক আরামদায়ক ও খোলা
👉 ব্যবহার কৌশল
▪️ তাওয়াফ ছাড়া নামাজের জন্য এই অংশ ব্যবহার করুন
▪️ ভিড় কম পাবেন

━━━

🔶 আজিয়াদ ব্রিজ (Ajyad Area)
✔️ উঁচু পথ দিয়ে হারামে প্রবেশের ব্যবস্থা
👉 কখন ব্যবহার করবেন
▪️ উপরের লেভেল দিয়ে ঢুকতে চাইলে

━━━━━━━━━━━━━━━

🔶 ওয়াশরুম ও ওযুখানা (WC & Wudu Area)
👉 কীভাবে চিনবেন
▪️ “WC” সাইনবোর্ড থাকবে
▪️ সাথে নম্বর (যেমন: WC-3, WC-15)
👉 অবস্থান
▪️ সাধারণত হারামের বাইরে আন্ডারগ্রাউন্ডে

━━━

🔶 গেট চিনে রাখার সহজ পদ্ধতি
✔️ সব গেটে নাম + নম্বর বড় করে লেখা থাকে
✔️ আরবি ও ইংরেজি দুই ভাষায় থাকে
✔️ ভলান্টিয়ার/পুলিশকে জিজ্ঞেস করলে সহজে সাহায্য পাবেন

━━━

🎯 স্মার্ট মুভমেন্ট স্ট্র্যাটেজি
✔️ আপনার হোটেলের অবস্থান অনুযায়ী সুবিধাজনক গেট নির্ধারণ করুন
✔️ ক্লক টাওয়ারকে রেফারেন্স হিসেবে ধরুন

━━━━━━━━━━━━━━

১৪৪৭ হিজরির হজের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশসহ সারা পৃথিবী থেকে সৌভাগ্যবান হাজি সাহেবগণ আল্লাহর ঘরে পৌঁছাতে শুরু করেছ...
25/04/2026

১৪৪৭ হিজরির হজের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশসহ সারা পৃথিবী থেকে সৌভাগ্যবান হাজি সাহেবগণ আল্লাহর ঘরে পৌঁছাতে শুরু করেছেন। সেখানে পৌঁছানোর পর হজের মূল কার্যক্রম শুরু হওয়ার আগের দিনগুলো আত্মশুদ্ধি, হজের প্রস্তুতি ও আল্লাহর সান্নিধ্য লাভের সুবর্ণ একটি সুযোগ। একজন সচেতন হজযাত্রী এ সময়টি পরিকল্পিতভাবে কাজে লাগালে তাঁর হজ আরও অর্থবহ ও গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। নিচে এ সময়ের কয়েকটি গুরুত্বপূর্ণ করণীয় তুলে ধরা হলো—

হারামাইন শরিফাইনে অধিক সময় ব্যয়

মক্কায় অবস্থানকালে মসজিদে হারামে এবং মদিনায় মসজিদে নববিতেই বেশি সময় কাটানো উচিত। এসব স্থানে প্রতি রাকাত নামাজের সওয়াব যেমন বহুগুণ বেশি পাওয়া যায়, অন্যান্য ইবাদতও এর ব্যতিক্রম নয়। হোটেলে অলস সময় না কাটিয়ে তাই যতটা সম্ভব মসজিদে অবস্থান করতে পারা একজন হজযাত্রীর জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

এই সময়টাতে নামাজের পাশাপাশি কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও মক্কায় থাকলে বেশি বেশি বায়তুল্লাহ তাওয়াফ করা উচিত। হারাম শরিফে বসে আল্লাহর স্মরণ হৃদয়ে যে প্রশান্তি এনে দেয়, তা অন্য কোথাও পাওয়া যায় না। এই পবিত্র পরিবেশ মানুষকে গুনাহ থেকে দূরে রেখে ইবাদতের প্রতি আগ্রহী করে তোলে। এই সময়টাকে যত বেশি সম্ভব হারামাইন শরিফাইনে কাটানোর চেষ্টা করতে হবে, যেন প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হয়।

নফল ইবাদতে মনোযোগ বৃদ্ধি

হজের আগের এই দিনগুলো নফল ইবাদতের সুবর্ণ সুযোগ। নিজের ফ্যামিলি ও দেশ থেকে দূরে থাকায় ইহকালীন চিন্তা ফিকিরও তখন থাকে না। এ সুযোগ কাজে লাগিয়ে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আমলনামা সমৃদ্ধ করা যায়। গুরুত্ব দিয়ে তাহাজ্জুদ নামাজের অভ্যাস গড়ে তোলা যেতে পারে। গভীর রাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ ও দোয়া করতে পারা বান্দার জন্য অত্যন্ত সম্মানের বিষয়।

কোরআন তিলাওয়াত ও তাদাব্বুর

কোরআন অবতীর্ণ হয়েছে যে পবিত্র ভূমিতে, সেখানে বসে কোরআন তিলাওয়াত করতে পারা অপরিসীম সৌভাগ্যের। এই সময়টাতে শুধু তিলাওয়াত করাই যথেষ্ট নয়, এর অর্থ বোঝার চেষ্টা এবং তাদাব্বুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদাব্বুর বা গভীর চিন্তার মাধ্যমে কোরআনের বার্তা হৃদয়ে ধারণ করা যায়।

একজন হজযাত্রী যদি প্রতিদিন কিছু সময় নির্ধারণ করে কোরআন তিলাওয়াত ও তার অর্থ নিয়ে ভাবেন, তবে তা তাঁর আত্মিক উন্নতিতে বড় ভূমিকা রাখবে। কোরআনের আয়াতগুলো জীবনের বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা, নিজের ভুলগুলো চিহ্নিত করা এবং সংশোধনের চেষ্টা করা এই সময়ের অন্যতম করণীয়।

হজের মাসায়েল ও নিয়মকানুন চর্চা

হজ একটি বিধিবদ্ধ ইবাদত, যার প্রতিটি ধাপ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হয়। তাই সৌদি পৌঁছানোর পর হজের মূল কার্যক্রম শুরু হওয়ার পূর্ববর্তী এই সময়টাতে হজের মাসায়েল ভালোভাবে শিখে নেওয়া জরুরি। ইহরাম, তাওয়াফ, সায়ি, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত যাপন, মিনার কার্যক্রম—এসব বিষয়ে পরিষ্কার ধারণা থাকা আবশ্যক।

অনেক সময় দেখা যায়, অজ্ঞতার কারণে মানুষ ভুল করে বসে, যা হজের সওয়াব কমিয়ে দেওয়াসহ কোনো কোনো ক্ষেত্রে কাফফারাও ওয়াজিব করে দিতে পারে। তাই অভিজ্ঞ আলেমদের কাছ থেকে বা নির্ভরযোগ্য বই ও গাইডলাইন থেকে হজের নিয়মগুলো জেনে নেওয়া জরুরি।

নিয়মিত দোয়ার আমল

হজের সময় দোয়া কবুলের বিশেষ সুযোগ থাকে। তাই সেখানে অবস্থানের দিনগুলোতে বেশি বেশি দোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জন্য, পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো উম্মাহর জন্য দোয়া করা উচিত। হজের এই সফরকে কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামষ্টিক কল্যাণের জন্য দোয়া করা একজন মুমিনের দায়িত্ব। দোয়া মানুষের অন্তরকে নরম করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে এবং আত্মিক প্রশান্তি এনে দেয়। তাই এই সময়টাকে দোয়ার মাধ্যমে সমৃদ্ধ করা যেতে পারে।

সহযাত্রীদের সঙ্গে সদাচরণ

হজ একটি সামষ্টিক ইবাদত, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন একত্র হন। এরা সবাই আল্লাহ তাআলার মেহমান। এই সময়টাতে তাই সহযাত্রীদের সঙ্গে ভালো আচরণ করা আবশ্যক। কেউ অসুস্থ হলে তাঁকে সাহায্য করা, বিপদে পড়লে উত্তরণের পথ দেখানো, প্রয়োজন হলে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যকে সহযোগিতা করা—এসব কাজ আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয়। ভালো আচরণ সহজেই মানুষের মন জয় করে। একজন হজযাত্রীর জন্য সর্বদা হাসিমুখে, বিনয়ের সঙ্গে এবং সহানুভূতির মনোভাব নিয়ে চলাফেরা করা উচিত।

ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা

হজের এই সফর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সফর। হজ এমন একটি ইবাদত, যেখানে বান্দা দুনিয়ার সব পরিচয়-প্রদর্শন ছেড়ে আল্লাহর সামনে একান্তভাবে আত্মসমর্পণ করে। কিন্তু দুঃখজনকভাবে আজকাল অনেক হাজি এই পবিত্র সফরকেও আত্ম-প্রদর্শনের মাধ্যম বানিয়ে ফেলেন। সেলফি তোলা, ভিডিও ধারণ করা এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যেন একধরনের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এতে ইখলাস নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, যা ইবাদতের প্রাণ। তা ছাড়া এসব কার্যকলাপ অন্য হাজিদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি করে এবং পবিত্র পরিবেশের মর্যাদাও ক্ষুণ্ন করে। তাই একজন সচেতন হাজির উচিত, এসব প্রদর্শনীমূলক আচরণ পরিহার করে নীরবে, বিনম্রভাবে এবং আন্তরিকতার সঙ্গে হজের প্রতিটি আমল আদায় করা।

🕋 বায়তুল্লাহর উপর প্রতিদিন ১২০টি রহমত নাযিল হয়পৃথিবীর বুকে এমন একটি স্থান আছে, যেখানে প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমতের ...
23/04/2026

🕋 বায়তুল্লাহর উপর প্রতিদিন ১২০টি রহমত নাযিল হয়
পৃথিবীর বুকে এমন একটি স্থান আছে, যেখানে প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমতের বারিধারা অবিরাম বর্ষিত হচ্ছে। সেই পবিত্র স্থান হলো — বায়তুল্লাহ আল-হারাম। কাবার দিকে একবার তাকানোও সেখানে বিফলে যায় না।

📖 হাদীসের আলো
হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন —

"নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ঘরের (কাবা শরীফের) উপর প্রতিদিন ও প্রতি রাতে একশত বিশটি রহমত নাযিল করেন।
এর মধ্যে ষাটটি রহমত তাওয়াফকারীদের জন্য,
চল্লিশটি নামাজ আদায়কারীদের জন্য,
আর বিশটি শুধুমাত্র তাদের জন্য — যারা ভক্তি ও মুগ্ধতায় (কাবার দিকে) তাকিয়ে থাকে।"

📚 সূত্র: ইমাম আযরাকী (রহ.) — আখবারু মাক্কাহ
সনদের মান: হাসান — মক্কার বিশিষ্ট মুহাদ্দিস শাইখ ওয়াসিয়্যুল্লাহ আব্বাস (হাফিযাহুল্লাহ) তাঁর রচিত "আল-মাসজিদুল হারাম: তার ইতিহাস ও ফযীলত" গ্রন্থে এটিকে হাসান বলে গ্রহণ করেছেন।

যারা এখনো বায়তুল্লাহ জিয়ারতের সুযোগ পাননি — আল্লাহ যেন তাঁদের সকলকে সেই পবিত্র দরবারে হাজিরা দেওয়ার তাওফিক দান করেন।
আর যারা সেই ঘরের সামনে দাঁড়িয়েছেন — আল্লাহ যেন সেই মুহূর্তের রহমত তাঁদের জীবনে চিরস্থায়ী করে দেন। আমীন। 🤲

😊 *হজ্জের সফরে ধারাবাহিক কার্যসূচি*_তামাত্তু হাজীদের জন্য_✈️ *যাত্রার প্রস্তুতি*- ফ্লাইটের তারিখ ও সময় ভালোভাবে জেনে নিন...
19/04/2026

😊 *হজ্জের সফরে ধারাবাহিক কার্যসূচি*

_তামাত্তু হাজীদের জন্য_

✈️ *যাত্রার প্রস্তুতি*

- ফ্লাইটের তারিখ ও সময় ভালোভাবে জেনে নিন

- ঠান্ডা মাথায় সময় নিয়ে প্রস্তুতি নিন ও প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা করুন

- গোঁফ, চুল, নখ, বগল ও নাভীর নীচে ক্ষৌরকর্ম সেরে গোসল করে ইহরামের প্রস্তুতি নিন

- বিমান ছাড়ার কমপক্ষে ৮ ঘণ্টা পূর্বে হজ্জ ক্যাম্পে উপস্থিত হোন। ঢাকার বাইরে থেকে এলে ১ দিন আগে আসুন

🕋 *ইহরাম ও উমরাহ*

- *ঢাকা টু জেদ্দা ফ্লাইট হলে:* গোসল/ওযু সেরে ইহরামের কাপড় পরে ২ রাকাত সালাত আদায় করুন

- *নিয়ত:* `لَبَّيْكَ اللَّهُمَّ عُمْرَةً` লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান বলে উমরাহর নিয়ত করুন

- *তালবিয়া:* `لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ...` উচ্চস্বরে পাঠ করতে থাকুন। মহিলাগণ নিম্নস্বরে

- *ঢাকা টু মদিনা ফ্লাইট হলে:* এখন ইহরাম নেই। মদিনা থেকে মক্কা যাওয়ার পথে যুল-হুলাইফা থেকে ইহরাম করবেন

🏨 *মক্কায় প্রথম দিন*

- হোটেলে পৌঁছে বিশ্রাম ও খাওয়া-দাওয়া সেরে নিন

- রোড-টু-মক্কা সার্ভিসের মাধ্যমে আপনার লাগেজ সরাসরি হোটেলে পৌঁছে যাবে

🕋 *উমরাহ আদায়*

1. *তাওয়াফ:* মুয়াল্লিমের সাথে কাবার উদ্দেশ্যে রওয়ানা হোন। কাবা দৃষ্টিগোচর হলে তালবিয়া বন্ধ করুন

- হাজরে আসওয়াদের বরাবর সবুজ বাতিতে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে `بِسْمِ اللَّهِ اللَّهُ أَكْبَرُ` বলুন

- কাবা বামে রেখে তাওয়াফ শুরু করুন। রুকনে ইয়েমেনি ও হাজরে আসওয়াদের মাঝে দু'আ: `رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ`

- ৭ চক্কর শেষে মাকামে ইবরাহীমের পিছনে ২ রাকাত সালাত আদায় ও যমযম পান করুন

2. *সায়ী:* সাফা পাহাড়ে উঠে কিবলামুখী হয়ে মাসনুন দু'আ পাঠ করুন

- সাফা থেকে মারওয়া 'এক', মারওয়া থেকে সাফা 'দুই' এভাবে ৭ বার সায়ী করুন

- মাথা মুণ্ডন বা চুল ছাঁটুন। মহিলারা চুলের অগ্রভাগ কাটবেন। এতে উমরা শেষ ও ইহরাম থেকে হালাল

⏳ *৮ যিলহজ্জ পর্যন্ত*

- স্বাভাবিক জীবন যাপন করুন, সাধ্যানুযায়ী নফল তাওয়াফ করুন

- হজ্জের পূর্বে মদিনা যিয়ারতের সিডিউল থাকলে গ্রুপের সাথে যিয়ারত করে আসুন

---

*হজ্জের ১ম দিন - ৮ই যিলহজ্জ (ইয়াওমুত তারবিয়া)*

📍 *স্থান: মিনা*

- মুয়াল্লিমের নির্দেশে ইহরামের প্রস্তুতি নিন

- হজ্জের নিয়ত: `لَبَّيْكَ اللَّهُمَّ حَجًّا` লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান বলে ইহরাম বাঁধুন *(ফরয)*

- তালবিয়া পড়তে পড়তে মিনায় গিয়ে নির্ধারিত তাবুতে অবস্থান করুন

- যোহর, আসর, মাগরিব, ইশা ও ৯ তারিখ ফজর মিনায় আদায় করা এবং রাতে মিনায় থাকা *(সুন্নাত)*

*হজ্জের ২য় দিন - ৯ই যিলহজ্জ (ইয়াওমু আরাফা)*

📍 *স্থান: আরাফা → মুযদালিফা*

- ফজরের পর মুয়াল্লিমের সাথে আরাফার উদ্দেশ্যে রওয়ানা হোন

- *আরাফাতে উকুফ:* যোহর-আসর একত্রে পড়ুন। সূর্যাস্ত পর্যন্ত অবস্থান *(ফরয ও ওয়াজিব)*

- যিকর, দু'আ, তিলাওয়াত, তালবিয়ায় মশগুল থাকুন

- *সূর্যাস্তের পর:* মুযদালিফার উদ্দেশ্যে রওয়ানা

- *মুযদালিফা:* মাগরিব-ইশা একত্রে পড়ুন। জামারার জন্য কঙ্কর সংগ্রহ করুন

- সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত কিছু সময় উকুফ করা *(ওয়াজিব)*

*হজ্জের ৩য় দিন - ১০ই যিলহজ্জ (ইয়াওমুন নাহর)*

📍 *স্থান: মিনা → মক্কা*

1. *রমী:* বড় জামারায় ৭টি কঙ্কর নিক্ষেপ *(ওয়াজিব)*

2. *কুরবানী:* নিশ্চিত হলে মাথা মুণ্ডন করুন *(ওয়াজিব)*। এতে ইহরাম থেকে হালাল

3. *তাওয়াফে যিয়ারত:* কাবায় গিয়ে তাওয়াফ করুন *(ফরয)*। ১২ তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত সময়

4. *সায়ী:* ৭ বার সাফা-মারওয়া সায়ী করুন *(ওয়াজিব)*

5. রাতে মিনায় ফিরে তাবুতে অবস্থান *(সুন্নাত)*

*হজ্জের ৪র্থ দিন - ১১ই যিলহজ্জ*

📍 *স্থান: মিনা*

- দুপুরের পর ধারাবাহিকভাবে ছোট, মধ্যম ও বড় জামারায় ৭টি করে মোট ২১টি কঙ্কর নিক্ষেপ *(ওয়াজিব)*

- রাতে মিনায় অবস্থান *(সুন্নাত)*

*হজ্জের ৫ম দিন - ১২ই যিলহজ্জ*

📍 *স্থান: মিনা*

- দুপুরের পর তিন জামারায় ৭টি করে মোট ২১টি কঙ্কর নিক্ষেপ *(ওয়াজিব)*

- সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করুন। না পারলে মিনাতেই রাত যাপন করবেন

*১৩ই যিলহজ্জ* (যারা ১২ তারিখ মিনায় ছিলেন)

- দুপুরের পর তিন জামারায় ২১টি কঙ্কর নিক্ষেপ করে মক্কায় ফিরুন *(ওয়াজিব)*

*বিদায়ী তাওয়াফ*

📍 *স্থান: মক্কা*

- মক্কা ত্যাগের পূর্বে বিদায়ী তাওয়াফ করুন *(ওয়াজিব)*। এতে ইহরাম, ইযতিবা, রমল ও সায়ী নেই

- মাকামে ইবরাহীমে ২ রাকাত সালাত, মুলতাযামে দু'আ করে কাবা থেকে বিদায় নিন।

আজ মধ‍্যরাতে ঢাকা ছাড়বে হজের প্রথম ফ্লাইট। আল্লাহ তাআলা সকলের হজ-যাত্রা নিরাপদ করুন। মাবরুর হজ নসিব করুন।
17/04/2026

আজ মধ‍্যরাতে ঢাকা ছাড়বে হজের প্রথম ফ্লাইট। আল্লাহ তাআলা সকলের হজ-যাত্রা নিরাপদ করুন। মাবরুর হজ নসিব করুন।

যারা হজ্জে যাচ্ছি খেয়াল রাখা জরুরী। ৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ্জ বলে।🔹৫ জায়গা হল;১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা ৪. জা...
15/04/2026

যারা হজ্জে যাচ্ছি খেয়াল রাখা জরুরী।

৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ্জ বলে।

🔹৫ জায়গা হল;
১. মিনা
২. আরাফা
৩. মুজদালিফা
৪. জামারাত
৫. বাইতুল্লাহ।

🔹৫ দিন হল;
👉 জুলহিজ্জাহ (জিলহজ্জ) মাসের ৮. ৯. ১০. ১১. ১২।

🔹৯ কাজ হল;
👉তার মধ্যে ৩টি ফরজ ৬টি ওয়াজিব

♦ ফরজ ৩টি;
১. ইহরাম
২. আরাফা
৩. তওয়াফে জিয়ারত।

♦ ওয়াজিব ৬টি;
১. মুজদালিফা
২. কঙ্কর
৩. কুরবানী
৪. মাথা মুন্ডানো
৫. সাঈ
৬. বিদায়ী তওয়াফ

🔹খোলাসা কথা,
হজ্জের জন্য জায়গা হল ৫টি, হজ্জ পালনের জন্য দিন হল ৫টি আর কাজ হল মাত্র ৯টি।

ব্যস! সিরিয়াল মত ঠিকঠাক থাকলে আপনার হজ্জ সম্পূর্ণ হবে, ইনশাআল্লাহ।

আল্লাহ সকল হাজীদের হজ্বকে কবুল করুন।
আমীন। 🥰

Address

সরদার বাড়ি ( শাপলা প্লাজা) দক্ষিণ খান
Dhaka
১২৩০

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-মারজান হজ্ব কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category