BUP Literature and Drama Club

BUP Literature and Drama Club Celebrating creativity through literature, art and drama. Join us!

We are ashamed, enraged, and deeply hurt. On October 15 in Savar, a BUP student was brutally gang-raped while returning ...
18/10/2025

We are ashamed, enraged, and deeply hurt. On October 15 in Savar, a BUP student was brutally gang-raped while returning home from tutoring, a crime both inhumane and unimaginable. We stand firmly beside the survivor and remain committed to upholding her dignity and seeking justice.

It has been three days, and despite having clear evidence, including the names, identities, and photos of the perpetrators, the perpetrators have not been arrested, and the administration remains silent. This silence is unacceptable.

The BUP Literature & Drama Club (BUPLDC) demands:

Immediate arrest of the assaulters

A swift and transparent investigation

Full protection and support for the survivor

We call upon every BUP student and all conscious citizens, unite peacefully and raise your voice for justice. Every day of delay endangers justice and safety.

Justice delayed is justice denied.
We will not stay silent.

"হ্যাল্লো কিশোর বন্ধুরা-আমি কিশোর পাশা বলছি আমেরিকার রকি বীচ থেকে। জায়গাটা লস অ্যাঞ্জেলসে, প্রশান্ত মহাসাগরের তীরে, হলি...
16/10/2025

"হ্যাল্লো কিশোর বন্ধুরা-

আমি কিশোর পাশা বলছি আমেরিকার রকি বীচ থেকে। জায়গাটা লস অ্যাঞ্জেলসে, প্রশান্ত মহাসাগরের তীরে, হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে। যারা এখনও আমাদের পরিচয় জানো না, তাদের বলছি আমরা তিন বন্ধু একটা গোয়েন্দা সংস্থা খুলেছি। নাম

তিন গোয়েন্দা

আমি বাঙালি। থাকি চাচা-চাচীর কাছে। দুই বন্ধুর একজনের নাম মুসা আমান, ব্যায়ামবীর, আমেরিকান নিগ্রো; অন্যজন আইরিশ অ্যামিরিকান, রবিন মিলফোর্ড, বইয়ের পোকা। একই ক্লাসে পড়ি আমরা।

পাশা স্যালভিজ ইয়ার্ডে লোহা-লক্কড়ের জঞ্জালের নিচে পুরোনো এক মোবাইল হোম-এ আমাদের হেডকোয়ার্টার। তিনটি রহস্যের সমাধান করতে চলেছি- এসো না চলে এসো আমাদের দলে।"

এই ডাকটাই তো ছিল এক সময়ের কিশোর বয়সের প্রিয় আহ্বান। একটা বই খুললেই যেন খুলে যেত নতুন এক পৃথিবীর দরজা। রকি বীচ, পাশা স্যালভেজ ইয়ার্ড, কিশোর, মুসা, রবিন, ওমর ভাই। তাদের সঙ্গে কেটেছে কত বিকেল, কত অলস দুপুর, কত নিঃসঙ্গ রাত।

আজ সেই জগতের স্রষ্টা, আমাদের শৈশবের গল্পকার রকিব হাসান স্যার চলে গেলেন না ফেরার দেশে। তাঁর কলমে জন্মেছিল কিশোর মনোজগতের সবচেয়ে প্রাণবন্ত বন্ধুত্ব, যুক্তিবোধ আর কল্পনার স্বাধীনতা। তিনি শুধু তিনটি চরিত্র তৈরি করেননি, তিনি গড়ে তুলেছিলেন এক প্রজন্মের কল্পনা ও পাঠাভ্যাস।

মোবাইল বা ইন্টারনেটের আগে, যখন পৃথিবীটা ছিল অনেক বেশি বইয়ের কাগজের মাতাল করা গন্ধ মেশানো, তখন আপনি আমাদের শিখিয়েছিলেন কল্পনায় ভর করে পৃথিবী বদলে দিতে।

আজ আপনি নেই, কিন্তু “তিন গোয়েন্দা” বেঁচে থাকবে,
যতদিন বাংলা ভাষায় কিশোর মন আছে, যতদিন বই হাতে স্বপ্ন দেখা কেউ বেঁচে আছে।

বিইউপি লিটারেচার ও ড্রামা ক্লাব বিনম্র শ্রদ্ধা ও চিরন্তন ভালোবাসা জানাচ্ছে আমাদের শৈশবের প্রিয় গল্পকার রকিব হাসান স্যারকে।

বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম প্রতীতযশা ব্যক্তিত্ব এমিরেটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল হক। যিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক হয়েও ...
11/10/2025

বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম প্রতীতযশা ব্যক্তিত্ব এমিরেটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল হক। যিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক হয়েও সাহিত্যচর্চা করেছেন বাংলা ভাষায়। সাহিত্যের বিভিন্ন শাখা গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ,অনুবাদ ইত্যাদিতে ছিল তার সুদীপ্ত বিচরণ। সাহিত্যচর্চায় তিনি ছিলেন এক অনন্য ধারার স্রষ্টা, যেখানে বাস্তব ও অবাস্তবের সীমানা ঘুচে যায় জাদুবাস্তবতার স্পর্শে। সেই সাথে তিনি খ্যাতি অর্জন করেছিলেন চিত্র সমালোচক হিসেবেও। দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়া তার ধারাবাহিক কলাম “অলস দিনের হাওয়া “ নজর কেড়েছিল সচেতন পাঠক সমাজের।

১৯৭১ সালে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র তখন বাঙালির অন্যতম অস্তিত্বের বহিঃপ্রকাশ ৭ই মার্চের ভাষণ ইংরেজিতে অনুবাদ করেন।তিনি ১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১৮ সালে একুশে পদক অর্জন করেন।

অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম-এর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছে বিইউপি লিটারেচার এন্ড ড্রামা ক্লাব। সাহিত্য, সংস্কৃতি ও প্রগতিশীল মানবিক চেতনার জগতে তাঁর অবদান বাংলাদেশের আলোকিত সমাজ নির্মাণে স্থায়ী প্রেরণা হয়ে থাকবে।

The classroom glows with soft light , screens flicker, slides pause and a familiar voice continues to echo with calm ass...
05/10/2025

The classroom glows with soft light , screens flicker, slides pause and a familiar voice continues to echo with calm assurance. The hum of technology blends with the rhythm of thought but it’s the warmth in that voice that fills the room more than any presentation ever could.

Our teachers don’t just share lessons, they open doors to unseen worlds. Between visuals and verses, theories and truths, they teach us not only what’s written in books, but what life quietly writes between the lines.

They remind us that learning is not about the medium, it’s about meaning. About how we think, feel and express. They inspire us to write more deeply, perform more honestly and dream a little further.

Today, we pause our performances and dim the screens , just to say,
Thank you for being our light, both on and beyond the classroom.

From BUP Literature & Drama Club, we wish all our respected teachers a very Happy Teachers’ Day.

ক্যালেন্ডারের পাতায় এখন আশ্বিন মাস, প্রকৃতিতে শরতের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। নিলীমায় দেখা মেলে সাদা মেঘের, বিস্তীর্ণ ম...
02/10/2025

ক্যালেন্ডারের পাতায় এখন আশ্বিন মাস, প্রকৃতিতে শরতের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। নিলীমায় দেখা মেলে সাদা মেঘের, বিস্তীর্ণ মাঠ পরিপূর্ণতা লাভ করে কাশফুলের আলতো স্পর্শে। কখনোবা বৃষ্টির আগমনে প্রকৃতি মেতে ওঠে উদ্দীপনায়। প্রকৃতির এ লীলাখেলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শারদীয় দুর্গোৎসব, যা শরতের শুভ্রতাকে বৃদ্ধি করে বহুগুণে।

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ইতিমধ্যে তার উপস্থিতি জানান দিচ্ছে। আজ মহাসপ্তমী পালিত হলো মহাসমারোহে, আনুষ্ঠানিকতা পালিত হলো আড়ম্বরপূর্ণ পরিবেশে। মহতী মা দূর্গার আগমনে এ উৎসব বয়ে এনেছে অবারিত সুখ, শান্তি ও সমৃদ্ধি। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে দেবী দুর্গার নীতি, আদর্শ আমাদের জীবনকে করবে আলোকিত।

দুর্গার আরাধনা যেন আমাদের মধ্যে বিদ্যমান হানাহানি, দ্বন্দ্ব সংঘাতর অবসান ঘটিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভ্রাতৃত্বের মেলবন্ধন স্থাপন করতে পারে, সেই প্রত্যাশা আমাদের সবার। জাঁকজমকপূর্ণভাবে পালিত শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করছে বিইউপি লিটারেচার ও ড্রামা ক্লাব। এ উৎসব সকলের জীবনকে রাঙিয়ে তুলুক শরতের শুভ্রতায়।

BUP Literature & Drama Club had the pleasure of joining the Redmi 15 Power Night by Xiaomi at Aloki on Thursday, Septemb...
27/09/2025

BUP Literature & Drama Club had the pleasure of joining the Redmi 15 Power Night by Xiaomi at Aloki on Thursday, September 25. The evening was filled with creativity, innovation, and inspiring showcases that highlighted how technology continues to connect with lifestyle.

For the club, this event was more than just participation. It was an opportunity to represent BUPLDC beyond the campus and engage in an environment that encourages new experiences and collaboration.

মানবতার মুক্তির দিশারী প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন আজ। তাঁর আগমন কল্যাণ, দয়া ও প্রজ্ঞার আলো ছড়িয়ে বিশ্ব...
06/09/2025

মানবতার মুক্তির দিশারী প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন আজ। তাঁর আগমন কল্যাণ, দয়া ও প্রজ্ঞার আলো ছড়িয়ে বিশ্বকে আলোকিত করেছে। রাসূল (সা.) ন্যায়, সমতা, দয়া, সহনশীলতা ও মানবিকতার আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, যা যুগে যুগে মানুষের পথপ্রদর্শক।

ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের কাছে আনন্দের পাশাপাশি শিক্ষা ও আত্মসংশোধনের দিন। এ দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি তাঁর জীবনাদর্শ এবং অঙ্গীকার করি তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করার।

বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শান্তিময় জীবনের প্রার্থনা।

পাকিস্তানি ক্যান্টনমেন্টে যার নাম উচ্চারিত হতো ভয় আর ত্রাসের প্রতীক হয়ে ,তিনি আমাদের বঙ্গবীর, পাপা টাইগার  জেনারেল মহম্ম...
01/09/2025

পাকিস্তানি ক্যান্টনমেন্টে যার নাম উচ্চারিত হতো ভয় আর ত্রাসের প্রতীক হয়ে ,তিনি আমাদের বঙ্গবীর, পাপা টাইগার জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী।

১৯৪২ সালে মাত্র ২৩ বছর বয়সে ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেজর হিসেবে দায়িত্ব পান তিনি। কর্মজীবনে ব্রিটিশ, পাকিস্তান এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ , এই তিন দেশের সেনাবাহিনীতে অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর জীবনযাত্রা ছিল একেবারেই অনন্য। শৈশব থেকে প্রতিভার ঝলক, শিক্ষা জীবনে অসাধারণ সাফল্য, আর কর্মজীবনে অতুলনীয় সামরিক দক্ষতা তাঁকে আলাদা উচ্চতায় পৌঁছে দেয়।

১৯৭১ সালে পাকিস্তানি সেনারা বাঙালির অস্তিত্ব ধ্বংস করতে শুরু করলে, সেই ভয়াল দিনে দায়িত্ব কাঁধে তুলে নেন অবসরপ্রাপ্ত এই সেনানায়ক। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত মুজিবনগর সরকার তাঁকে করেন বাংলাদেশের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। তাঁর দূরদর্শী রণকৌশলেই পুরো দেশকে ভাগ করা হয় ১১টি সেক্টরে, প্রতিটি সেক্টরে নিয়োগ পান সাহসী সেক্টর কমান্ডাররা। সশস্ত্র যুদ্ধে জয় লাভের জন্য শত্রুর চেয়ে কমসংখ্যক যোদ্ধা দিয়েই তিনি বেছে নেন গেরিলা কৌশল। গড়ে তোলেন নৌকমান্ডো, তৈরি করেন এক শক্তিশালী মুক্তিবাহিনী।

শত্রুরা ছিল সংগঠিত, সংখ্যায় অনেক বেশি এবং সমরাস্ত্রেও অগ্রগণ্য। কিন্তু বঙ্গবীর ওসমানীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা প্রমাণ করেছিলেন, সাহস ও রণকৌশলই পারে যেকোনো শক্তিশালী বাহিনীকে দুর্বল করে দিতে। তাঁর অনন্য নেতৃত্বে নদীপথে শত্রুর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, সীমান্ত অঞ্চলে মুক্তাঞ্চল প্রতিষ্ঠিত হয়, আর দেশজুড়ে গড়ে ওঠে প্রতিরোধের বলয়।

শুধু সেনানায়ক হিসেবেই নয়, ওসমানী ছিলেন এক নির্লোভ, নীতিবান ও সৎ মানুষ। রাজনৈতিক শঠতা ও কপটতার ধারেকাছেও তিনি ছিলেন না। আজীবন চিরকুমার ছিলেন, জীবনের শেষভাগে মেঝেতে চাদর বিছিয়ে ঘুমাতেন, আর নিজের সমস্ত সম্পত্তি মানুষের কল্যাণে দান করে গিয়েছিলেন। তাঁর এই সরল জীবনযাত্রা আমাদের জন্য এক মহান শিক্ষার দৃষ্টান্ত।

১৬ই ডিসেম্বর ঢাকায় পাকিস্তান সেনাদের আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে তিনি সরাসরি উপস্থিত ছিলেন না সামরিক প্রটোকল ও জাতীয় মর্যাদার প্রশ্নে। তাঁর অবস্থান সবসময়ই ছিল বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদার জায়গায়।

আজকের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পেছনে তাঁর অসামান্য অবদান, নেতৃত্ব ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ তাঁর জন্মবার্ষিকীতে বিইউপি লিটারেচার এন্ড ড্রামা ক্লাব গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে এই কিংবদন্তী মহারথীকে, যিনি আমাদের স্বাধীনতার ইতিহাসে চির ভাস্বর নাম বঙ্গবীর, পাপা টাইগার, জেনারেল এম. এ. জি. ওসমানী।

যুদ্ধের অন্ধকারে যিনি জ্বালিয়েছিলেন আলোর প্রদীপ তিনি কিংবদন্তি জহির রায়হান। শব্দের আলোয়, ক্যামেরার ফ্রেমে তিনি স্বপ্ন...
19/08/2025

যুদ্ধের অন্ধকারে যিনি জ্বালিয়েছিলেন আলোর প্রদীপ তিনি কিংবদন্তি জহির রায়হান। শব্দের আলোয়, ক্যামেরার ফ্রেমে তিনি স্বপ্ন বুনেছিলেন, দেখিয়েছিলেন যে শিল্পও হতে পারে বিপ্লবের ভাষা।

চিরকাল শিল্পের যোদ্ধা হিসেবে তিনি আমাদের হৃদয়ে অম্লান। তাঁর অদম্য সাহস আর আশার আলো এখনো আমাদের অনুপ্রেরণা দেয়, পথ দেখায় সেই বিশ্বাস, “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।”

শুভ জন্মদিন কিংবদন্তি জহির রায়হানকে যিনি আমাদের শিখিয়েছিলেন আলো, আশা ও মুক্তির স্বপ্ন দেখতে।

With broken hearts, BUP Literature & Drama Club mourns the devastating loss of innocent lives in the Milestone School & ...
21/07/2025

With broken hearts, BUP Literature & Drama Club mourns the devastating loss of innocent lives in the Milestone School & College crash. Bright, young students- full of dreams, laughter, and promise were taken from us far too soon in a tragedy that has shaken the entire nation. Their ordinary school day turned into their final moments, and no words can ease the pain of such unimaginable loss. We also remember Flight Lieutenant Towkir Islam Sagar, who lost his life in the crash.

May Almighty grant all the departed souls Jannah and give strength to the families, teachers, and loved ones left behind.

Tonight, we grieve not just as individuals but as one nation, one people, one heart.

We are excited to announce our collaboration with Youth School for Social Entrepreneurs-YSSE's 14th Batch Virtual Intern...
07/07/2025

We are excited to announce our collaboration with Youth School for Social Entrepreneurs-YSSE's 14th Batch Virtual Internship Recruitment's "Road-Show".

Join us for a event filled with inspiration, knowledge sharing, and amazing opportunities to be part of the YSSE family.

In this Virtual Roadshow (Day 2): July 07, 2025 (Monday) at 9:00 PM, we will share the stage with the talented representatives from different clubs, including- DU's Management Debating Forum, BUET Entrepreneurship Development Club, NSU HR Club, DU's DSJ Social Impact Club, Marketing Debating Club, JnU, and BRAC's Finance and Accounting Club.

Join the Virtual Roadshow from YSSE Facebook, Youtube and Linkedin accounts.

𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗙𝗼𝗿𝗺: https://ysseglobal.org/apply
𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗗𝗲𝗮𝗱𝗹𝗶𝗻𝗲: July 10, 2025
𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺 𝗢𝘃𝗲𝗿𝘃𝗶𝗲𝘄: internship.ysseglobal.org

Address

Bangladesh University Of Professionals, Mirpur Cantonment
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUP Literature and Drama Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share