Dina's Delight Old

Dina's Delight Old Delivering home made delicious dishes for your regular meals & special occasions.

05/06/2026

আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলেন "আল্লাহু আকবার"...তখন আল্লাহ ঠিক কোথায় থাকেন?

এই প্রশ্নটা হয়তো কখনো মাথায় আসেনি।
অথবা এসেছে; কিন্তু উত্তর খোঁজার সাহস হয়নি।

কিন্তু চৌদ্দশত বছর আগে, এক সাহাবী এই প্রশ্নের উত্তর জেনেছিলেন। এবং সেই উত্তর শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

আজ সেই ঘটনাটি শেয়ার করবো।

একটি রাতের ঘটনা, মদিনার অলিতে গলিতে মদিনার রাত। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পথঘাট।

মসজিদে নববীতে তখনো প্রদীপ জ্বলছে।
রাসূলুল্লাহ ﷺ তাঁর সাহাবীদের নিয়ে বসে আছেন।

সেদিন হযরত আবু যর গিফারী (রা.) রাসূলের ﷺ কাছে এসে বসলেন।

মনের ভেতর একটা প্রশ্ন অনেকদিন ধরে ঘুরছে।
লজ্জায় জিজ্ঞেস করতে পারছেন না। কিন্তু আজ আর থাকা গেল না।

আস্তে আস্তে বললেন,
"ইয়া রাসূলাল্লাহ... নামাজে যখন আমি দাঁড়াই... আল্লাহ তখন কোথায় থাকেন?"

মসজিদে একটু নীরবতা নামল। রাসূলুল্লাহ ﷺ তাঁর দিকে তাকালেন। সেই চোখে ছিল অসীম মায়া।

তারপর ধীরে ধীরে বললেন,
"আল্লাহ তা'আলা বান্দার দিকে মুখ করে থাকেন যতক্ষণ সে নামাজে থাকে এবং অন্যদিকে মনোযোগ না দেয়।"
(সুনানে নাসাঈ, হাদিস: ১১৯৫)

আবু যর (রা.) কথাটা শুনলেন।
এক সেকেন্ড।
দুই সেকেন্ড।
তারপর হঠাৎ
তাঁর চোখে পানি
পা কাঁপতে শুরু করল।
বুকের ভেতর কী যেন ভেঙে চুরমার হয়ে গেল।

আল্লাহ... নামাজে... আমার দিকে মুখ করে থাকেন?

সেই মহান মণিব, যিনি সমগ্র সৃষ্টিজগতের মালিক;
যাঁর একটি "কুন" বলায় পৃথিবী, গ্রহ-নক্ষত্র সহ সকল কিছু সৃষ্টি হয়েছে তিনি... আমার মতো একজন সামান্য বান্দার দিকে মুখ করে থাকেন?

এবং আমি... নামাজে দাঁড়িয়ে এদিক-ওদিক তাকাই?
মাথায় সংসারের চিন্তা ঘোরে? ব্যবসায়ের হিসাব করি?

এই ভাবনা এসে আঘাত করল বুকের মাঝখানে।
আর সেই আঘাত সহ্য করতে পারলেন না আবু যর (রা.)। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন।

আল্লাহ কি সত্যিই এতটাই কাছে থাকেন? এটা কি শুধু একটা গল্প? না।

কুরআনে আল্লাহ নিজেই বলেছেন,
"আমি তোমার শাহরগ (গলার শিরা) থেকেও বেশি কাছে।"
(সূরা ক্বাফ: ১৬)

আরেক হাদিসে আছে, "বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি তার সামনে থাকি। সে যদি ডানে তাকায়, আমিও তার ডানে। বামে তাকালে আমিও বামে। সরাসরি সামনে তাকালে আমি তার সামনে।"
(মুসনাদে আহমাদ)

একটু থামুন।

এই কথাটা আবার পড়ুন।
আল্লাহ আপনার সামনে থাকেন, নামাজে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন।
আপনার ঠোঁটের নড়াচড়া দেখছেন।
আপনার চোখের পানি দেখছেন।
আপনার বুকের কান্না শুনছেন।

আমরা কি জানি, নামাজে কাকে পাচ্ছি?

আবু হুরায়রা (রা.) বলেন,
রাসূলুল্লাহ ﷺ একদিন বললেন,
"তোমরা কি জানো, নামাজে বান্দা কার সাথে কথা বলে?"

সাহাবীরা চুপ।
রাসূল ﷺ বললেন,
"সে তার রবের সাথে কথা বলে। তাই সে যেন ভালো করে ভাবে সে কীভাবে কথা বলছে।"
(মুস্তাদরাকে হাকিম)

ভাবুন একবার।

দুনিয়ার কোনো বড় নেতার সাথে দেখা হলে আমরা কতটা প্রস্তুতি নিই!
পোশাক ঠিক করি।
কথা গুছিয়ে নিই।
উনার কথায় মনোযোগ দিই।

কিন্তু....
আল্লাহর সাথে কথা বলার সময়, মন থাকে বাজারে আর নামাজের পর ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের হিসাবে।

আবু যর (রা.) অজ্ঞান হননি ভয়ে।
তিনি অজ্ঞান হয়েছিলেন লজ্জায়।
সারাজীবন নামাজ পড়েছেন।
কিন্তু কখনো ভাবেননি
এই নামাজে আল্লাহ নিজে সামনে দাঁড়িয়ে থাকেন।

এই ব্যাপারটি ভাবতেই তাঁর হৃদয় আর নিতে পারেনি।

আর আমরা?

আমরা প্রতিদিন পাঁচবার এই সুযোগ পাচ্ছি।
প্রতিদিন আল্লাহ আমাদের দিকে মুখ করে অপেক্ষা করছেন।

এবং আমরা মোবাইল রেখে উঠি।
কোনরকম নামাজ শেষ করে উঠে যাই।
পুরো নামাজে মনোযোগ থাকে কার ব্যাপারে কি প্ল্যান, নিজের ব্যবসার হিসাব আর অফিসের মাসিক মিটিং-এ কি হবে!

শেষ কথা, আজকে থেকে নামাজটা একটু আলাদা হোক। আজ যখন নামাজে দাঁড়াবেন, একটু থামুন।
চোখ বন্ধ করুন।

মনে করুন, মহা মুনিব আল্লাহ এখন আপনার সামনে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। তিনি সব শুনছেন।

শুধু এটুকু মনে রাখুন। দেখবেন আপনার চোখও ভিজে আসবে।
হয়তো আবু যর (রা.)-এর মতো না, কিন্তু বুকের ভেতর কিছু একটা নড়ে উঠবে।
সেটাই ঈমান। সেটাই নামাজের প্রাণ।

"যে ব্যক্তি এমনভাবে নামাজ পড়ে যেন সে আল্লাহকে দেখছে এটাই হলো ইহসান।"
(সহিহ মুসলিম; হাদিসে জিবরাঈল)

এই লেখাগুলো আপনি পড়ুন, আপনার স্ত্রী-সন্তান কিংবা ভাই-বোন অথবা বন্ধুকে পড়ে শুনান, হয়তো আজ থেকে আপনার নামাজ দীর্ঘ হবে, সিজদাহ্ যতো চাওয়া সব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।

Eid is almost here 🌙Have you marked your dates? 📅👀26 • 27 May 🤍Don’t miss it 😉— Diana’s Delight
18/05/2026

Eid is almost here 🌙
Have you marked your dates? 📅👀
26 • 27 May 🤍
Don’t miss it 😉
— Diana’s Delight

18/02/2026

আজকে , শাবান মাসের শেষ দিন যোহরের নামাযের পর ৩ বার দরুদ শরিফ+ ৩৭০বার”বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লাবিল্লাহ পরবেন”আল্লাহ আপনার সৎ রিযিক এর দরজা ৭০ দিক থেকে খুলে দিবেন!
Subhanallah….

"আসছে  পবিত্র মাহে  রমজান🌙ঘরোয়া স্বাদে ইফতার হোক আরো ভালোবাাসার! "
16/02/2026

"আসছে পবিত্র মাহে রমজান🌙ঘরোয়া স্বাদে ইফতার হোক আরো ভালোবাাসার! "

দোয়া ও মিষ্টতায় ভরে উঠুক শবেবরাত। 🌙খাঁটি উপকরণে যত্নে তৈরি  শবেবরাতের স্পেশাল হালুয়া। শবেবরাতের মেন্যু:-চালের আটার রুটি ...
28/01/2026

দোয়া ও মিষ্টতায় ভরে উঠুক শবেবরাত। 🌙
খাঁটি উপকরণে যত্নে তৈরি শবেবরাতের স্পেশাল হালুয়া। শবেবরাতের মেন্যু:-

চালের আটার রুটি ১০ পিস ১৫০৳
ছিটা রুটি ১০ পিস ১৫০৳
বুটের ডালের হালুয়া কেজি ১২০০৳
গাজরের শাহী হালুয়া কেজি ১১০০৳
Dina's delight স্পেশাল ডিমের বরফি কেজি ১১৫০৳
বোম্বে করাচি হালুয়া কেজি ১০৫০৳
পেঁপের হালুয়া কেজি ৯০০৳
সুজির হালুয়া কেজি ৯৫০৳
বেশনের হালুয়া কেজি ১০৫০৳
ডিমের মিহিদানা হালুয়া কেজি ৯০০৳
শাহী জর্দ্দা কেজি ১০৫০৳
মালাই জর্দ্দা কেজি ১২০০৳
ক্যারামেল পুডিং ৬০০৳(৬০০গ্রাম+)
(হালুয়া সম্পূর্ণ খাঁটি ঘি এতৈরি)
হালুয়া কেজি,০.৫ কেজি,২৫০ গ্রাম হিসেবে ও নেওয়া যাবে।
চাইলে কাস্টমাইজড করে ও হালুয়া /তেহারি বা অন্যান্য আইটেম ও নেওয়া যাবে।
২.২.২৬ পর্যন্ত অর্ডার নেওয়া হবে। অর্ডার করতে ইনবক্স বা কল করুন 01720384584/ 01643599952 এই নাম্বারে। ধন্যবাদ।

🌙শবেবরাত এসেছে, এই পবিত্র রাতে শান্তি, প্রার্থনা আর মিষ্টির স্বাদ একসাথে উপভোগ করার সময়। 💛এই রাতটা আরো বিশেষ করুন Dina's...
26/01/2026

🌙শবেবরাত এসেছে, এই পবিত্র রাতে শান্তি, প্রার্থনা আর মিষ্টির স্বাদ একসাথে উপভোগ করার সময়। 💛এই রাতটা আরো বিশেষ করুন Dina's Delight এর হোমমেড হালুয়া দিয়ে।

শবেবরাতের মেন্যু:-

চালের আটার রুটি ১০ পিস ১৫০৳
ছিটা রুটি ১০ পিস ১৫০৳
বুটের ডালের হালুয়া কেজি ১২০০৳
গাজরের শাহী হালুয়া কেজি ১১০০৳
Dina's delight স্পেশাল ডিমের বরফি কেজি ১১৫০৳
বোম্বে করাচি হালুয়া কেজি ১০৫০৳
পেঁপের হালুয়া কেজি ৯০০৳
সুজির হালুয়া কেজি ৯৫০৳
বেশনের হালুয়া কেজি ১০৫০৳
ডিমের মিহিদানা হালুয়া কেজি ৯০০৳
শাহী জর্দ্দা কেজি ১০৫০৳
মালাই জর্দ্দা কেজি ১২০০৳
ক্যারামেল পুডিং ৬০০৳(৬০০গ্রাম+)
(হালুয়া সম্পূর্ণ খাঁটি ঘি এতৈরি)
হালুয়া কেজি,০.৫ কেজি,২৫০ গ্রাম হিসেবে ও নেওয়া যাবে।
চাইলে কাস্টমাইজড করে ও হালুয়া /তেহারি বা অন্যান্য আইটেম ও নেওয়া যাবে।
২.২.২৬ পর্যন্ত অর্ডার নেওয়া হবে। অর্ডার করতে ইনবক্স বা কল করুন 01720384584/ 01643599952 এই নাম্বারে☎️ ধন্যবাদ।

Alhamdulillah…..:Another order done…. ’sdelight
21/01/2026

Alhamdulillah…..:Another order done….

’sdelight



✨ Happy New Year 2026 ✨On behalf of Dina’s Delight,we wish you and your family a year filled with happiness, good health...
01/01/2026

✨ Happy New Year 2026 ✨

On behalf of Dina’s Delight,
we wish you and your family a year filled with happiness, good health, and delicious moments….


゚viralシalシ

30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

এই কনকনে শীতে গরম গরম পিঠার চেয়ে আর কী-ই বা আপন হতে পারে! বাংলার শীত মানেই পিঠা, আর পিঠা মানেই বাঙালিয়ানা।  ’sDelight ...
29/12/2025

এই কনকনে শীতে গরম গরম পিঠার চেয়ে আর কী-ই বা আপন হতে পারে! বাংলার শীত মানেই পিঠা, আর পিঠা মানেই বাঙালিয়ানা।
’sDelight




Address

Niketon
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801643599952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dina's Delight Old posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dina's Delight Old:

Share

Category