বিয়েকে সহজ করি Ease Marriage

বিয়েকে সহজ করি Ease Marriage বিয়েকে সহজ করা হয়েছে আল্লাহর পক্ষ থেক?

27/10/2020

'যৌতুকের লোভ মুক্ত সম্মানিত হিন্দু পাত্র চাই'

* পাত্রী বেশ ভদ্র, শিক্ষানুরাগী, ধৈর্যশীলা, পরিশ্রমী, পরোপকারী, সংসারী, মায়াবতী একটি মেয়ে।

* পাত্রী নিজেই যে কোন পুরুষের জীবনের জন্য সম্পদ হতে পারবে।

* আর দুজনে মন দিয়ে-প্রশান্তি নিয়ে কাজ করলে অর্থ-বিত্ত-সম্মান সুখ কোন সহজেই অর্জন করে নিতে পারবেন।

সহজ শর্তে নিজ ধর্মের একজন পুন্যবতী মেয়ের জীবনসঙ্গী হওয়ার চাইতে ভালো পুন্য আর কি আছে?

সাধারণ প্রশ্ন ও তার উত্তর১. আমাদের কাজ কী?--- বিয়ে/পুনঃ বিয়েকে সহজ করার জন্য পরামর্শ, কোন সমস্যা থাকলে তার সমাধান, ভালো ...
02/12/2019

সাধারণ প্রশ্ন ও তার উত্তর

১. আমাদের কাজ কী?

--- বিয়ে/পুনঃ বিয়েকে সহজ করার জন্য পরামর্শ, কোন সমস্যা থাকলে তার সমাধান, ভালো পাত্রপাত্রীর খোঁজ খবর।

২. আমাদের সার্ভিস নিতে কী টাকা লাগে?

--- আমাদের ফ্রি এবং পেইড দুই ধরণের সার্ভিস রয়েছে।
বিয়ের জন্য দরকার এমন সব সেবাই ফ্রি।
এই পবিত্র সম্পর্কটির মতো গুরুত্বপূর্ণ একটা কাজে আমরা সাহায্য করতে পেরে সত্যিই ভাগ্যবান অনুভব করছি। এটা আমাদের জন্য সত্যিই অনেক সম্মান ও ভালো লাগার একটা ব্যাপার।

শুধু শর্ত হচ্ছে পূর্ণাংগ একটা বায়োডাটা। আপনি যদি বিয়ের জন্য সিরিয়াস হয়ে থাকলে, প্রস্তুতিও থাকবে। আর প্রস্তুতির একদম ভিত হচ্ছে গুছিয়ে লেখা একটা জীবনী। যাতে আপনার সম্পর্কে সচরাচর জিজ্ঞেস করা হয় এমন সমস্ত তথ্য থাকবে।
এখানে লক্ষ্যনীয় যে, বায়োডাটায় ত্রুটি থাকলে আপনার কাজে অনেক দেরি হয়ে যাবে। অনেকক্ষেত্রে মেসেজ করে জানাবার সময়ও হয় না। তাই ভালো সেবা পেতে হলে অবশ্যই আগে গুছিয়ে বিস্তারিত একটা বায়োডাটা লিখে দিন।

--- তবে কিছু কিছু ক্ষেত্রে কাজের চাপে কিংবা ব্যস্ততার কারণে অনেকেই পেইড সার্ভিস পছন্দ করে থাকেন। তাদের জন্যও আমাদের সুব্যবস্থা আছে।

৩. আমাদের সার্ভিসের চার্জ কত?

--- মূলত আমাদের সাধারণ রেজিস্ট্রেশন চার্জ নেই। আপনি একটি বায়োডাটা পাঠিয়ে ইনবক্সে জানিয়ে দিলেই হবে। তবে বিশেষ ক্ষেত্রে লিস্টিং ফিস ১৫০ টাকা থেকে শুরু হয়।

--- ক্লায়েন্ট ভেরিফাই চার্জ:
সাধারণ ৩০০ টাকা- অনলাইনে।
সামনাসামনি ৭০০ টাকা থেকে শুরু।
অ্যাডভান্স ভেরিফিকেশন ২১০০ টাকা।
স্পেশাল ভেরিফিকেশন ৪৫০০ টাকা+ (এজেন্ট আগে থেকে যেয়ে পাত্র ও পাত্রীর বাসা, কর্মস্থল ও শিক্ষাকেন্দ্র সম্পর্কে খোঁজ খবর নিয়ে আসেন।)

বি:দ্র:
১. সাধারণত প্রচলিত এবং আলোচিত তথ্যই সরবরাহ করা হয়। যেমন- শখ, স্বপ্ন, গায়ের রং, মুখের গঠন, উচ্চতা, ভালো গুনাবলী, ধার্মিকতা ইত্যাদি।
২. কারও গোপন বা ব্যক্তিগত চারিত্রিক ব্যাপারে (যেমন: প্রেম, পূর্বে বিয়ে, যৌনজীবন ইত্যাদি) আমাদের পক্ষ থেকে কখনই খতিয়ে দেখা হয় না। এটা গ্রাহকদের নিজেদের দ্বায়িত্ব।

*** এছাড়াও আমাদের কয়েক ক্যাটাগরীর পেইড 'বিয়ের বায়োডাটা' রয়েছে। সাধারণত আমরা চাই আপনি নিজে নিজে কাজটা করুন। এবং সেক্ষেত্রে আমরা বিনামূল্যে তথ্য ও দিকনির্দেশনা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি।
তবে আমাদের এখান থেকে করিয়ে নিতে গেলে খরচ শুরু হবে ৭০০ টাকা থেকে।

--- আপনি চাইলে আমাদের পেজের মাধ্যমে অ্যাডও দিতে পারেন। আপনার পোস্টটি তখন কাঙ্খিত মানুষের কাছে দেখানো হবে। নির্দিষ্ট বয়স সীমা ও এলাকা নির্ধারণ করে দেয়া যায়।
এটা শুরু হয় মাত্র ৩৫০ টাকা থেকে।

৪. সময় কেমন লাগবে?

--- ফ্রি সার্ভিসের সিরিয়াল পেতে সত্যিই অনেক সময় লেগে যায়। ---

--- পেইড সার্ভিস দ্রুত পাওয়া যায়। সাধারণ সপ্তাহের ৭ দিনই আমাদের চ্যাট বক্স খোলা থাকে। দিনে দিনেই উত্তর পেয়ে যাবেন। তবে বিশেষ কিছু ক্ষেত্রে পেইড সার্ভিস সর্বোচ্চ ৩দিনের মধ্যে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

৫. পাত্র/পাত্রীর ব্যাপারে দায়বদ্ধতা কত টুকু আমাদের?

--- আমরা কোন ভাবেই কোন রকম দায় গ্রহন করি না। আমরা শুধু আপনার খোঁজ নিতে সহযোগীতা করি মাত্র। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার।

--- ভেরিফিকেশন সার্ভিসের ব্যাপারটা হলো, কোন কারণে যোগাযোগ করতে আপনি অসমর্থ হলে সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব লোক দিয়ে খোঁজ নিয়ে দিতে পারবো।

৫) বিয়ে যে করবো, সঠিক মানুষটি খুঁজেতো পেতে হবে?বড় বড় যতগুলো ভুল ধারণার মধ্যে এই সময়টা পার করছি, তার মধ্যে এটা শ্রেষ্ঠ। এ...
02/12/2019

৫) বিয়ে যে করবো, সঠিক মানুষটি খুঁজেতো পেতে হবে?

বড় বড় যতগুলো ভুল ধারণার মধ্যে এই সময়টা পার করছি, তার মধ্যে এটা শ্রেষ্ঠ।

এই ভুলের কারণে দেশ, সমাজ ব্যবস্থা এবং বাবা-মায়ের অন্ধ ভালবাসা অনেকখানি দায়ি। বিয়ের জন্য সঠিক মানুষ খুজতে কতদিন অপেক্ষা করবো? আর কিসেই বা হয় সেই সঠিক মানুষ? অপেক্ষা করতে করতে শুষ্ক-বৃদ্ধ হয়ে যাওয়াটা কী বোকামী নয়?

পৃথিবীতে এমন কি কেউ আছে যে হীরা পাবার আশায় স্বর্ণ ফেলে দিয়ে নিঃস হয়ে থাকে?
- ওখানে যে স্বর্নের ইট পড়েছিলো তা কেন নিয়ে আসলে না?
- কারণ আমি ভেবেছি স্বর্নের সামনেই হীরার বস্তা পাবো। আর তখন ভারি স্বর্নের ইট বহন করা যাবে না। একটাতো ফেলে দিতেই হতো। তাই আমি আর স্বর্নের ইটটি নিয়ে আসিনি।

এটা কি বোকামী নয়? মূলত যৌবন নিজেই খুব দামী একটা জিনিস। আর যৌবন যেহেতু সময়ের সাথে চলে যায় তাই খুব বেশি দেরি করতে পারবেন না আপনি দামী কারও জন্য। কয়েকটা দিন অপেক্ষা করলে হয়তো কোটি পতির সাথে বিয়ে হতে পারতো, কয়েকটা দিন অপেক্ষা করলে বিশ্বসুন্দরী মে নিতো, কয়েকটা দিন অপেক্ষা করে আপনি মারাও যেতে পারেন।

তাছাড়া আমরা নিজেরা নিজেদের জন্য কে কতটা সঠিক?
আয়নার দিকে তাকালে বোঝা যায়। ওখানে কি সব পার্ফেক্ট দেখতে পাচ্ছেন? নিজের অনেক কিছু নিয়ে আপনার নিজের মনটাই খুতখুত করছে না?

তাহলে মেয়েটা যদি একটু খাটো হয়, কিংবা নাকটা যদি একটু বড় হয়, রং যদি একটু কালো হয়, চুল যদি ফ্যাকাশে হয়, বংশে যদি উনিশবিশ থাকে সমস্যা কী?

আর মন? এটাও কতটা সঠিক?
আপনার নিজের মন, নিজের যোগ্যতা নিয়ে নিজের কোন আফসোস নাই? আপনার বাবা মা, বন্ধুবান্ধব কতটা সঠিক আপনার জন্য?

আমরা কেউই কিন্তু পার্ফেক্ট নই।

আমরা অপার্ফেক্ট বাবা-মা, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, দেশ, রাষ্ট্র নিয়ে জীবন কাটিয়ে দিতে পারলে বউ/স্বামীকে কোন পাপে পার্ফেক্ট হতেই হবে?

আর সবচাইতে দুঃখের একটা সিক্রেট কী জানেন?
এতো দেখাদেখি, এতো অপেক্ষার কষ্ট সহ্য করার পরও কিন্তু সেই অপার্ফেক্ট বউ/স্বামীই জোটেই কপালে। হাড় জুড়ানো সুন্দরীটারও কিন্তু অনেক খুঁত থাকে। ঘাড় ঘোরানো স্মার্টটারও সমস্যার অন্ত নেই।

মজার একটা ব্যাপার হলো, আমি আর আমার বউ দুজনেই খুতের সাগরমহাসাগর। অথচ আমি আমার বউটিকে খুব ভালবাসি, এটাতো স্বীকার করেই নিলাম। আর আমার বউটাও আমার জন্য কথায় কথায় জান বাজি রাখে। তাহলে আরও ভালো কারও জন্য অপেক্ষা করাটা আমাদের জন্য কত বোকামী হতো আপনারাই ভাবুন

বাদ দিন সব অপেক্ষা। ঝেড়ে ফেলে দিন অলসতা। বিয়েটা করে ফেলুন।
শুধু 'খুব অপছন্দের দোষগুলো নাই' এমন দেখে আজই বিয়ে করে নিন। আজকের সন্ধ্যাটা কাটুক নিজের বৈধসঙ্গীর সাথে।
কালেক্টেড

ধার্মিকা পাত্রী চাইহাতে কয়েকজন বিশস্ত ভালো চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছেলে আছে। তাদের জন্য খুব দ্রুত ধার্মিক পাত্রী সন্...
08/11/2018

ধার্মিকা পাত্রী চাই
হাতে কয়েকজন বিশস্ত ভালো চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছেলে আছে। তাদের জন্য খুব দ্রুত ধার্মিক পাত্রী সন্ধান দরকার।
সৌন্দর্য: খুব সুন্দরী হতে হবে এমন নয়।

গায়ের রং: যে কোন রকম হলে হবে। প্রচন্ড কালো হলেও নক করুন।

বয়স: বর্তমান হাতের পাত্রদের জন্য অনুর্দ্ধ ২৩ বছর। তবে ভবিষ্যতের প্রয়োজনে অন্যরা যোগাযোগ রাখতে পারেন।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত সন্ধান করা হচ্ছে। তবে ভালো বিধবা, ডিভোর্সড থাকলেও অবশ্যই জানাবেন।

যৌতুক: পাত্রপক্ষ থেকে নিষিদ্ধ। এমনকী বর্তমান জমানার খাতিরে কোন ধরণের উপহার-হাদিয়া-তোহফাও গ্রহণযোগ্য নয়। মেয়ের যদি কোন কিছুর অভাবে কষ্ট পাবার ভয় থাকে, তাহলেও সেটা দেওয়া যাবেনা। দুআ করতে হবে।

অবশ্যই যেটা বাড়তি থাকতে হবে: ভদ্র, মার্জিত, ধৈর্যশীলা।

বিস্তারিত বিবরণ সহ ইনবক্সে যোগাযোগের জন্য বলা হচ্ছে।

কেন আপনি দ্বীনদার কোন মেয়েকে বিয়ে করবেন ??•• যেহেতু সে পরিপূর্ণ পর্দানশিন হবে তাই দাইয়্যুস হওয়ার মতো বড় একটি আজাব থেকে ব...
02/11/2018

কেন আপনি দ্বীনদার কোন মেয়েকে বিয়ে করবেন ??
•• যেহেতু সে পরিপূর্ণ পর্দানশিন হবে তাই দাইয়্যুস হওয়ার মতো বড় একটি আজাব থেকে বেঁচে যাবেন আপনি। হাশরের ময়দানে অনেক জবাবদিহিতার হাত থেকে আপনি বেঁচে যাবেন।
•• সে উত্তম চরিত্রের পবিত্র মানুষ হবে। দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে সে তার স্বকীয়তা হারাবে না। মৃত্যুর ভয়েও সে তার সম্মান ও সম্ভ্রমকে হারাবে না।
•• অফিসে বসে দুশ্চিন্তা করতে হবে না; সে অনৈতিক কোন কার্যকলাপে জাড়াচ্ছে কি না। আপনার সাথে প্রতারণা করছে কি না। আল্লাহর ভয়েই সে নিজের চরিত্রের হেফাজত করবে।
•• আপনার সন্তান ভালো একজন শিক্ষিক পাবে। দক্ষ হাতে মানুষ হবে। অবহেলায় অনাদরে বড় হবে না। মানুষের মতো মানুষ হবে ইনশা-আল্লাহ্।
•• মোটা অংকের দেনমোহর দিতে হবে না। ওয়েডিং ফটোগ্রাফি, বিশাল রিসেপশান ও কয়েক লাখ টাকার শপিংয়ের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন।
•• এই বার্ষিকী, সেই বার্ষিকী, অমুক দিবস, তমুকের বার্থডে পার্টির গিফটের ঝামেলা থেকে মুক্ত আপনি।
এই দিবস সেই দিবসের ডেট মনে রাখতে হবে না কষ্ট করে। অমুক মাসের অমুক তারিখে গিফট কিনে দেননি কেন- তা নিয়ে ঝগড়া করবে না সপ্তাহ জুড়ে।
•• আপনার হালাল ইনকাম অল্প হলে তাতেই তুষ্ট থাকবে। হারাম থেকে বেঁচে থাকতে সহজ হবে আপনার জন্যে। কুমিরের মতো আচরণ করবে না। এটা চাই ওটা চাই বলে আপনাকে ফোর্স করবে না। হারামের দিকে ঠেলে দিবে না।
•• শরীয়ত মোতাবেক আনুগত্য করবে আপনার। কথায় কথায় তর্ক করবে না। বেয়াদবি করবে না।
•• হিন্দি সিরিয়াল বা ভারতীয় বাংলা সিরিয়ালের আজাব থেকে মুক্ত থাকবেন ইনশা-আল্লাহ্। অমুক ভাবী এই করেছে তমুক ভাবী সেই করেছে এই ধরনের ক্যাচাল থেকে মুক্ত থাকতে পারবেন।

•• আপনার বাবা-মা-ভাইবোনের পিছনে ষড়যন্ত্রকারীদের মতো লেগে থাকবেনা। শরীয়ত বিরোধী কোনভাবে অপমান অপদস্ত করবেনা।

•• দ্বীনের পথে অগ্রসর হতে সাহায্য করবে আপনাকে। ঈমান ও আমল বুষ্ট হবে ইনশা-আল্লাহ্। আল্লাহর রাস্তায় বের হতে সাহায্য করবে আপনাকে। বের হওয়ার সময় হলে ব্যাগ গুছিয়ে দিবে আপনার। আঁচল দিয়ে বেঁধে রাখবে না ইনশা-আল্লাহ্।

--------- দ্বীনদার মেয়েকে বিয়ে করতে হলে নিজে দ্বীনদার হওয়া, তার হক্ব আদায় করা এবং তাকে দ্বীনের পরিবেশ দেওয়া আবশ্যক।

সংগৃহীত

কেন আপনি দ্বীনদার ছেলেকে বিয়ে করবেন ?•• সে তার দৃষ্টি নত রাখবে। রাস্তাঘাটে বা এখানে সেখানে মেয়েদের দিকে হা করে তাকিয়ে থা...
01/11/2018

কেন আপনি দ্বীনদার ছেলেকে বিয়ে করবেন ?
•• সে তার দৃষ্টি নত রাখবে। রাস্তাঘাটে বা এখানে সেখানে মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকবে না।
•• অফিসে বা বাহিরে থাকা অবস্থায় কি করছে তা নিয়ে আপনাকে দুশ্চিন্তায় থাকবে হবে না। অফিসের কলিগ বা অন্য মেয়েদের সাথে ফ্ল্যার্ট করছে কিনা সেই ভয়ে থাকতে হবে না আপনাকে।
•• আপনার সাথে অশালীন আচরণ করবে না। কখনো অশ্লীল শব্দ উচ্চারণ করবে না। আজেবাজে ভাষার ব্যবহার বা গালাগালি করবে না।
•• কখনো আপনার বা সন্তানের গায়ে হাত তুলবে না।
•• বিয়েতে মোটা অংকের যৌতুক বা উপহার দাবি করবে না। ইন্ডিরেক্টলি সেটার জন্যে ফোর্স করবে না।
•• ড্রাগস বা খারাপ সঙ্গের ভয় থাকবে না আপনার। নেশাজাতীয় কোন কিছুর সাথে সম্পৃক্ততা থাকবে না। যাদের সাথে মিশতেছে ওরা কেমন। কবে না ঘরে মাতাল হয়ে ফিরে এই ভয় থাকবে না আপনার।
•• আপনাকে এবং আপনার পরিবারের লোকজনকে সে সম্মান করবে। ভালো ব্যবহার করবে।
•• দ্বীন ও দুনিয়ার কাজে সহযোগী হবে। আশা করা যায় ঘরের কাজে সহযোগীতা পাবেন। চাকরাণী নয় রাণীর মতো ট্রিট করবে আপনাকে।
•• দ্বীন পালনের জন্যে পরিপূর্ণ পর্দা করার জন্যে আপনি একটি সুন্দর পরিবেশ পাবেন। দ্বীন পালনে বা পর্দা করতে কোন বাধার মুখোমুখী হতে হবে না।
•• একসাথে দ্বীন পালনের মাধ্যমে জান্নাতের দিকে এগিয়ে যেতে সহজ হবে। আপনি একজন মাধ্যম পাবেন যার সহযোগিতায় আলেমদের কাছ থেকে বিভিন্ন মাসয়ালা মাসায়েল জানতে পারবেন। ভালো একজন গাইড পাবেন যে দ্বীন পালনে আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। নিজে না পারলেও আলেমদের কাছ থেকে জেনে জানাতে পারবে।

সংগৃহীত

29/07/2018

হযরত আবু হুরাইরা রা. হতে বর্ণিত হয়েছে,তিনি বলেন,একদা আমি রাসূলুল্লাহ সা.-এর নিকট উপস্থিত ছিলাম । এমন সময় জনৈক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সা.- কে জানালেন যে, তিনি জনৈক আনসারী মেয়েকে বিবাহ করতে চান। তখন রাসূলুল্লাহ সা. তাকে জিজ্ঞেস করলেন,
- তুমি তাকে দেখেছো?
উত্তরে তিনি বললেন,
- না, দেখিনি।
রাসূলুল্লাহ (সাঃ) বললেন,
- “ যাও, দেখে এসো। কারণ, আনসারদের চোখে কিছু ভিন্ন অবস্থা আছে।"
{সহীহ মুসলিম, ২য় খন্ড,১০৪ পৃষ্ঠা;হাদীস নং ১৪২৪/সুনানে আবু দাউদ, ২য় খন্ড, ৩১৫ পৃষ্ঠা;হাদীস নং ২০৮২/ফাতাওয়া শামী, ৬ষ্ঠ খন্ড, ৩৭০ পৃষ্ঠা}
সংগৃহীত

26/07/2018

কোন মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে সাধারণত যে ‎চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করা হয়, তা হলো-
১. দ্বীন বা ধর্মীয় অবস্থা,
২. বংশীয় আভিজাত্য,
৩. সৌন্দর্য,
৪. ধন-সম্পদ।

তবে- রাসূলুল্লাহ সা. এ ৪টির মধ্য হতে ধর্মীয় অবস্থাকে প্রাধান্য দিতে বলেছেন এবং ধার্মিকা মেয়েকে বিবাহ করার তাগিদ দিয়েছেন। কেবল কারো বাহ্যিক রুপ দেখে ধর্মীয় অনুধাবন করা যায় না। তাই তার ধর্মীয় অবস্থা, রুচি, ব্যবহার সম্পর্কে জানতে হলে ভালো হয় যে-
নিজের নির্ভরযোগ্য মাহরাম মহিলাদের মাধ্যমে তদন্ত করা। নয়তো অন্তত শর্তসাপেক্ষে নিজে প্রশ্ন বা পরীক্ষা করেও জেনে নেয়া যায়।

বাকী তিন বিষয় নিজের মধ্যে পড়ে। যদি সৌন্দর্য দরকার হয় তাহলে অন্য দু বিষয়ে ছাড় দেয়া যেতে পারে। তবে বংশীয় আভিজাত্য আর ধন-সম্পদের কারণে কোন মেয়েকে বিয়ে করাটা ঝুকি পূ্র্ণ।

সংগৃহীত

25/07/2018

রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন-
“কোন পুরুষ যেন কোন (বেগানা) মহিলার সাথে নির্জনে অবস্থান না করে। কারণ- এমনটি হলে তাদের তৃতীয়জন হয় শয়তান।”
{জামি’য়ে তিরমিযী, ৩৬৪ পৃষ্ঠা;হাদীস নং ১১৭৩}
যে কোন ক্ষেত্রে এটাকে প্রধান বিবেচনায় রাখা উচিত।

24/07/2018

ইসলামী শরীয়ত বিবাহের উদ্দেশ্যে বিবাহেচ্ছুক ব্যক্তির জন্য তার কাঙ্খিত পাত্রীকে পূর্বে বর্ণিত নিয়মে শুধু দেখার অনুমতি দিয়েছে।
দেখা ছাড়া আর কিছুর অনুমতি দেয়নি।
সুতরাং তাকে স্পর্শ করা কিংবা এ জাতীয় কিছু কোনক্রমেই বৈধ নয়। এমনকিতার হাত ধরা বাহাতে আংটি পরিয়ে দেয়াও জায়িয হবে না।
ইসলামের দৃষ্টিতেবিবাহের পূর্বে Engagement বলতেও কিছু নেই। কারণ বিয়েটা নিজেই একটা চুক্তি আর সহজ চুক্তি। এর জন্য আরেকটা চুক্তির সুযোগ নেই। পাত্র বা পাত্রী অবস্থা বিবেচনা করার জন্য সময় নেয়া হতে পারে, কিন্তু সেটাও তো এংগেজমেন্ট শর্তের মধ্যে পড়ে না।

এক্ষেত্রেও সে অপরিচিতা-বেগানানারী হিসেবেই গণ্য হবে। বস্তুত- দেখাকে যে প্রয়োজনে বৈধ করা হয়েছে, তা শুধু দেখার দ্বারাই পূরণ হয়ে যায়। সুতরাং তাকে স্পর্শ করা বা অন্যকোন কিছু কোনক্রমেই বৈধ হবে না। এমনকি দেখার প্রয়োজন পুরা হওয়ার সাথে সাথে তার সাথে অন্যান্য বেগানার ন্যায় তার পর্দা করা ফরজ হবে এবং পরবর্তীতে দেখা-সাক্ষাত করা কিংবা সরাসরি বা ফোনে আলাপচারিতা জায়িয হবে না।
{সূত্রঃ ফাতাওয়া শামী,৬ : ৩৭০}

Address

21 Banani
Dhaka

Telephone

+8801855573555

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিয়েকে সহজ করি Ease Marriage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিয়েকে সহজ করি Ease Marriage:

Share

Category