Bulbul Procharony

Bulbul Procharony বুলবুল প্রচারণীতে সিল, সাইনবোর্ড, ডিজিটাল প্রিন্ট, গেঞ্জি প্রিন্ট, ক্রেস্ট, মগ ও আইডি কার্ড সহ প্রিন্টিং এর সকল কাজ করা হয়।

আলহামদুলিল্লাহ, 2026 এর নির্বাচনের কাজ শুরু করলামশ্রদ্ধেয় মেজর সাইদ (অবঃ) স্যারকে ধন্যবাদ এবং শুভকামনা রইল তার সুন্দর ও ...
28/11/2025

আলহামদুলিল্লাহ, 2026 এর নির্বাচনের কাজ শুরু করলাম
শ্রদ্ধেয় মেজর সাইদ (অবঃ) স্যারকে ধন্যবাদ এবং শুভকামনা রইল তার সুন্দর ও সফল ভবিষ্যৎ এর জন্য

28/11/2025

আমার প্রতিষ্ঠানের জন্য একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার খুঁজছি।
চাকরির বিজ্ঞপ্তি | BULBUL PROCHARONY
অফিস লোকেশন: Shop no 17, 1st floor, Rojonigandha Tower, Kachukhet Bazar, Dhaka Cantonment.
জব টাইপ: ফুল-টাইম (অনসাইট)
সাপ্তাহিক অফিস: ৬ দিন
বেতন: মাসিক ১৫,০০০ – ১৮,০০০ টাকা (অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হবে)
প্রয়োজনীয় দক্ষতা:
১. ডিজিটাল প্রিন্ট হাউসের গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
২. ব্যানার,পোস্টার, সাইনবোর্ড ডিজাইনের কাজে নুন্যতম ২বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
CV পাঠানোর ঠিকানা: [email protected]

Call now to connect with business.

01/03/2025

আজকে মাগরিবের আজান এর পর থেকে সকল কবর বাসীর আজাব বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।❤️

সকল ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
21/02/2025

সকল ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

স্যাবিকার্ড (ARNI) হার্ট ফেইলিওরের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। রোগীকে এই স্লিপ দিয়ে বাইরে কিনতে পাঠানো হয়েছে। ওষুধের দোকানদা...
20/02/2025

স্যাবিকার্ড (ARNI) হার্ট ফেইলিওরের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। রোগীকে এই স্লিপ দিয়ে বাইরে কিনতে পাঠানো হয়েছে। ওষুধের দোকানদার দিয়ে দিয়েছে সোডিকার্ব। দুটো একেবারেই ভিন্ন জাতের দুটো ওষুধ।
রোগীর ছেলে দোকানদারকে বলল, 'পাওয়ার' তো মেলে না। দিয়েছে ৫০ মিগ্রা, আপনি দিলেন ৬০০ মিগ্রা। ওষুধওয়ালা দারুণ একটা উত্তর দিয়েছে। বলেছে, ডাক্তার ভুল করেছে। ভুল করে ৬০০ মিগ্রার বদলে ৫০ মিগ্রা লিখেছে। এই ওষুধ ৬০০ মিগ্রা ছাড়া হয় না। বেচারা আর কী করবে, সে ওষুধই নিয়ে এসেছে।

ওষুধটা আমাদের হাতে পড়াতে নাহয় পরিবর্তন করতে পাঠানো গেছে। ধরুন এই রোগীকে ছুটির কাগজে আমরা এই ওষুধটি লিখে দিয়েছি। আর রোগী প্রতিদিন সোডিকার্ব খেয়ে যাচ্ছে। কল্পনা করা যায়?

আজকেরই আরেক ঘটনা। রোগীকে আনতে দেওয়া হয়েছে Ancor (2.5 mg), রোগীকে দিয়ে দিয়েছে Fincor (10 mg)। রোগীকে বলেছে এই ওষুধ তো ২.৫ হয় না, ১০-ই হয়। অথচ একটা বিটা ব্লকার আরেকটা মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর এন্টাগনিস্ট।

এটা শুধু আজকের ঘটনা বললাম। এমন যে কতো ঘটনা...
এক রোগীকে হার্ট ফেইলিওরের জন্য এমপাগ্লিফলোজিন দেওয়া হয়েছে। দোকানদার জিজ্ঞেস করেছে, আপনার কি ডায়াবেটিস আছে? রোগী বললেন, না। দেখেন ডাক্তার আপনাকে ডায়াবেটিসের ওষুধ দিয়ে রেখেছে। রোগীদের ওষুধের দোকানদারদের প্রতি অগাধ বিশ্বাস থাকে। সে ঐ ওষুধ বন্ধই করে দিয়েছে। আর খায়নি। বারবার হসপিটালাইজেশান।

ঠিক একই ঘটনা বহুবার ঘটেছে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের রোগীদের ক্ষেত্রে। তাদেরকে মেটফরমিন দেওয়া হলে ওষুধের দোকানদাররা ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিয়েছে বলে ভয় দেখিয়ে দেয়।
মক্সাক্লাভ ৩৭৫ মিগ্রা দেওয়া হয়েছে। এটি এন্টিবায়োটিক। ৩৭৫ দেখে দোকানদার দিয়ে দিয়েছে জেনোল ৩৭৫। যা একটা শক্তিশালী ব্যথার ওষুধ। আর বলেছে, ডাক্তার ভুল করেছে। ভুল করে ৩ বেলা লিখেছে। এটা ২ বেলা খাওয়ার ওষুধ।

হাই প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ খেয়ে ব্লাড প্রেশার ১১০/৭০ মিমি মার্কারি। ফার্মেসিওয়ালা জিজ্ঞেস করেছে আপনি কি এখনও ওষুধ খান? হ্যাঁ। হায়হায় করে উঠেছে ফার্মেসিওয়ালা। এই প্রেশারে ওষুধ খেলে তো মরবেন মিয়া। ঐ দোকানওয়ালাকে কে বোঝাবে, অনেকদিন প্রেশারের ওষুধ খেয়েই বিপি কন্ট্রোলে আছে। সেই থেকে রোগীর ওষুধ বন্ধ। এরপর এসেছে ২২০/১২০ মিমি মার্কারি বিপি নিয়ে।

এক বাচ্চার এক দিনের ডায়রিয়া। বিশ্বাস করবেন কি-না জানি না, ফার্মেসিওয়ালা গুনে গুনে ৫টি এন্টিবায়োটিক দিয়েছে। নিজের সামান্য লাভের জন্য শিশুটার ক্ষতি করতে এদের একটুও হাত কাঁপে না।
কিছু ফার্মেসিওয়ালা সন্ত্রাসের চেয়েও বড়ো অপরাধ করে। এরা সঙ্গোপনে নিজেদের মূর্খতা, অসভ্যতা ও লকলকে লোভের জন্য রোগীর যে কতো বড়ো ক্ষতি করে চিন্তাই করা যায় না। এদেরকে প্রতিহত না করা গেলে জনগণ নীরবে ধুঁকতেই হবে। রোগীর বড়ো বড়ো ক্ষতি হতেই থাকবে।

ডা. মারুফ রায়হান খান
৩৯ তম বিসিএস
হৃদরোগ বিশেষজ্ঞ
From ফাফরবাজ।

১.📿সুবাহানআল্লাহ ২.📿আলহামদুলিল্লাহ ৩.📿লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ৪.📿আল্লাহু আকবর ৫.📿আল্লাহুমা সল্ল...
14/02/2025

১.📿সুবাহানআল্লাহ
২.📿আলহামদুলিল্লাহ
৩.📿লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
৪.📿আল্লাহু আকবর
৫.📿আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
৬.📿আস্তাগফিরুল্লাহ
৭. 📿সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
৮. 📿লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
৯. 📿আল্লাহুমাগফিরলি
১০.📿আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
১১.📿ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
১২. 📿ইয়া জাল জালালি ওয়াল ইকরাম
১৩.📿জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
১৪. 📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
১৫. 📿আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
১৬.📿লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
১৭.📿 ইয়া হালালাল মুশকিলাত
১৮.📿আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
১৯.📿ইয়া আরহামার রাহিমীন
২০.📿ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
২১.📿 আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
২২.📿 আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
২৩.📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
২৪.📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
২৫.📿লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
২৬.📿লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
২৭.📿ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আই নিউ ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা
২৮.📿ইয়া ওয়াদুদু
২৯.📿 রাব্বি হাবলি মিনাস সলিহিন
৩০.📿ইন্নামা আশকু বাছহি অ হুজনি ইলাল্লাহ
৩১.📿ইন্নাল্লাহা মাআ সবেরীন
৩২.📿হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল
৩৩. 📿ইয়া রাব্বিগ ফিরলি
৩৪. 📿সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
৩৫.📿আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম

পড়া শেষে সবাই আলহামদুলিল্লাহ!😊❤️

আসসালামু আলাইকুম পণ্যের নাম: বিভিন্ন ধরনের ডিজিটাল প্রিন্টেড মগ।বিস্তারিত বিবরণ:  নিজস্ব মেশিন ব্যবহার করে হিট প্রিন্ট এ...
13/02/2025

আসসালামু আলাইকুম

পণ্যের নাম: বিভিন্ন ধরনের ডিজিটাল প্রিন্টেড মগ।

বিস্তারিত বিবরণ: নিজস্ব মেশিন ব্যবহার করে হিট প্রিন্ট এর মাধ্যমে আমাদের প্রত্যেকটি মগ তৈরি করা হয়। যা দীর্ঘদিন টেকসই হয় এবং রেগুলার ইউজ করলেও কালার উঠে যাবে না।

মূল্য: মগের ধরন অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়।

আসসালামু আলাইকুম পণ্যের নাম: বিভিন্ন ধরনের ডিজিটাল প্রিন্টেড ব্যানার, সাইনবোর্ড, বিলবোর্ড, প্ল্যাকার্ড, ফেস্টুন ইত্যাদি।...
11/02/2025

আসসালামু আলাইকুম

পণ্যের নাম: বিভিন্ন ধরনের ডিজিটাল প্রিন্টেড ব্যানার, সাইনবোর্ড, বিলবোর্ড, প্ল্যাকার্ড, ফেস্টুন ইত্যাদি।

বিস্তারিত বিবরণ: নিজস্ব মেশিনের মাধ্যমে উন্নত মানের মিডিয়া ব্যবহার করে সকল প্রিন্ট দক্ষ কারিগর দ্বারা করা হয়।
প্রিন্টের ডিজাইন ক্রেতা চাইলে নিজেরা করে দিতে পারে বা আমাদের নিজস্ব ডিজাইনার দাঁড়াও নিজেদের মন মত করে করিয়ে নিতে পারে।

মূল্য: প্রিন্টের সাইজ অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়।

যোগাযোগ: ইনবক্স এ যোগাযোগ করুন প্লিজ।

শুভ সকাল সবাইকে। আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ🍁২৮ শেষ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ 🍁১১ শাবান ১৪৪৬ হিজরী 🍁রোজ_ মঙ্গলবার
11/02/2025

শুভ সকাল সবাইকে।
আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ🍁
২৮ শেষ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ 🍁
১১ শাবান ১৪৪৬ হিজরী 🍁
রোজ_ মঙ্গলবার

আসসালামু আলাইকুম। কাস্টমার হ্যান্ডেল করার সময় যে বিষয়গুলো মাথায় রেখে কাজ করা উচিত।* সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হব...
10/02/2025

আসসালামু আলাইকুম।

কাস্টমার হ্যান্ডেল করার সময় যে বিষয়গুলো মাথায় রেখে কাজ করা উচিত।

* সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে কাস্টমারকে খুব সুন্দর ভাবে স্বাগতম জানাতে হবে। তার জন্য সবথেকে উত্তম উপায় হচ্ছে পেইজে অটো রিপ্লে সেট করা।

*চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব কাস্টমারের মেসেজের উত্তর দিতে ।এতে করে কাস্টমারের আগ্রহ আমার পণ্যের প্রতি বা আমার পেইজের প্রতি কমে যাবে না ।

* তাদেরকে খুব নম্রতার সাথে আমাদের পণ্য ক্রয় করার জন্য আগ্রহী করতে হবে ।কাস্টমার আগ্রহী তখনই হবে যখন তাকে আমি আমার পণ্যের ডিটেলস তাকে বোঝাতে সক্ষম হব।

*কাস্টমারকে ছোট করে কিন্তু তথ্যবহুল রিপ্লাই দিতে চেষ্টা করতে হবে ।

* কাস্টমারের সাথে কথা বলার সময় কোন অবস্থাতেই বিরক্ত হওয়া যাবে না। কারণ অনেক কাস্টমার আছে আমার থেকে পণ্য না নিলেও আমার পণ্য সম্পর্কে সে জানতে এসেছে, হয়তো পরবর্তীতে সে আমার কাস্টমার হতেও পারে। তাই খুবই নম্রতার সাথে তাকে ডিল করতে হবে।

*কাস্টমারদের পেমেন্ট সিস্টেম ,ডেলিভারি সিস্টেম এবং রিকভারি সিস্টেম সম্পর্কে অবগত করতে হবে ।

*অর্ডার কনফার্ম হলে যত দ্রুত সম্ভব কাস্টমারকে খুব ভালোভাবে পণ্য ডেলিভারি দিতে হবে।

*কাস্টমারের কাছ থেকে পণ্যের ফিডব্যাক নিতে হবে ভালো ফিডব্যাক গুলি সকালের সাথে শেয়ার করতে হবে এবং খারাপ ফিডব্যাক থেকে নিজেকে শিক্ষা নিতে হবে।

*চেষ্টা করতে হবে কাস্টমারের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখতে।

*কোন পণ্য ডেলিভারিতে কাস্টমারের কোন কমপ্লেইন থাকলে সেটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেটা সমাধান করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সর্বোপরি বলা যায় অনলাইন বিজনেসের ক্ষেত্রে কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা পরবর্তীতে আমাদের ব্যবসার জন্য খুবই দরকারি।

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 03:15 - 20:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

01610222646

Alerts

Be the first to know and let us send you an email when Bulbul Procharony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bulbul Procharony:

Share