26/08/2024
স্মরনকালের এই ভয়াবহ বন্যায় এদেশের মানুষের একতা ও আন্তরিকতা সবাইকে অভিভুত করেছে। আমরাও ‘বাংলাদেশ কার্নিভাল’ থেকে ছোট্ট প্রয়াসে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি।
ছোটখাটো সেই সবকটি চেষ্টার ছবি তুলে রাখা হয়নি। তবে আজ এই পোস্টে Fresh Anonna কে ধন্যবাদ না দিলেই নয়। ‘অনন্যা’র সাথে আমাদের বন্ধন পুরনো। তবে গত রাত ৩টায় যখন আমরা জানালাম, জরুরি ভিত্তিতে ১০০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন একটি বন্যা দূর্গত এলাকায় পাঠাতে চাই, তখনও যে সর্বোচ্চ দ্রুততার সাথে তা আমাদের হাতে পৌঁছে দেয়া হবে- এমনটা আশাতীত ছিলো!
‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’সহ অন্যান্য ত্রাণ ইতিমধ্যে কুমিল্লার বুড়িচং সাউথ জোনের উদ্দেশ্যে রওনা হয়েছে।
আমরা কৃতজ্ঞ॥