19/07/2026
আলহামদুলিল্লাহ।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ১৪৪৮ হিজরি/২০২৭ সালের হজ কার্যক্রমের জন্য প্রাথমিকভাবে যোগ্য হজ এজেন্সির তালিকায় আমাদের প্রতিষ্ঠান লক্ষ্মীপুর এয়ার ট্রাভেলস স্থান পেয়েছে।
🔖 হজ লাইসেন্স নং: ০৯০১
দীর্ঘ পথচলায় যাঁরা আমাদের প্রতি আস্থা রেখেছেন, পাশে থেকেছেন এবং নিরলসভাবে দোয়া করে গেছেন—তাঁদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের হলেও, একই সাথে এটি আমাদের দায়িত্বকেও আরও বাড়িয়ে দিয়েছে।
ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতেও সম্মানিত হজযাত্রীদের নির্ভরযোগ্য, স্বচ্ছ ও আন্তরিক সেবা প্রদানের ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।
সবার দোয়া ও শুভকামনা কামনা করছি।
লক্ষ্মীপুর এয়ার ট্রাভেলস
#হজ২০২৭ #হজলাইসেন্স০৯০১