3XP Communications

3XP Communications 3XP Communications is a trailblazing concert management company in Bangladesh

31/01/2025

আসসালামু আলাইকুম,

আমরা আন্তরিকভাবে দুঃখিত আপডেট দিতে দেরি হওয়ার জন্য। রিফান্ড প্রসেস শুরু করতে আমাদের প্রায় ১ সপ্তাহ বিলম্ব হয়েছে, যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

আমরা সিরিয়াল নম্বর অনুযায়ী রিফান্ড প্রক্রিয়া শুরু করেছি। পাশাপাশি, কনসার্টের ভেন্যু পরিবর্তন করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে শো আয়োজন করছি। নির্দিষ্ট কিছু বাধ্যবাধকতার কারণে আমরা আগে আপডেট দিতে পারিনি, এজন্য দুঃখিত। অনুগ্রহ করে আপনারা ধৈর্য ধরুন।

এছাড়া, যারা টিকিট বিক্রি করেছে, সেই আউটলেটগুলো শুধুমাত্র টিকিট বিক্রির দায়িত্বে ছিল। একইভাবে, প্রোমোশনাল পার্টনাররাও শুধুমাত্র প্রচারণার অংশ হিসেবে কাজ করেছে। তাদের ব্যক্তিগতভাবে কোনো ধরনের হেনস্তা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

আমাদের পেজে প্রচুর মেসেজ আসার কারণে উত্তর দিতে কিছুটা সময় লাগছে, এজন্য আমরা দুঃখিত।

আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

 # # # কনসার্ট সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা**প্রশ্ন ১: আমরা কি রিফান্ড দেব? যদি কনসার্ট সামনে হয়, তাহলে আমরা কী করব?****উত...
17/01/2025

# # # কনসার্ট সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা

**প্রশ্ন ১: আমরা কি রিফান্ড দেব? যদি কনসার্ট সামনে হয়, তাহলে আমরা কী করব?**

**উত্তর:**
আমরা সবাইকে, যারা টিকিট কেটেছেন, রিফান্ড ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করছি। কারণ, কিছু টিকিট আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেগুলো আমরা বিক্রি করিনি। এই টিকিটগুলো আলাদা করার জন্যই এই রিফান্ড ফর্মের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমরা টিকিট যাচাই করে রিফান্ড দিতে পারি। যদি আমরা ভবিষ্যতে কনসার্ট করতে পারি, তাহলে যারা তাদের টিকিট ফেরত দেবেন, তাদের নতুন টিকিট প্রদান করা হবে।

---

**প্রশ্ন ২: কনসার্টটি কেন হয়নি?**

**উত্তর:**
২০ তারিখে আমরা কনসার্টটি করতে চেয়েছিলাম, আমাদের অনুমতি, পুলিশ ক্লিয়ারেন্স সবই ছিল। কিন্তু ১৮ তারিখে, আয়োজকদের দোষে নয়, বরং খুলনায় বড় শো করার মতো উপযুক্ত ভেন্যুর অভাবে সমস্যা দেখা দেয়। তারা লিনিয়ার পার্ক, যেখানে চারপাশে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই, সেখানে শো করতে বাধ্য হয়। এর ফলে কিছু টিকিটবিহীন উগ্র দর্শকের তাণ্ডব হয়, যা জাতীয় সংবাদে প্রকাশিত হয় এবং এর প্রভাব এখনও রয়েছে। আমরা সেই পরিস্থিতির কারণে শো স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করি। তবে, সরকারি একটি ভেন্যুতে নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় আমরা আর অনুমতি পাইনি। আমরা দ্বিগুণ জনবলসহ পেশাদার সিকিউরিটি ফোর্স নিয়ে শো করার পরিকল্পনা করেছিলাম এবং পুলিশ ও যৌথ বাহিনীর সঙ্গে কাজ করেছিলাম। কিন্তু ওই ঘটনার পর খুলনার মাননীয় ডিসি স্যার নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না, তাই তিনি অনুমতি দেননি।

---

**প্রশ্ন ৩: ভেন্যু বুকিং ফি ৪ লক্ষ টাকা পরিশোধ না করলে কনসার্ট কীভাবে হবে?**

**উত্তর:**
ডিসি স্যারের অধীনে থাকা খুলনা জেলা স্টেডিয়াম একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। এখানে সম্পূর্ণ নিরাপত্তা ক্লিয়ারেন্স না পেলে ডিসি স্যার কোনোভাবেই অনুমতি দিতে পারেন না। আমরা ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি যে, অনুমতিপত্র নিয়ে গেলে অফিশিয়াল উপায়ে টাকা ক্লিয়ার করলেই আমরা ভেন্যু পেয়ে যাব। কিন্তু বৃহস্পতিবার সকাল পর্যন্ত যখন আমরা কোনো অনুমতি পাইনি, তখন আমাদের পক্ষে আর বেশি অপেক্ষা করা সম্ভব ছিল না। এজন্য আমরা দ্বিতীয় ধাপে ব্যান্ডের প্রচার শুরু করতে পারিনি।

---

**প্রশ্ন ৪: খুলনা ব্যান্ড মিউজিক ফ্যান কমিউনিটি (KBMFC) এবং অন্যান্য পার্টনারদের ভূমিকা কী ছিল?**

**উত্তর:**
প্রমোশনাল পার্টনাররা মূলত কমিউনিটি ম্যানেজমেন্ট করে। যখন পেশাদারভাবে একটি শো হয়, তখন এই কমিউনিটিগুলোর সঙ্গে কমিউনিটি এঙ্গেজমেন্ট চুক্তি হয়। তারা প্রবেশাধিকার বা টি-শার্টের মতো সুবিধা পায় এবং এজন্য তারা আয়োজকদের দাবিকৃত পোস্ট দেয়। আমাদের কনসার্টের প্রচারের জন্য তাদের বেশি পোস্ট করার প্রয়োজন ছিল। এই কমিউনিটি গুলোর কাজই হলো বিভিন্ন কনসার্ট এবং ব্যান্ড মিউজিশিয়ানদের প্রচার করা। আমাদের কনসার্টের পাশাপাশি তারা অন্য শোও প্রচার করেছিল। সিটি কলেজের একটি শোয়ের সঙ্গে আমরা সহযোগিতা করে প্রায় ৩০টি টিকিটও বিক্রি করেছিলাম।

---

**প্রশ্ন ৫: আমরা সামনে শো করব কি না?**

**উত্তর:**
আমরা সামনে এই শো করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমরা যখনই ভেন্যুর অনুমতি পাব, তখনই সেই ডকুমেন্টগুলো প্রকাশ্যে পোস্ট করে ব্যান্ডের প্রচার এবং অন্যান্য কার্যক্রম শুরু করব। টিকিট রিফান্ড প্রক্রিয়াও চলমান থাকবে।

---

**প্রশ্ন ৬: রিফান্ড দিতে দেরি হচ্ছে কেন?**

**উত্তর:**
আমাদের বিক্রিত টিকিট ছাড়াও উপহার দেওয়া এবং নিয়ন্ত্রণের বাইরে যাওয়া প্রায় ১৪০০ টিকিট বাজারে রয়েছে। অনেকেই অনলাইনে বিভিন্নভাবে টিকিট বিক্রি করেছেন। সঠিক যাচাই ছাড়া আমরা রিফান্ড প্রক্রিয়া শুরু করতে পারছি না। গুগল ফর্মের প্রশ্নগুলো দেখলেই বুঝবেন যে আমরা সঠিক যাচাইয়ের মাধ্যমে রিফান্ড নিশ্চিত করার চেষ্টা করছি।

আমরা আবারও জানাচ্ছি, শুধুমাত্র অনুমতির জটিলতার কারনে আমরা এখন এই কন্সার্ট টি করতে পারছি না। এই ব্যাপারে স্থানীয় প্রশাসন,...
16/01/2025

আমরা আবারও জানাচ্ছি, শুধুমাত্র অনুমতির জটিলতার কারনে আমরা এখন এই কন্সার্ট টি করতে পারছি না। এই ব্যাপারে স্থানীয় প্রশাসন, পুলিশ সবাইকে জানিয়ে একটা প্রসেস এর মাধ্যমে টিকিট রিফান্ড শুরু করেছি। টিকেট রিফান্ড এর জন্য এই ফর্মটি ফিলআপ করুন - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd-P9aa4Xl4Kuq0USvmKdv5foaKtCfxKlvHzqxfMcjToW0RdA/viewform

অনুগ্রহ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। এই কন্সার্ট আবার দেরি হওয়ার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। এবং আমরা আপনাদের সবার রিফান্ড এর জন্য দায়বদ্ধ থাকব। তাই যারা রিফান্ড চান তারা দ্রুত ফর্মটি ফিলআপ করুন।

নোটিশঅনুমতির জটিলতার কারণে আমরা ১৭ তারিখের "বিজয়ে তারুণ্য" কনসার্টটি আয়োজন করতে পারছি না। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ...
16/01/2025

নোটিশ

অনুমতির জটিলতার কারণে আমরা ১৭ তারিখের "বিজয়ে তারুণ্য" কনসার্টটি আয়োজন করতে পারছি না। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কনসার্টটি আয়োজন করার জন্য। এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই কনসার্টটি করতে চেয়েছিলাম। তবে, একটি ছোট সংগঠন হিসেবে আমাদের জন্য এই মুহূর্তে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব নয়। আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং শিগগিরই আমাদের নতুন তারিখ জানিয়ে দেবো। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা টোটাল ফিজিক্যাল টিকিট ৩০০০ বিক্রি করেছি যার সম্পূর্ণ ডাটা আমাদের কাছে আছে। সুতরাং কেউ বিভ্রান্তি ছরাবেন না।

আমরা বিভিন্ন পয়েন্টের মাধ্যমে নিজেই টিকিট বিক্রি করেছি। তাই, দয়া করে আমাদের গুগল ফর্মে আপনার নাম, নম্বর, জেলা, টিকিটের সিরিয়াল নম্বর, টিকিটের ছবি এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করুন। আমরা ১০ দিনের মধ্যে টিকিটের মূল্য ফেরত দেওয়া শুরু করবো, এবং পরবর্তীতে পর্যায়ক্রমে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

- রিফান্ড ফর্ম লিঙ্কঃ https://forms.gle/p4dWmEzmYMHN36rt8

৩এক্সপি কমিউনিকেশনস তাদের পক্ষ থেকে এই কনসার্টটি না হওয়ার জন্য সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছে। আমাদের কোনো পার্টনারের এখানে কোনো ধরনের দায়ভার নেই। আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

দয়া করে এই বিষয়ে আমাদের পার্টনারদের দোষারোপ করবেন না। আমাদের নতুন তারিখ জানাতে কমপক্ষে ১ সপ্তাহ সময় লাগবে।

ধন্যবাদান্তে,
৩এক্সপি কমিউনিকেশনস

We regret to inform you that due to unforeseen complications in obtaining the necessary permissions, we are unable to proceed with the "Bijoye Tarunno" concert scheduled for the 17th. Despite our best efforts and continued attempts up until the last moment, it has become clear that, as a small organization, we are not in a position to hold the event at this time. We understand this may cause disappointment, and for that, we are sincerely sorry. We will do our best to announce a new date as soon as possible.

For those who purchased tickets, we handled sales through various points. To facilitate the refund process, please submit your name, contact number, district, ticket serial number, a photo of your ticket, and any other necessary details via our Google form. We will begin issuing refunds within 10 days, and these will be processed sequentially based on ticket serial numbers.

- Refund Form - https://forms.gle/p4dWmEzmYMHN36rt8

3XP Communications is fully taking responsibility for the cancellation of this concert. We want to clarify that our partners are not at fault for this situation. We deeply regret the inconvenience caused and are truly sorry for any trouble this may have caused.

We kindly request that you do not place any blame on our partners regarding this matter. We are working diligently to reschedule the concert and expect to provide a new date within at least one week.

Thank you for your understanding and patience.

Sincerely,
3XP Communications

SEE YOU ALL AT SHIBABRI - LET THE FEST BEGINTHE OFFER IS ONLY FOR TODAY
11/01/2025

SEE YOU ALL AT SHIBABRI - LET THE FEST BEGIN

THE OFFER IS ONLY FOR TODAY

Khulna, are you ready? Only 6 days left for the biggest concert in Khulna’s history! 🔥14 legendary bands, one stage maki...
11/01/2025

Khulna, are you ready?
Only 6 days left for the biggest concert in Khulna’s history! 🔥
14 legendary bands, one stage making history together 🎶✨. A day full of music, vibes, and pure energy 🎸💥.

Limited tickets left so don’t sleep on it—grab yours now and be part of the hype! 🎟️🔥

Get ready khulna. বিজয়ে তারুণ্য ২০২৪
02/01/2025

Get ready khulna. বিজয়ে তারুণ্য ২০২৪

এবার তো ঠিক আছে, না কি কিছু আর লাগবে? 🤔 মন্তব্যে জানাও!রাত ৯ টায় পেইজ এ চোখ রাখুন ।
02/01/2025

এবার তো ঠিক আছে, না কি কিছু আর লাগবে? 🤔 মন্তব্যে জানাও!

রাত ৯ টায় পেইজ এ চোখ রাখুন ।

02/01/2025

১২টা ব্যান্ড, এক মঞ্চে, এক দিনে—খুলনায় এমন কিছু আগে কখনো হয়নি। 🤘🤘🤘

রাত ৯টা-এ পেজে চোখ রাখুন, আসছে পূর্ণ লাইনআপ আর কিছু বড় ঘোষণা। 🔥

এবার খুলনায় যা হবে, তা হইনি আগে। রেডি তো সবাই?

যারা অফলাইনে টিশার্ট সহ টিকিট অর্ডার করেছিলেন কাল আমরা ৩ টা বুথ এর মাধ্যমে টি-শার্ট ডেলিভারি করা শুরু করব। যে যার যার টি...
02/01/2025

যারা অফলাইনে টিশার্ট সহ টিকিট অর্ডার করেছিলেন কাল আমরা ৩ টা বুথ এর মাধ্যমে টি-শার্ট ডেলিভারি করা শুরু করব। যে যার যার টি-শার্টের স্টিকার সহ টিকেট নিয়ে বুথ-এ আসবেন।

ধন্যবাদ সবাইকে

31/12/2024

আমরা আবারও বলছি, আমরা অত্যন্ত দুঃখিত। আমরা বিগত এক সপ্তাহ ধরে আমরা অনেক ভাবেই সব ব্যান্ড রেখে শো টা করার চেষ্টা করেছি। আমরা ২ দিনও শো করার চিন্তা করেছি কিন্তু এইটা সম্ভব না। এই জন্য আমরা সব ব্যান্ড এর সাথে কথা বলে ১৭ তারিখ তারিখ নির্ধারন করেছি।

কাল আমরা আমাদের একটা ব্যান্ড ও যোগ করব আমাদের লাইনআপ এ। এবং যারা রিফান্ড চাচ্ছেন তারা টিকিট কাউকে বিক্রি কইরেন না। আমরা ১৪ তারিখ ৩ টা বুথ এর মাধ্যমে যারা পারবে না শো-তে আসতে তাদের টিকিট রিফান্ড করে দিব। আমরা চাই খুলনায় সুন্দর মনে রাখার মত কন্সার্ট আয়োজন করতে। ধন্যবাদ সবাইকে।

31/12/2024

বছরের শেষ আপডেট

শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করার জন্য।

সকল ব্যান্ড এর সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি শো আমরা ১৭ তারিখ করব। আপনাদের সহযোগিতায় আমরা খুলনা বিভাগের সব থেকে বড় কন্সার্টটি করতে চাই। আগামীকাল নতুন বছর নতুন ভাবে আমরা শুরু করব।

আশা করি সুন্দর একটি শো হবে।

Happy New Year 2025

Address

Dhaka
1216

Telephone

+8801575202167

Website

Alerts

Be the first to know and let us send you an email when 3XP Communications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 3XP Communications:

Share

Category