দানাপানি - DanaPani

দানাপানি - DanaPani ঘরোয়া খাবারের সর্বোত্তম বিকল্প দানাপানি - DanaPani

16/01/2025

তেঁতুলের সস।

উপকরণ :
তেঁতুল, চিনি, লবণ, পানি, কর্ণফ্লাওয়ার ও মসলার মিশ্রণ।
মসলার মিশ্রণ টা ঘরেই তৈরি।

কর্ণফ্লাওয়ার দেয়া আছে মানে এরকম টা না যে, এক গাদা কর্ণফ্লাওয়ার দিয়ে ঘন করা। কর্ণফ্লাওয়ার টা দেয়ার উদ্দেশ্য হল, যেন এটা পানি ছেড়ে না দেয়। খেয়াল করবেন, অনেক সময় সস জাতীয় আইটেমে জলীয় অংশ আলাদা হয়ে যায়। সামান্য একটু কর্ণফ্লাওয়ার দিয়েই এটা এড়ানো যায়।

ফুচকার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে এটা। টেস্ট না করলে বুঝা যাবে না। আবার বিকেলে বা সন্ধ্যায় ভাজাপোড়ার সাথেও মানিয়ে যাবে ভাল ভাবেই।

16/01/2025

ঝাল-মিষ্টি চিড়া ভাজা। চায়ের সাথে টা হিসেবে মাঝে মাঝে রাখতে পারেন। আবার এমনি এমনিও মুঠ মুঠ খেতে পারেন।

উপকরণ :
কাঁচা চিড়া, পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ, চিনি ও ভোজ্য তেল(সয়াবিন)

হালকা তেলে ভাজা এই শুকনো খাবার টি আপনার স্ন্যাক র‍্যাকে রাখতেই পারেন।

মূল্য: ২৬০ টাকা প্রতি কেজি।

প্রয়োজনে পেইজে নক দিন।

ঘরোয়া খাবারের সর্বোত্তম বিকল্প দানাপানি - DanaPani

গতকাল রান্নার জন্য মুরগী কাটছি, ছেলেটা হঠাৎ বলে, মা বিরিয়ানি রান্না করিও তো। দুপুরে আমরা মা-ছেলেই খাই। আমি রোজা ছিলাম। ত...
15/01/2025

গতকাল রান্নার জন্য মুরগী কাটছি, ছেলেটা হঠাৎ বলে, মা বিরিয়ানি রান্না করিও তো। দুপুরে আমরা মা-ছেলেই খাই। আমি রোজা ছিলাম। তো ঠিক আছে, ভাতের জায়গায় বিরিয়ানিই হোক। আধা প্লেট বিরিয়ানির জন্য এত ঝামেলা করতে মন চায় নি। তাই একটু ফাঁকি দিলাম।

যা যা ছিল-
- সলিড মুরগীর মাংসের টুকরা ৩-৪ টা ছোট করে কাটা
- ছোট আলু ২ টা ছোট করে কাটা
- পেঁয়াজ কুচি এক মুঠ মত
- আদা-রসুন বাটা ১ চা চামচ
- গরম মসলা গুড়া ১/২ চা চামচ
- টমেটো কুচি ছোট একটা
- লবণ ও শুকনা মরিচ গুড়া প্রয়োজন মত
- তেল ৫০ মি.লি প্রায়
- তরল দুধ আধা কাপের মত ছিল, না থাকলে বাদ
- কাজু বাদাম ৪-৫ টা, না থাকলে বাদ
- তারা মরিচের ভাঙা টুকরা, না থাকলে বাদ
- চাল ছোট চায়ের কাপের এক কাপ

যেভাবে করলাম-
১। পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরতে দিলাম

২। কড়াইতে তেল গরম করে আলুর টুকরোগুলো লালচে করে ভেজে তুলে নিলাম।

৩। একই তেলে পেঁয়াজ আর তারা মরিচের টুকরোগুলো ভেজে নিয়ে মুরগীর আর টমেটোর কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে আদা-রসুন বাটা, লবণ, শুকনো মরিচ গুড়া এবং গরম মসলা গুড়া দিয়ে সামান্য পানি দিয়ে কষালাম।

৪। এই কাজের সাথে আরেক টা চুলায় পানি ঝরানো চাল সামান্য তেলে ভেজে নিচ্ছিলাম।

৫। মাংসে কয়েকবার সামান্য পানি দিয়ে দিয়ে কষিয়ে দুধ ও পানি মিলে চালের দ্বিগুনের সামান্য বেশি দিতে হবে। সাথে আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম।

৬। এই মিশ্রণ টা ফুটে উঠলে ভাজা চালগুলো দিয়ে দিলাম।

৭। পানি টেনে নিলে চুলা বন্ধ একটুখানি চিনি মিশিয়ে কাজু বাদামগুলো কুচি করে কেটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।

আমি বিরিয়ানির মসলা ব্যবহার করি না, তারা মরিচ দেই অল্প। এটাতেই সুন্দর স্মেল আসে। দু-তিন টা ভাঙা টুকরোই ছিল অবশিষ্ট। তারা মরিচ, কাজু বাদাম এবং দুধ না থাকলে এগুলো দিতাম না। এতে স্বাদে সামান্য হেরফের হত এই যা।

প্রতিটা রান্নার একটা বেসিক প্রিন্সিপাল আছে। এটা ঠিক রেখে যে কোনোভাবেই আপনি রান্নাটা করতে পারবেন। ঐ যে, যে গড়তে জানে সে মানুষও গড়তে পারে, বাঁদরও গড়তে পারে।

সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ ❤️❤️❤️

শীতের সকাল টা আরেকটু মিষ্টি হোক।ঐ যে ছোট বেলায় দাদা বাড়ি কিংবা নানা বাড়ি থেকে ফেরার সময় পাতিলে ভরে পাতিলের মুখ কলা পাতা ...
11/01/2025

শীতের সকাল টা আরেকটু মিষ্টি হোক।

ঐ যে ছোট বেলায় দাদা বাড়ি কিংবা নানা বাড়ি থেকে ফেরার সময় পাতিলে ভরে পাতিলের মুখ কলা পাতা দিয়ে বেঁধে দিত আর বলা হত বাসায় গিয়ে কাল সকালে খেও কিন্তু সকাল হওয়ার অপেক্ষা করা যেত না। সে রকমই স্বাদ। স্বাদ-গন্ধের কোনো বাড়াবাড়ি নেই। আলহামদুলিল্লাহ।

সন্ধ্যায় বানালাম, রাতে আমার ছেলে খাবার খেয়ে যখন এই পিঠা দেখল ওর আবার খুব ক্ষুধা লেগে গেল, ঠিক আমাদের ছোট ভার্সন টাই দেখলাম ওর মধ্যে।❤️

সবকিছুর জন্য আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ।

বি.দ্র: এটা কোনো সেল পোস্ট না।

আলু বোখরার আচার ও রসুনের আচার। Freshly prepared.  টেস্ট করতে পারেন আপনিও। প্রয়োজনে পেইজে নক দিন। দুটো আচারেই টক ভাব কম, ...
08/01/2025

আলু বোখরার আচার ও রসুনের আচার। Freshly prepared. টেস্ট করতে পারেন আপনিও।
প্রয়োজনে পেইজে নক দিন।

দুটো আচারেই টক ভাব কম, মিষ্টি আচার বলা যায়। ঝাল মোটামুটি। তারপরেও প্রত্যেক টা মানুষের স্বাদবোধ ভিন্ন৷ হবে এটাই তো স্বাভাবিক, তবে টেস্টি। ভাল লাগবে ইনশাআল্লাহ।
রসুনের আচারের গ্রেভি টা তেঁতুলের ক্বাথের।

আসসালামুয়ালাইকুম প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব শেষ করে আরও একটা বছর বিদায় নিল। সবচেয়ে বড় প্রাপ্তি হল সুস্থভাবে বেঁচে আছি আমর...
01/01/2025

আসসালামুয়ালাইকুম

প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব শেষ করে আরও একটা বছর বিদায় নিল। সবচেয়ে বড় প্রাপ্তি হল সুস্থভাবে বেঁচে আছি আমরা। আলহামদুলিল্লাহ।

আমার ছেলে এক প্রসঙ্গে আমাকে জিজ্ঞেস করল, মা, তোমার আর কতদিন ডেট আছে??
বললাম - জানি না তো বাবা। এটা শুধু আল্লাহই জানে।

সত্যিই কিন্তু আমাদেরও এক্সপায়ার ডেট আছে, কিন্তু আমরা শুধু পণ্যের ডেট নিয়ে উদ্বিগ্ন, নিজেদের ব্যাপারে একেবারেই বেখেয়াল।

ডেট এক্সপায়ার্ড পণ্য বা ঔষধ দোকানের শেলফে জায়গা পেলেও পৃথিবীর মাটিতে আপনি একজনও এক্সপায়ার্ড ডেটেড মানুষ পাবেন না।

নতুন বছরে চলুন আমরা আমাদের জীবনের প্রতিটি মুহুর্ত অর্থপূর্ণভাবে কাটানোর চেষ্টা করি।
জানি না তো কখন আমাদের ডেট শেষ হবে।
মানুষ আমাদের যখন স্মরণ করবে যেন পাশাপাশি এটাও বলে আল্লাহ তাকে ভাল রাখুক এরকম টা না বলুক, এই ভোগান্তি ওর প্রাপ্য😢😢

আল্লাহ আমাদের সবাইকে কল্যাণের চাবি আর অকল্যাণের তালা করে দিন।

আসসালামুয়ালাইকুম আশা করছি আমরা সবাই ভাল আছি। আলহামদুলিল্লাহ। জানুয়ারীর শীতে গরুর ভুনার সাথে চালের রুটি খুব দারুণভাবে মান...
29/12/2024

আসসালামুয়ালাইকুম

আশা করছি আমরা সবাই ভাল আছি। আলহামদুলিল্লাহ।

জানুয়ারীর শীতে গরুর ভুনার সাথে চালের রুটি খুব দারুণভাবে মানিয়ে যায়। এই বিষয় টা আরেকটু উপভোগ্য করতে দানাপানি - DanaPani আপনাদের জন্য ছোট্ট একটা সুযোগ দিতে চায়।
জানুয়ারীর ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত প্রতি ১ কেজি গরুর মাংস ভুনার সাথে পাবেন ১০ পিছ চালের রুটি। তবে এই বাড়তি সুবিধার জন্য গরুর ভুনার স্বাদ বা মানে কোনো কমতি হবেনা ইনশাআল্লাহ।

নিচের ছবিতে ১ কেজি পরিমাণে গরুর ভুনা আছে।
আর রুটির বিষয়ে একটি কথা বলে রাখা ভাল। সেটা হল - এর স্বাদ নিয়ে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ কিন্তু প্রতিটি রুটি পুরোপুরি পূর্ণিমার চাঁদ নাও হতে পারে। 😊

নয় দিন পরে আবার যান্ত্রিক শহরে। শীতের কিছুদিন ছেলে ঘুরে আসল দাদা-দাদী আর নানির কাছে থেকে। আলহামদুলিল্লাহ। শীতের সন্ধ্যায়...
25/12/2024

নয় দিন পরে আবার যান্ত্রিক শহরে।
শীতের কিছুদিন ছেলে ঘুরে আসল দাদা-দাদী আর নানির কাছে থেকে। আলহামদুলিল্লাহ।

শীতের সন্ধ্যায় সাদামাটা আমাদের সাদামাটা নাস্তা।
ফুলকপির পাকোড়া।
বেসন ছিল না। মসুর ডাল আর খেসারির ডাল খুব মসৃণভাবে ব্লেন্ড করে সামান্য আটা মাখিয়ে কোটিং টা করেছি। সাথে স্বাদ বাড়ানোর জন্য প্রয়োজনীয় ঘরোয়া মশলা ও ধনেপাতা কুচি।

সাধারণ একটা সন্ধ্যাকে অসাধারণ করার জন্য যথেষ্ট।
আলহামদুলিল্লাহ।

গতকালের ডেলিভারি। টক-ঝাল-মিষ্টি জলপাইর তেলের আচার।আলহামদুলিল্লাহ।
16/12/2024

গতকালের ডেলিভারি। টক-ঝাল-মিষ্টি জলপাইর তেলের আচার।
আলহামদুলিল্লাহ।

Address

Mirpur
Dhaka

Telephone

+8801701011562

Website

Alerts

Be the first to know and let us send you an email when দানাপানি - DanaPani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category