আবেগ চোর

আবেগ চোর তোমার আর আমার গল্পের পূর্ণতা!
আমি, তুমি, আমরা,
আমাদের পূর্ণতা.... 🥀❤️🤲

‎বিশেষজ্ঞদের মতে , বাংলাদেশ শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে । এটা সম্ভাবনা..এই বছর , ২৮ মার্চ বাংলাদেশে একটা...
21/11/2025

‎বিশেষজ্ঞদের মতে , বাংলাদেশ শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে । এটা সম্ভাবনা..

এই বছর , ২৮ মার্চ বাংলাদেশে একটা ছোটো ভূমিকম্প হয়েছিলো , রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.৫ ।

কিন্তু এর উৎপত্তিস্থল ছিলো মায়ানমার , বাংলাদেশ না।

কিন্তু আজ বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে , তার উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী । ঘোড়াশাল থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৫ !

একই সাথে ভারতের পশ্চিমবঙ্গে, কলকাতায়ও ভূমিকম্প অনুভূত হয় ।

এই বছরের ২৮ মার্চ যে ভূমিকম্প হয়েছিলো, এর উৎপত্তিস্থল ‎মায়ানমারে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৭ মাত্রার ।


তাতে ‎বহুতল ভবন ধসে পড়ে গেছে । রাস্তা উপড়ে গেছে । সেতু ভেঙে গেছে । অবকাঠামো ভেঙে পড়েছে তাসের ঘরের মতো ।


বাংলাদেশে এই মাত্রার ভূমিকম্প হইলে বাংলাদেশের রাজধানী সাক্ষাৎ নরকে পরিণত হবে ।

‎বিশেষজ্ঞদের মতে , কোনো একটি ভৌগলিক পরিমন্ডলে বড় ভূমিকম্প সংঘটিত হওয়ার পূর্বে ধারাবাহিক ভাবে ছোটো ছোটো ভূমিকম্প সংঘটিত হয়।

‎২০১৭ সালে বাংলাদেশে ও এর কাছাকাছি এলাকায় ২৮টি ভূমিকম্প হয় । ২০২৩ সালে এর সংখ্যা ছিল ৪১।

‎২০২৪ সালে তা বেড়ে পৌঁছে যায় ৫৪তে....

( প্রথম আলো ২৮ মার্চ, ২০২৫)

‎প্রতি বছর ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা বাড়ছে ।

‎বাংলাদেশের এই অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিলো ১৯১৮ সালে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ । ( যুগান্তর, ৩ জুন, ২০২১)

‎ভূতাত্ত্বিকদের মতে , একটা বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ১০০ বছর পর আবার ঐ দেশটিতে বড়মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে ।

‎১৯১৮ এর পর ১০০ বছর পার হয়ে গেছে ।

‎এখন ২০২৫ !

‎ইন্ডিয়ান, ইউরোশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান বলে যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে ।

‎সকাল, দুপর , মাঝরাত যে কোনো সময় আপনারে আশ্রয় দেওয়া ভবন আপনার শরীরের উপর ধসে পড়তে পারে ।

‎ঢাকায় যদি ৭ মাত্রারও একটি ভূমিকম্প হয়, তবে ৭২,০০০ ভবন ধসে পড়বে । ঢাকায় ২ কোটি ১০ লক্ষ মানুষের বাস ।

‎আল্লাহ না করুন, যদি এরকম ঘুমন্ত অবস্থায় ভোরে অথবা মাঝরাতে ভূমিকম্প হয়, ঢাকা শহর পুরোটাই মৃত্যু নগরীতে পরিণত হবে ।

বাড়িঘর ধূলোয় মিশেযাবে। ‎ফ্লাইওভার-ব্রিজ ভেঙে পড়বে। বিদ্যুৎ গ্যাস লাইনে আগুন ধরে যাবে। পানির লাইন ফেটে পড়বে ।

‎সিলেট , কক্সবাজার , চট্টগ্রাম ও একই ঝুঁকিতে রয়েছে।

‎আল্লাহ না করুক, এসব না ঘটুক । অসংখ্য লাশ বুকে নিয়ে না হয় যুদ্ধ ছাড়াই ট্রয় নগরীর মতো পুড়তে হবে নগরকে, দেশকে।

‎অতীতে সাভারে শুধুমাত্র একটা ভবন ধসে পড়ায় তার থেকে উদ্ধার কার্যক্রম চালাতে সরকারের লেগেছিলো ৭ দিন ।

‎ঢাকায় যদি ৭২০০০ ভবন একদিনে ভেঙে পড়ে, কি হবে বাকিটা বুঝে নিন ।

‎একবার চোখ বন্ধ করে সবটা কল্পনা করতে গেলেও শিউরে উঠতে হয়।

‎তাহলে ভরসা?

আমাদের বেশি বেশি আল্লাহ'র কাছে ক্ষমা চাওয়া উচিত...

‎আমরাই বোধহয় মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে একমাত্র যারা মৃত্যু ( একদিন তো মরে যাবো) নিয়ে ট্রল করেছিলাম ।

আমরা ‎ঘুম থেকে উঠে ফেসবুকে এসে ভূমিকম্প নিয়ে ট্রল করি । হাসি তামাশা করি ।

‎বছর ঘুরে বর্ষায় উপকূলে ঘূর্ণিঝড় হয় প্রত্যেকবার।

‎যারা উপকূল হতে দূরে, নগরে, সেফজোনে থাকে তারা বুলবুল ফণী নিয়ে ট্রল করে ফেসবুক ভাসায়।

‎আসলে সেফজোন বলতে কিছু নেই ।

‎'আমরা সকল মানুষই আইসিইউর মতো লাইফসাপোর্টে আছি, যেকোনো সময় মারা যেতে পারি । '

‎আল্লাহ আমাদের ক্ষমা করুন সবাইকে। প্রিয়জনদের হেফাজত করুক ।

‎অকস্মাৎ মৃত্যু নয়, বাঁচতে বাঁচতে ঈমানসহ যাতে মরতে পারি সেই দয়াটুকু করুক...

C

ছবি: মায়ানমারের ভূমিকম্পের পরের চিত্র

Money doesn’t change you — it just reveals who was pretending. 💸🕵️‍♂️
29/05/2025

Money doesn’t change you — it just reveals who was pretending. 💸🕵️‍♂️

১০০টি কালো পিঁপড়ার সাথে ১০০টি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে, অস্বাভাবিক কিছুই ঘটবে না!কিন্তু, বয়ামটিকে ঝাঁকিয়...
28/05/2025

১০০টি কালো পিঁপড়ার সাথে ১০০টি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে, অস্বাভাবিক কিছুই ঘটবে না!

কিন্তু, বয়ামটিকে ঝাঁকিয়ে দিতেই, পিঁপড়াগুলো এক দল আরেক দলকে মেরে ফেলতে শুরু করবে! লাল পিঁপড়ারা ধারণা করবে, কালো পিঁপড়াগুলো তাদের শ*ত্রু এবং কালো পিঁপড়ারা মনে করতে আরম্ভ করবে, লাল পিঁপড়াগুলো তাদের শত্রু! অথচ, প্রকৃত শ*ত্রু হচ্ছে বয়ামটিকে যে ঝাঁকিয়ে দিয়েছিল, সে।

মানব সমাজেও ঠিক এটিই ঘটে! পেছন থেকে উ'স্কা'নি দিয়ে দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বাধিয়ে সুবিধা নেয় তৃতীয় কোনো পক্ষ।

তাই, পরস্পরকে মারতে ছোটার আগে, আমাদের অন্তত একবার ভেবে দেখা উচিত, বয়ামটি ঝাঁকাচ্ছে কে!
©️

প্রজন্ম থেকে প্রজন্মের মুখস্থ আত্মস্থ করা সেই কালজয়ী ছড়া।ছড়াটি পড়েননি শিখেননি কয়েক প্রজন্মের কাউকে খুঁজে পাওয়া যাবেনা হয়...
27/05/2025

প্রজন্ম থেকে প্রজন্মের মুখস্থ আত্মস্থ করা সেই কালজয়ী ছড়া।ছড়াটি পড়েননি শিখেননি কয়েক প্রজন্মের কাউকে খুঁজে পাওয়া যাবেনা হয়ত।

30/01/2025

যে কারনে কখনই গর্ভবতী মায়ের ডেলিভারি হাসপাতাল ছাড়া বাসা/বাড়িতে দ্বাই কিংবা অদক্ষ লোক দিয়ে করানো উচিৎ নয়।তা এই ভিডিওতে বুঝতে পারবেন।বাড়িতে হলে নিশ্চই এই মৃত বলে চালিয়ে দিতো ।

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে ...
08/12/2024

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!
😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜

★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক।
★ লালুর লড়াই রাবড়ি লড়েন।
★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সূঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ কাঁচা পেঁপে পাকা পেঁপে
★ বাবলা গাছে বাঘ বসেছে
★ পাতে পটল পড়লেও পড়তে পারে।
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি।
★ কাঁচা গাব পাকা গাব
★ লীনা নিলো নীলা লীলা নিলো না
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ লীলা নিলি নালা নালী
★ লেনিন নিলেন লিনেন,লিনেন লেনিন নিলেন,নিলেন লেনিন লিনেন।
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন।
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে।
★ এক আনায় আনা যায় কত আনারস।
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা।
★ রণে রানী লড়ে, লনে নারী নড়ে।
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি।
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব।
★ চাচী তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ।
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন।
★ নেরু রেনুর কান টানে,রেনু নেরুর নাক টানে।
★ টাকে কাক, তাকে কাপ।
★ মিতা আটা হাতে আতা কাটে।
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ।
★ মনাকে মনার মা মানা করেছে,মনা মায়ের মানা না শুনে চলে গেছে।
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ।
★ কত না জনতা জানালো যতনে যতনে।
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল।
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে।
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে।
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল।
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়।
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে?
★ রুলারে লড়াই।
★ রোমা রল্যা লেড় খায়।

(ঘটনা ১) আমার এক সহকর্মীর খালুর তিনটা শিপ এক দিনে ডুবে যায় । ঐ তিনটা শিপ উঠাতে গিয়ে যা ব্যাংকে জমা ছিল তাও গেল । কিন্তু ...
31/10/2024

(ঘটনা ১) আমার এক সহকর্মীর খালুর তিনটা শিপ এক দিনে ডুবে যায় । ঐ তিনটা শিপ উঠাতে গিয়ে যা ব্যাংকে জমা ছিল তাও গেল । কিন্তু একটা শিপও উদ্ধার হলো না । একজন কোটিপতি এক নিমিষেই নি:স্ব !

(ঘটনা ২) চাঁদপুরের এক ধনাঢ্য ব্যক্তি এখন নামাজ শেষে মসজিদের সামনে মুখ ঢেকে হাত পাতে । শুধুই হাত পেতে থাকে , লজ্জায় মুখে কিছু বলে না । সারাজীবন মানুষকে দেয়া হাত দুটো এখন মানুষের কাছে হাত পাতে । সব ভাঙতে ভাঙতে শেষমেষ ভিটে মাটিও গিলে ফেলে রাক্ষুসে নদী ।

(ঘটনা ৩) রোড এক্সিডেন্টে এক মাইক্রো বাসের সবাই স্পট ডেথ । গাড়ীতে ছিল স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র ছেলে, মাত্র ভার্সিটি পাশ করলো । ছেলেকে বিয়ে করাবে, মেয়ে দেখতে বাড়ী যাচ্ছিল । ঢাকা শহরের পাঁচ তলা বাড়ীটির সব মালিক এখন কবরে । আত্নীয় স্বজনে এখন বাড়ীর দখল নিয়ে মারামারি । কার বাড়ি কে দখল নেয় !

(ঘটনা৪) রফিক সাহেব খুব হিসাবী লোক । সারাটা জীবন প্ল্যান মাফিক চলেছেন । বুড়ো বয়সে চিকিৎসার জন্য যে হেলথ ইন্সুরেন্স করে রেখেছিলেন সেটাতেও কাজ হলো না । এমন অসুখ ধরা পড়েছে যে, সব টাকা শেষ । এখন বাড়ী বিক্রি করতে গিয়ে বিপত্তি । ছেলেরা দিবে না । বুড়ো মানুষ বাঁচবে আর কত দিন, বাড়ী বিক্রি করে সব পথে বসবে নাকি !
..... এরকম কত ঘটনা আমাদের সবার সামনে ঘটে যাচ্ছে । আমরা দেখছি আর চোখ বন্ধ রেখে ব্যাংক ভরছি । নিরাপদ ভবিষ্যতের জন্য কতই না পেরেশান আমরা ! অথচ সম্পদ কখনই ভবিষ্যত নিরাপত্তার গ্যারান্টী নয় । আমরা জানি কিন্তু মানি না । সবচেয়ে রুঢ় বাস্তবতা হচ্ছে, যে যত বেশী সম্পদের উপর ভর করে বাঁচতে চায়, আল্লাহ তাকে তত বেশী তার সম্পদের উপর নির্ভরশীল করে দেন । আপনি পরিশ্রম, মেধা আর শিক্ষার জোরে আজ এত উপরে, এ ধারণাটা ভূল । আমরা ভূলে যাই আল্লাহর দয়ার কথা । আমার চেয়ে কত যোগ্যতা সম্পন্ন মানুষ আমার চেয়ে কত নীচে পড়ে আছে !

সকালে স্কুলে বাচ্চাকে নামিয়ে দেয়ার পথে, গাড়ীর গ্লাস নামিয়ে , ছুটে আসা সম বয়সী ছেলেটাকে আপনার ছেলে যে ভিক্ষেটা দেয়, ঐ ভিক্ষেটা নেয়ার জন্য আপনার ছেলেও ছুটে আসতো পারতো । বর্তমান অবস্হা থেকে ঐ অবস্হাতে ফেলতে খুব বেশী সময় লাগবে না যদি তিঁনি চান । আমরা অহংকার করি, আর আমরা ভুলে যাই ।
বেশীর ভাগ সম্পদশালীরা, যিনি দিয়েছেন তাঁকে ভুলে গিয়ে সম্পদ আকঁড়ে ধরে বাঁচতে চায় অকৃতজ্ঞতা আর অহমিকায় ভোগে ।
অথচ দরিদ্র আর পিছিয়ে পড়ারাই আল্লাহকে বেশী ডাকে, বিনয় আর ভরসা করে শুধুই আল্লাহর ।

“মানুষ বড়ই অকৃতজ্ঞ।” - সূরা বনি ইসরাঈল: ৬৭, সূরা হজ্জ্ব: ৬৬, সূরা ঝুখরুফ: ৪৮ ও সূরা আদিয়াত: ৬
“ভরসাকারীদের আল্লাহর উপরই ভরসা করা উচিত ।”
সুরা ইব্রাহীম :১২

(সংগৃহীত)

12/10/2024

শেয়াল অনেক চালাক হওয়া স্বত্বেও মানুষ কিন্তু 'কুকুর' পোষে। কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন!.. 🥀

হুমায়ুন ফরিদী

Alhamdulillah 🤲Jummah Mobarak.... 🥀
11/10/2024

Alhamdulillah 🤲
Jummah Mobarak.... 🥀

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when আবেগ চোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share