21/11/2025
মোহরা ধ্রুব সংঘ 💗💗
"অয়না অন্তরাল”
—নির্মল জ্ঞান ও অদেখা মাতৃত্বের মিলন
"অয়না" অর্থ প্রস্ফুটিত পবিত্রতা — যেমন ফুল ফুটলে তা সুন্দরতা ও সৌন্দর্য ছড়িয়ে দেয়। এখানে এটি জ্ঞান ও মননের নির্মল বিকাশকে প্রকাশ করে।"অন্তরাল" অর্থ অদেখা, নীরব, গভীরে থাকা সত্তা — যার উপস্থিতি অনুভব করা যায়, দেখা যায় না। এটি মায়ের অদৃশ্য মমতা ও লালনকারী শক্তিকে বোঝায়। অন্তরালে মাতৃ মূর্তির পেছনে দেবী সরস্বতী অবস্থান করছেন, তিনিই যেন মাতৃরূপ ধারণ করে সকল মনুষ্যকূলকে বাকশক্তি তথা জ্ঞান শক্তি প্রদান করেন ,তিনি হলেন আসল সরস্বতী , জীবন্ত দেবী। তাছাড়াও ঠাকুর
__ শ্রীরামকৃষ্ণদেব বলতেন - "তিনিই হলেন আসল সরস্বতী , পাছে রূপ দেখে লোকে অপবিত্র করেন তাই মা অন্তরালে রূপ লুকিয়ে এসেছেন"
🪷ভাবনা ও সৃজনে:- ত্রিনেত্রা ইভেন্টস
🪷মাতৃরুপায়নে:- প্রহল্লাদ পাল
🪷মাতৃঅলংকরনে :- শুভ দাশ (প্রদীপ শিল্পালয়)
🪷আলোকসজ্জায়:- কার্তিক সাউন্ড & লাইটিং
🪷আয়োজনে:- মোহরা ধ্রুব সংঘ
●প্রচ্ছদে:- রাহুল দাশ
পুজাঙ্গন:- মোহরা ধ্রুব সংঘের মাঠ প্রাঙ্গন,ব্রাহ্মণপাড়া সড়ক,মধ্যম মোহরা,চান্দগাঁও,চট্টগ্রাম।
https://www.facebook.com/share/16YBf3tKCT/