08/10/2026
সুবহানআল্লাহ! 💚
চারপাশে মেঘের লুকোচুরি খেলা, আর ঠিক তার নিচে ছোট একটা কুঁড়েঘর,প্রকৃতির বুকে যেন এক টুকরো জান্নাত! নদীর বুকে ভেসে বেড়ানো সাদা হাঁসগুলোর কি সুন্দর কলোতান! গ্রাম বাংলার এই অপরূপ মায়াবী রূপ দেখলে সত্যি মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়।
ভাবি তো, আমাদের চারপাশের এই সবুজ প্রকৃতি, এই নদী-নালা, মেঘ-বৃষ্টি,সবকিছুই আমাদের রব কত নিখুঁতভাবে সাজিয়ে দিয়েছেন! তিনি আমাদের বেঁচে থাকার জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। একটু গভীরভাবে তাকালেই মনে পড়ে যায়, আল্লাহ তাআলার অসীম রহমত আর কুদরতের কথা।
"অতএব, তোমরা তেমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?" [সূরা আর-রহমান]
আলহামদুলিল্লাহ্ হাজার শুকরিয়া মহান আল্লাহর দরবারে, যিনি আমাদের এত সুন্দর একটি পৃথিবী দেখার ও উপভোগ করার তৌফিক দিয়েছেন। এই স্নিগ্ধতা আপনারও মন ছুঁয়ে যাক।
ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য ভাই-বোনদের দেখার সুযোগ করে দিন! 🌿