15/01/2025
Whole sale available....
সমগ্র ভোলা জেলাসহ, মেহেন্দিগঞ্জ উপজেলার বড় অংশ জুড়ে, শ্রীপুর, বরিশালের একাংশসহ পটুয়াখালীর মার্কেট পর্যন্ত ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট। বিশেষ করে আমাদের ভোলা জেলার সদর উপজেলা, দৌলতখান, বোরহানউদ্দিন উপজেলায় এক চেটিয়া ও অপ্রতিদ্বন্দ্বী হয়ে পাইকারী সেল করে থাকি। এছাড়াও ভোলার চকবাজারে আমাদের পাইকারী ও খুচরা মিলিয়ে একটি শো-রুম চলমান বিগত কয়েক বছর ধরে।
আমাদের প্রতিষ্ঠান শত শত দেশি বিদেশি পন্যের পাশাপাশি নিজস্ব উৎপাদনে যুগোপযোগী লেটেস্ট মডেলের ও ডিজাইনের পন্য ভোলার মার্কেটে পাইকারী সেল করে থাকি। প্রোডাক্টসের সঙ্গে আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট ও চাহিদার ভিত্তিতে কাস্টম ডিজাইনের পন্য ও সেবা দিয়ে থাকি। ভোলার আনাচে কানাচে আমাদের প্রতিষ্ঠানের সাথে রিলেটেড যেসকল পন্যই কিনুন না কেন, খোঁজ করলে জানতে পারতেন এগুলি আমাদের প্রতিষ্ঠান থেকে সাপ্লাই করা পন্য। পাইকারীর পাশাপাশি খুচরা সেল করতে গেলে আমাদের খুচরা বিক্রির ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থাকে, কারন আগে পাইকারী বাজার ঠিক রেখে পরে খুচরা বিক্রি। দাম ও স্টোকের দিক থেকে খুচরা কাষ্টমারের সাথে সেক্রিফাইজ করতে হয়।
অনেকেই জানতেন না আমি কি পেশায় আছি কিংবা কি ব্যবসা করসি। তারাও আজকে জেনে গেলেন আমি জাতে আপাদমস্তক একজন ফুলটাইমার ব্যবসায়ী! 😃
আমার দোকানে আমি বস, আমিই কর্মচারী, আমিই কখনো কখনো ডেলিভারিম্যানের অনুপস্থিতিতে নিজেই ডেলিভারি ম্যান। নিজের কাজ নিজে, ব্যবসায় এটাই আমার সবচেয়ে মজা লাগে। নিজের চাকর নিজে কোনো লজ্জা নাই নিজের দোকানের মাল টানতে, মালের বস্তা মাথায় তুলে নিতে ✌️🥰 গর্বিত ব্যবসায়ী বাবার গর্বিত ব্যবসায়ী সন্তান আমি।
যে দলই ক্ষমতায় আসুক আমাদের পালিয়ে থাকতে হয় না, ব্যবসা হাতছাড়া হয়ে যায় না। কাউরে নেতা মাইন্না ব্যবসা করতে হয় না, কারো পা চাইট্টা ব্যবসা টিকাইতে হয় না, এটা চর দখল না, ঘাট দখল না, জনগনের টাকা মাইরা দেয়ার ঠিকাদারি ব্যবসা না , কোনো ইঞ্জিনিয়ারকে ঘুষ দিতে হয় না, থানায় চান্দা দেয়া লাগে না, কথায় কথায় পুলিশকে ঘুষ দিতে হয় না, সরকারী কর্মকর্তা আর নেতাদেরকে কমিশন/পার্সেন্টেজ দেয়া লাগে না। ঠিকঠাক ট্যাক্স দেই, দেশ আর দেশের জনগনের উপকার করি। হয়তো বড় মিয়াদের তুলনায় কম কামাই, কিন্তু হালাল কামাই, হালাল খাই। রাস্তায় বুক ফুলিয়ে চলি, ভাব একটু থাকবোই,,
আসবেন দোকানে দাওয়াত রইলো 😊
এটি আমাদের ঐতিহ্যগত পারিবারিক ব্যবসা। এর আয় ব্যয় থেকেই আমি আজকের শামীম। আলহামদুলিল্লাহ্..!